Muhammad SM. Global Fan Club

Muhammad SM. Global Fan Club GLOBAL FAN CLUB OF HAJRAT MUHAMMAD SM. PBUH

06/13/2023
উমরাহ ও হজ্জের তথ্যসমূহ
04/30/2023

উমরাহ ও হজ্জের তথ্যসমূহ

03/24/2023
10/21/2022

গতকাল বা'দ মাগরিব মেয়েকে কাঁধে নিয়ে প্রিয়তম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে সালাম পেশ করতে রওদ্বায়ে আত্বহারের কাছে গিয়েছিলাম। ভীড় ঠেলে প্রিয়তমের মাক্ববারার কাছাকাছি যেতেই আমি আর মেয়ে খুব মুহাব্বাতের সাথে সালাম পেশ করা শুরু করে দিই। এমন সময় হঠাৎ মেয়ের একটি প্রশ্নে আমি থমকে যাই!

মেয়ে আমাকে খুবই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো;
বাবা! সবাই ছবি তুলছে কেন?
ভিডিও করছে কেন?
এখানে কি ছবি তুলতে হয়? ভিডিও করতে হয়?

স্বাভাবিকভাবে মেয়ে আমার কাঁধে হওয়ায় সে উপর থেকে দেখতে পাচ্ছিলো; যতদূর চোখ যায় সবার হাতে মোবাইল আর মোবাইল। সত্যি বলতে মেয়ে প্রশ্নটি করার আগে থেকেই বিষয়টি আমাকে খুবই পীড়া দিচ্ছিলো। আমি নিজেও আশপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করেছি যে মোবাইল হাতে নেই এমন ক'জন আছে। খুব অল্পসংখ্যককেই এমন পেয়েছি, যাদের হাতে মোবাইল নেই, যারা কেবলই দরুদ আর সালাম পাঠেই ব্যস্ত।

রওদ্বার কাছে আসলেই তো চোখ থেকে অশ্রু প্রবাহিত হওয়ার কথা। আমাদের হৃদয়স্পন্দন প্রিয় মাদীনাওয়ালা তো এখানেই শুয়ে রয়েছেন। সেখানে আমাদের কী হলো! আমরা এখানে এসে ছবি তোলা আর ভিডিও করায় ব্যস্ত হয়ে যাই?

আমাদের হাবীবের কাছে কি এই খবর পৌঁছে না?

হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে কারা তাঁর দরবারে ভালোবাসার নাযরানা পেশ করতে এসেছেন, আর কারা ছবি আর ভিডিও নিয়েই সন্তুষ্ট থাকছে....

মাদীনায় আসার আগে মাদীনার আদব শিখে আসতে না পারলে, মাদীনায় আপনি ঠিকই আসবেন, কিন্তু এখান থেকে কিছু নিয়ে ফিরতে পারবেন না। আপনাকে রিক্তহস্তেই ফিরতে হবে।

#মাদীনা
#মাসজিদে_নববী

লিখেছেনঃ শাবীব তাসফি

Address

Jackson Heights And Emhurst
New York, NY
11372

Telephone

+19293300588

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad SM. Global Fan Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share