BGF USA

BGF USA FOR HUMANITY....

03/25/2023
আলহামদুলিল্লাহ্‌, আল্লাহর মেহেরবানিতে ঈদুল ফিতর ২০২২ উপলক্ষ্যে বি জি এফ টাংগাইল জেলা প্রতিনিধি মুফতী সাইফুল ইসলামের তত্ত...
05/08/2022

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহর মেহেরবানিতে ঈদুল ফিতর ২০২২ উপলক্ষ্যে বি জি এফ টাংগাইল জেলা প্রতিনিধি মুফতী সাইফুল ইসলামের তত্ত্বাবধানে টাংগাইল জেলায় ১০ জন এতিম, বিধবা ও অসহায়ের মুখে হাসি ফোটাতে "বিজি ফাউন্ডেশন বাংলাদেশ" এর পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়।

ঈদ উপহার সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ কবুল করেন আমীন

আলহামদুলিল্লাহ্‌ "বিজি ফাউন্ডেশন বাংলাদেশ” এর পক্ষ থেকে ২৭ রমজান ২০২২ তারিখে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিক   ...
05/08/2022

আলহামদুলিল্লাহ্‌
"বিজি ফাউন্ডেশন বাংলাদেশ” এর পক্ষ থেকে ২৭ রমজান ২০২২ তারিখে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুফতী সাইফুল ইসলাম সাহেব।
স্থান:- দেওবাড়ি মাদ্রাসা মসজিদ, টাংগাইল।
সংশ্লিষ্ট সকলের মেহানতকে আল্লাহ কবুল করেন আমীন

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঈদ বিহীনের ঘরে -এই স্লোগানকে সামনে রেখে 'বিজি ফাউন্ডেশন বাংলাদেশ' এর উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁও...
04/30/2022

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঈদ বিহীনের ঘরে -

এই স্লোগানকে সামনে রেখে 'বিজি ফাউন্ডেশন বাংলাদেশ' এর উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০টি পরিবারের মাঝে সাধ্য অনুযায়ী ঈদ সামগ্রী ও দুটি মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আপনাদের সাহায্যের হাত আরেকটু প্রসারিত করলে ঈদ, শীত সহ বিশেষ দিনগুলোতে হাসিহীন জীবনের যাঁতাকলে পিষ্ট হতে থাকা মানুষগুলোকে নিয়ে হাসবো আমরা একসাথে।

আলহামদুলিল্লাহ, আজ 27/04/2022 বিজি ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালির একটি মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
04/27/2022

আলহামদুলিল্লাহ, আজ 27/04/2022 বিজি ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালির একটি মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

যেসব জিনিসের জাকাত দিতে হয় নাএক.নিজ ও পোষ্য পরিজনের অন্ন, বস্ত্র, বাসস্থান ও বাহনের ওপর যাকাত ফরয নয়। (মুসান্নাফে আবদুর...
02/07/2022

