09/01/2026
PART 1 | ডিসক্যালকুলিয়া কী এবং কীভাবে চিনবেন?
আপনার শিশু কি সংখ্যা চিনতে বা সঠিক ক্রমে সাজাতে বারবার ভুল করে?যোগ-বিয়োগের basic concepts বুঝতে অনেক বেশি সময় নেয়? নামতা বা basic mathematical facts মনে রাখতে কষ্ট হয়?
“ও গণিতে একদম কাঁচা!”—এই কথাটা আমরা খুব সহজেই বলে ফেলি। কিন্তু কোনো শিশু যদি বারবার চেষ্টা করেও সংখ্যা, হিসাব বা গাণিতিক ধারণা বুঝতে উল্লেখযোগ্য সমস্যায় পড়ে, তাহলে বিষয়টি শুধু মনোযোগের অভাব বা অলসতা নাও হতে পারে।
ডিসক্যালকুলিয়া (Dyscalculia) বলতে সাধারণভাবে গণিত শেখা ও ব্যবহারে স্থায়ী ও উল্লেখযোগ্য অসুবিধাকে বোঝানো হয়।
📌 DSM-5 অনুযায়ী, Dyscalculia আলাদা একটি diagnosis নয়। এটি Specific Learning Disorder (SLD), with impairment in mathematics এর অধীনে বিবেচিত হয়।
🌿 যে লক্ষণগুলো দেখা যেতে পারে:
• সংখ্যা ও পরিমাণের সম্পর্ক বুঝতে অসুবিধা
• সংখ্যা চিনতে বা সঠিক ক্রমে সাজাতে সমস্যা
• যোগ, বিয়োগ, গুণ, ভাগ শেখায় অস্বাভাবিক বেশি অসুবিধা
• নামতা বা basic mathematical facts মনে রাখতে সমস্যা
• গাণিতিক চিহ্ন (+, −, ×, ÷) নিয়ে বিভ্রান্তি
• Word problem বা mathematical reasoning বুঝতে সমস্যা
• সময়, টাকা, মাপ বা দৈনন্দিন হিসাব করতে অসুবিধা
• একই ধরনের গণিতের ভুল বারবার করা
• গণিতের কাজ এড়িয়ে চলা বা গণিত নিয়ে অতিরিক্ত হতাশা তৈরি হওয়া
📖 DSM-5-এর মূল ধারণা অনুযায়ী, Specific Learning Disorder নির্ণয়ের ক্ষেত্রে academic skill-এর সমস্যা স্থায়ী ও উল্লেখযোগ্য হতে হবে এবং তা শিশুর বয়স ও শিক্ষাস্তরের প্রত্যাশিত দক্ষতার তুলনায় স্পষ্টভাবে কম হতে হবে।
তবে শুধু কয়েকটি লক্ষণ থাকলেই Dyscalculia বলা যায় না। সঠিক মূল্যায়ন প্রয়োজন।