03/03/2026
সুধী,
আসসালামু আলাইকুম,
হেল্পিং হ্যান্ডস ফর চিটাগোনিয়ান ইন্ক্ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক , মানবকল্যাণমূলক যাকাতযোগ্য এবং করমুক্ত সংস্থা
আমরা দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা, এতিম ও দুস্থদের পুনর্বাসনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এর ভেতর উল্লেখযোগ্য- কোভিড ১৯ থেকে শুরু করে এ পর্যন্ত এই সংগঠন ১৬ টি উপজেলা হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রেরণ , ৪০টির উপর ইয়াতীম খানায় খাদ্য ও আর্থিক অনুদান, ২১ জন গরিব মেধাবী শিক্ষার্থীদেরগত দু বছর যাবৎ বৃত্তি প্রদান, ১৫ জন অসহায় মানুষের কৃত্রিম পা সংযোজন করে নয়টি পরিবারের মুখের হাসি ফোটাতে পেরেছে , তা ছাড়া ১০ জনের অধিক প্রতিবন্ধী ও পঙ্গুকে হুইল চেয়ার প্রদান করা হয় , বন্যার্তদের ও দুর্যোগকালীনসময়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও এককালীন অর্থ সাহায্য, প্রায় ৮০০ মানুষকে চক্ষু ও স্বাস্থ সেবা প্রদান করে এসেছে।
#বর্তমান_চলমান _প্রকল্প_গুলো_হল:
১. কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সহায়তা,
২. দুর্যোগ ব্যবস্থাপনা-জরুরি ত্রাণ সহায়তা
৩. প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার,
৪. গৃহহীন মানুষদের বাসস্থান সহায়তা ,
৫. গ্রামীণ এলাকায় এতিমখানায় খাদ্য সহায়তা
৬. শিক্ষাবৃত্তি সহায়তা ।
সবই যাকাত যোগ্য প্রকল্প। আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রতিষ্ঠানের সাথে কাজ করি।
আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি রমজান পেয়েছি, যা আল্লাহর অশেষ নিয়ামত। এই বরকতময় মাসে মানুষের জীবনে ও কর্মে অনেক বেশি বরকত দান করে থাকেন। পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস, দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের মাস। রসূলুল্লাহ (ﷺ) বলেছেন “রমজানে প্রতিটি আমলের ফজিলত ৭০গুণ অথবা এর চেয়ে বেশি হয়।”
আমাদের উপরোক্ত প্রকল্প গুলোর বেশিরভাগ যাকাত যোগ্য, এবং HHC যাকাত ফান্ডের ব্যাঙ্ক একাউন্ট সম্পূর্ণ আলাদা, স্বচ্ছতার সাথে পরিচালনা করে আসছে । আপনাদের সদয় সহযোগিতার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। প্রয়োজনে আমাদের কার্যক্রম সম্পর্কিত যেকোনো তথ্য সরবরাহ করতে আমরা সদা প্রস্তুত।
বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে দরিদ্র ও অসহায় মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের কার্যক্রম অব্যাহত ও সম্প্রসারণের জন্য আপনাদের মতো সহানুভূতিশীল ও মননশীল ব্যক্তিদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, আপনার নিকট বিনীত আবেদন—আপনার চলতি বছরে প্রদেয় যাকাত, সদকা, অথবা অন্যান্য আর্থিক সহায়তা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন। আপনার এই দান ইসলামিক বিধিমোতাবেক যথাযথ খাতে বণ্টন করা হবে ইনশাআল্লাহ।
আপনার সহযোগিতাই পারে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে, একটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে কিংবা একজন অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে।
মহান আল্লাহ রাব্বুল আলামিনআপনাকে আপনার দানের উত্তমপ্রতিদান দান করুন।
ধন্যবাদান্তে,
বোর্ডঅফ ডাইরেক্টর্স - হেল্পিং হ্যান্ডস ফর চিটাগোনিয়ান্স ইন্ক্
কিভাবে সহযোগিতা করবেন?
Zelle, Website বা চেক প্রদানের মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারেন।
ZELLE: [email protected]
Facebook: http://FB.me/hhc.usa
Website: https://www.hhcusa.org
Your donation is Tax Deductible. Tax ID: 85-0949118.
[email protected]