যেসব জিনিসের জাকাত দিতে হয় না
এক.
নিজ ও পোষ্য পরিজনের অন্ন, বস্ত্র, বাসস্থান ও বাহনের ওপর যাকাত ফরয নয়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৪/১৯-২০; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১০২০৭; আদ্দুররুল মুখতার : ২/২৬৫)
দুই.
গৃহের আসবাবপত্র যেমন খাট-পালঙ্ক, চেয়ার-টেবিল, ফ্রিজ, আলমারি ইত্যাদি এবং গার্হস্থ্য সামগ্রী যেমন হাড়ি-পাতিল, থালা-বাটি, গ্লাস ইত্যাদির উপর যাকাত ফরয নয়। তা যত উচ্চমূল্যেরই হোক না কেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭০৯৩,৭১০২; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১০৫৬০; আদ্দুররুল মুখতার : ২/২৬৫)
তবে এক্ষেত্রে মনে রাখাতে হবে যে, যেসব বস্তুর ওপর জাকাত আসে না— সেগুলোতে যদি সোনা-রুপা সংযুক্ত থাকে, তাহলে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে এই সংযুক্ত সোনা-রুপারও জাকাত ফরজ হবে।
তিন.
পরিধেয় বস্ত্র, জুতা যদি প্রয়োজনের তুলনায় অনেক বেশিও থাকে তবুও তাতে জাকাত ফরজ হবে না। (রদ্দুল মুহতার : ২/২৬৫)
চার.
দোকান-পাট বা ব্যবসা প্রতিষ্ঠানের এমন আসবাবপত্র যা ব্যবসাপণ্য নয়, তার ওপর জাকাত ফরয নয়। তবে ফার্নিচারের দোকানে বিক্রির উদ্দেশ্যে যেসব ফার্নিচার রাখা থাকে তা যেহেতু বাণিজ্যদ্রব্য তাই এসবের ওপর যাকাত ফরয হবে।
পাঁচ.
ঘর-বাড়ি বা দোকানপাট তৈরি করে ভাড়া দিলে তাতেও জাকাত ফরজনয়। তবে বর্তমানে ঘর-বাড়ি, গাড়ি বা দোকান ভাড়া নেওয়ার সময় মোটা অঙ্কের টাকা অ্যাডভান্স রাখতে হয়, অ্যাডভান্সের এই টাকা গাড়ি বা দোকানের মালিকের হয়ে যায় না। বরং যিনি ভাড়া নিচ্ছেন, তার মালিকানায় এ টাকা রয়ে যায়। তাই নিসাবের পরিমাণ হলে ওই টাকাসহ জাকাত দিতে হবে। দোকান বা বাড়ি ভাড়া গ্রহণকারী ব্যক্তির জন্য ওই টাকার জাকাত আদায় করা জরুরি। (আদদুররুল মুখতার : ৩/১৮৪; ফাতাওয়া দারুল উলুম : ৬/৭৭, আহসানুল ফাতাওয়া : ৪/২৬১)
ছয়.
ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘর-বাড়ি বা অন্য কোনো সামগ্রী যেমন ডেকোরেটরের বড় বড় ডেগ, থালা-বাটি ইত্যাদি ক্রয় করলে— তার ওপরও জাকাত ফরজ নয়। তবে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থের উপর জাকাত আসবে।

যেসব জিনিসের জাকাত দেওয়া ফরজএক.সব ধরনের সম্পদ ও সামগ্রীর ওপর জাকাত ফরজ হয় না। শুধু সোনা-রুপা, টাকা-পয়সা, পালিত পশু (নি...
02/05/2022

