09/18/2024
Alhamdulillah! We have handed over you Amaanat to the Flood Victims of Bangladesh for repair and reconstruction of their damaged homes. Distribution cash money still going on. ALSO, YOU CAN PARTICIPATE AND DONATE TO RECONSTUACT AND REBUILD.
আলহামদুলিল্লাহ!
আল-কাউসার চ্যারিটির অর্থায়নে আল্লামা মোজাহেরুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পূণর্বাসন-সহায়তা প্রদান করার উদ্দেশ্যে
১৭/০৯/২০২৪ ঈ. । ১৩/ রবিউল আউয়াল-১৪৪৬ হি. রোজ মঙ্গলবার ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ফটিকছড়ি উপজেলার ভোজপুর পরিদর্শন করেন।
১। মাওলানা আজিজুল্লাহ বাবর হাফি.
২। মুফতী ইসহাক শহীদ হাফি.
৩। মাওলানা জামালুদ্দীন হাফি.
পরিদর্শনকালে আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাজিরহাট বড় মাদ্রাসায় মুসলিম, অমুসলিমসহ প্রাথমিকভাবে ৩৫ টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজিরহাট মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা এরশাদ সাহেব ও মাওলানা খালেদ সাহেব ও ভুজপুর ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি (মেম্বার) জনাব সোহেল মুন্সি।
ইনশাআল্লাহ!
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।
সকলের কাছে দোয়া প্রার্থী