08/16/2026
সাতকানিয়া সমিতি ইউএসএ ইংক এর ৬ষ্ঠ তম বার্ষিক পিকনিক -২০২৬ সম্পন্ন :
——————————————————
২রা আগস্ট,রোজ রবিবার-২০২৬ বহুল আকাঙ্খিত ও প্রত্যাশিত সাতকানিয়া সমিতি ইউএসএ ইংনক এর ৬ ষ্ঠ তম বার্ষিক পিকনিক -২০২৬লংআইল্যানড এর লেক ও পাহাড় বেষ্টিত “ বেলমণট লেক ষ্টেট পার্কে অনুষঠিত হয়ে গেল । সকাল ৯ টা থেকে নিউইয়রক এর ফাইভ বরো এবং আশে পাশের বিভিন্ন স্টেট থেকে প্রচুর সাতকানিয়া বাসীদের আগমনে বেলমণট লেক স্টেট পার্ক হয়ে উঠে যেন একখন্ড সাতকানিয়া ।
দুপুর ১২টায় পিকনিক কমিটির আহবায়ক মোহাম্মদ সফি উল্লাহ ,মোহাম্মদ মুসা ,মোহাম্মদ সামসুজোহা ( সোহেল) প্রধান সমন্বয়কারী জনাব আহমেদ নবী চৌধুরী , উপদেষ্টা জনাব মোহাম্মদ এ. জাফর , সংগঠনের সভাপতি আবুল কাসেম , সংগঠনের সেক্রেটারি আমিন উল্লাহ ও আয়োজক কমিটির সদস্য সচিব ইরফান নিশাত ও পিকনিক কমিটির সকল সদস্য দের সাথে নিয়ে আগত সাতকানিয়ান ও অতিথিদের স্বাগত জানিয়ে পিকনিকের শূভ উদ্ভোধন করেন ।পরবর্তীতে
শূভেচছা ব্ক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জনাব আলহাজ্ব মোহাম্মদ এ জাফর ।উপস্হিত সাতকানিয়ান ,আগত অতিথি , শূভাকাংঙকী ও বিভিন্ন ডোনার দের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বত্তব্য দেন সমিতির সভাপতি জনাব আবুল কাসেম । পিকনিক আয়োজনের উপসহাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আমিন উল্লাহ এবং সাথে সংগঠনের প্রাণ পুরুষ উপদেষ্টা জনাব আলহাজ্ব মোহাম্মদ এ জাফর । উপস্হিত সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন উপদেষ্টা জনাব করিম রেজা ও জনাব আবদুস সালাম ।উপস্হিতিদের আরও ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সদস্য সচিব ইরফান নিশাত ও প্রধান সমন্নয় কারী আহমেদ নবী চৌধুরী ।অতিথি দের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মেরিল্যনড থেকে আগত জনাব রফিক উদ্দিন , কামাল হোসেন মিঠু, মাকছুদুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ দিদারুল আলম ও প্রমুখ ।অতিথিদের সকলে সাতকানিয়া সমিতির ভূয়সী প্রশংসা করে ও সাতকানিয়া বাসী সহ সকলের মংগল কামনা করে সব সময় সাতকানিয়া বাসীর পাশে থাকার অংগীকার করে শুভেচছা বক্তব্য প্রদান করেন ।
পরবর্তীতে আগত শিশু দের মাঝে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রি ( গুডী ব্যগ ) বিতরণের মাধ্যমে পিকনিকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় । শিশুদের মাঝে খেলনা বিতরণে ছিলেন রফিক উদ্দিন,নাজমুল আলম ,জাহেদ উদ্দিন ও নুর হোসাইন
শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বিশাল খাবারের আয়োজন । চা- নাসতা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফলফলাদি পান -সুপারি কোন কিছুরই কমতি ছিল না । দুপুরের খাবারে ও ছিল বিশালআয়োজন কোন খাবার আইটেমের কমতিছিল না। বিকালে ছিল চা ও ঝালমুড়ি বিতরণ । চা বানাতে সার্বিক দায়িত্বে ছিলেন সামসুজোহা সোহেল ও মোহাম্মদ মুসা ।ছিল আট রকমের খেলা-ধুলা ও এর জন্য চব্বিশ রকমের পুরস্কারের ব্যবস্হা । উপস্হিত সকলে খেলাধুলায় অংশগ্রহনে করে বেশ আনন্দ উপভোগ করেছেন ।
ছিল চিরাচরিত র্যফেল ড্র এর ব্যবস্হা । র্যফেল ড্র এর জন্য ১৪( চৌদদ)টি পুরস্কারের ব্যবস্হা ছিল ।প্রথম পুরস্কার হিসাবে ছিল দেড় ভরি ওজনের স্বর্ণের নেকলেস ।যার স্পনসর ছিলেন সমিতির জেনারেল মেম্বার ও রিয়েলেটর মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ( সাব্বির)।আর এই নেকলেস এর ভাগ্যবান বিজয়ী ছিলেন সমিতির জেনারেল মেম্বার ফারজানা পুষ্প । লটারীর পর্ব শেষে পিকনিকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হয় ।
সুন্দর ও নির্মল আবহাওয়ায় পুরো দিন টি সাতকানিয়া বাসীদের জন্য একটি স্মরণীয় ও আনন্দময় দিন ছিল ।সুন্দর এই আয়োজন করতে গিয়ে পিকনিক কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন । যার জন্য একটি সফল ও সার্থক পিকনিক আয়োজনে সক্ষম হয়েছে সাতকানিয়া সমিতি । এই সফল পিকনিকের আয়োজকদের
ধন্যবাদ দিয়ে তাদের ত্যাগের মূল্যায়ন করে শেষ করা যাবে না।যারা অভাবনীয় পরিশ্রম করেছেন তাদের নাম টুকু একটু না বললে পিকনিকের সার্থকতা হবে না তাদের মধ্যে আমিন উল্লাহ ,মিসেস আমিনউললাহ ( সারমিন),সামসুজজোহা ( সোহেল ),মোঃ রবি , মোহাম্মদ মুসা , ইসরাত মুসা ,
জিনা ,রায়সা, আননিসা , ওয়ারদা ,ফালাক লোকমান সিকদার, মিসেস লোকমান সিকদার ( ফারজানা),নুরুল আবছার চৌধুরী ,মিসকাত রহমান, সালাহউদদীন ,আবদুল আউয়াল (মুননা ), শামিম রহমান, বাহারুল ইসলাম ( এজাজ) ,সাজ্জাদ হোসেন ( সাব্বির ) ,খোরশেদ আলম , নাসের চৌধুরী,আনোয়ারুল ইসলাম , সাহান উদ্দীন চৌধুরী ,সাহেল জাওয়াদ ,ইশরাক হাই ( জিসান) ইসরাত রোশনী , ফকরুল ইসলাম , নাজমুল আলম ,রফিক উদ্দিন,জাহেদ উদ্দিন , মোহাম্মদ তারেক,ইরফান নিশাদ ।ইরফান নিশাদ পুরো ৮ টি গেইম পরিচালনা করেছে খুবই দক্ষতা ওসুচারু ভাবে ।কানেকটিকাট থেকে এসে সহযোগিতা করেছে জিনাত আলম সুমি ,আরিফ জেবায়ের ও শওকত চৌধুরী ।
কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সাতকানিয়া সমিতির বিশেষ শুভাকাংখী সাহেদা বেগম ভাবী কে যিনি সব সময় সাতকানিয়া সমিতির পাশে থাকেন এবার ও পাশে থেকে অভাবনীয় সহযোগিতা করেছেন ।আরও বিশেষ ভাবে ধন্যবাদ জানাই সাতকানিয়ার জামাই মতিউর চৌধুরী ও ওনার মেয়ে রায়া কে । রায়া সব সময় লটারী বিক্রিতে সহযোগিতা করে এবার ও তাই করেছে ।আরও
ধন্যবাদ জানাই সকল স্পনসর ও ডোনার দের যাহারা আমাদের পিকনিকে আর্থিক ও বিভিন্ন উপঢৌকন দিয়ে সহযোগিতা করেছেন । সবশেষে আগামী বৎসর ও সবাই কে সাতকানিয়া সমিতির পাশে পাব এই আশা করঁছি ।সবাই ভাল থাকুন সূসহ থাকুন ,
ও নিরাপদে থাকুন ।