যেসব জিনিসের জাকাত দেওয়া ফরজ
এক.
সব ধরনের সম্পদ ও সামগ্রীর ওপর জাকাত ফরজ হয় না। শুধু সোনা-রুপা, টাকা-পয়সা, পালিত পশু (নির্ধারিত নিয়ম অনুযায়ী) এবং ব্যবসার পণ্যে জাকাত ফরজ হয়।
দুই.
সোনা-রুপার অলংকার সর্বদা বা কালেভদ্রে ব্যবহৃত হোক কিংবা একেবারেই ব্যবহার না করা হোক— সর্বাবস্থাতেই তার জাকাত দিতে হবে। (সুনানে আবু দাউদ ১/২৫৫; সুনানে নাসায়ি, হাদিস : ২২৫৮; মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৭০৫৪-৭০৬১; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ৯৯৭৪)
তিন.
অলংকার ছাড়া সোনা-রুপার অন্যান্য সামগ্রীর ওপরও জাকাত ফরজ হয়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭০৬১; ৭০৬৬; ৭১০২)
চার.
জামা-কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনা-রুপার কারুকাজ করা থাকলে তা-ও জাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে এবং যে পরিমাণ সোনা-রুপা কারুকাজে লেগেছে— অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে তারও জাকাত দিতে হবে। (মুসান্নাফ আবদুর রাজ্জাক, হাদিস : ৭০৬৬; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১০৬৪৮-১০৬৪৯)
সোনা-রুপা ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার ইত্যাদির ওপর জাকাত ফরজ নয়। তদ্রূপ হীরা ও মণি-মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ব্যবসাপণ্য না হলে সেগুলোতেও জাকাত ফরজ নয়। (কিতাবুল আছার, মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৭০৬১-৭০৬৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৬/৪৪৭-৪৪৮)
মৌলিক প্রয়োজন থেকে উদ্বৃত্ত টাকা-পয়সা নিসাব পরিমাণ হলে এবং এক বছর স্থায়ী হলে বছর শেষে তার জাকাত আদায় করা ফরজ হয়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৭০৯১-৭০৯২)
তদ্রূপ ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, সার্টিফিকেট ইত্যাদিও নগদ টাকা-পয়সার মতোই। এসবের ওপরও জাকাত ফরজ হয়।
পাঁচ.
টাকা-পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ হয়। (আদ্দুররুল মুখতার : ২/২৬৭; রদ্দুল মুহতার : ২/২৬২-৩০০)
ছয়.
হজের উদ্দেশ্যে কিংবা ঘর-বাড়ি নির্মাণ, ছেলে-মেয়ের বিয়ে-শাদি ইত্যাদি প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করা হচ্ছে— তা-ও এর ব্যতিক্রম নয়। সঞ্চিত অর্থ পৃথকভাবে কিংবা অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে যুক্ত হয়ে নিসাব পরিমাণ হলে এবং নিসাবের ওপর এক বছর অতিবাহিত হলে— জাকাত ফরজ হবে। বছর পূর্ণ হওয়ার আগেই তা যদি খরচ হয়ে যায়, তাহলে জাকাত ফরজ হবে না। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭০৩২; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১০৩২৫)
সাত.
দোকান-পাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা থাকে তা বাণিজ্য-দ্রব্য। এর মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত আদায় করা ফরজ। (সুনানে আবু দাউদ, হাদিস : ১/২১৮; সুনানে কুবরা, বায়হাকি : ৪/১৫৭; মুয়াত্তা ইমাম মালেক, পৃষ্ঠা : ১০৮; মুসান্নাফ আবদুর রাজ্জাক, হাদিস : ৭১০৩,৭১০৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১০৫৫৭, ১০৫৬০, ১০৫৬৩)
আট.
ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা স্থাবর সম্পত্তি হোক যেমন জমি-জমা, ফ্ল্যাট কিংবা অস্থাবর— যেমন মুদী সামগ্রী, কাপড়-চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেক্ট্রনিক সামগ্রী, হার্ডওয়ার সামগ্রী, বইপুস্তক ইত্যাদি— তা বাণিজ্য-দ্রব্য বলে গণ্য হবে এবং মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত দেওয়া ফরজ হবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭১০৩-৭১০৪)
নয়.
নিসাবের অতিরিক্ত সোনা-রুপা, টাকা-পয়সা ও বাণিজ্যদ্রব্যের জাকাত আনুপাতিক হারে দিতে হবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭০৩২-৭০৭৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৬/৩৯০; আদ্দুররুল মুখতার : ২/২৯৯)
দশ.
কারো কাছে সোনা-রুপা, টাকা-পয়সা কিংবা বাণিজ্যদ্রব্য পৃথকভাবে বা সম্মিলিতভাবে নিসাব পরিমাণ ছিল, বছরের মাঝে এ জাতীয় আরও কিছু সম্পদ কোনো সূত্রে পাওয়া গেল— তাহলে এক্ষেত্রে নতুন প্রাপ্ত সম্পদ পুরাতন সম্পদের সঙ্গে যোগ হবে এবং পুরাতন সম্পদের বছর পূর্ণ হওয়ার পর সমুদয় সম্পদের জাকাত দিতে হবে। বছরের মাঝে যা যোগ হয়েছে তার জন্য পৃথক বছর পূর্ণ হওয়া লাগবে না। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৬৮৭২, ৭০৪০-৭০৪৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১০৩২৫,১০৩২৭)
এগার.
বছরের শুরু ও শেষে নিসাব পূর্ণ থাকলে জাকাত আদায় করতে হবে। মাঝে নিসাব কমে যাওয়া ধর্তব্য নয়। অবশ্য বছরের মাঝে সম্পূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে ওই সময় থেকে নতুন করে বছরের হিসাব আরম্ভ হবে এবং এক বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করতে হবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭০৪২,৭০৪৪; আদ্দুররুল মুখতার : ২/৩০২)

Address

89-02 214th Street, FL# 01
New York, NY
NY-11427

Alerts

Be the first to know and let us send you an email when BGF USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BGF USA:

Share