Nahian Welfare Foundation of BD

Nahian Welfare Foundation of BD Nahian Welfare Foundation is a non-political, non-profit organization supporting underprivileged families.
(1)

We work to provide essential resources, promote dignity, and create opportunities that help communities build brighter, hopeful futures and better

আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন।  #কোরআন_বিতরণ_কার্যক্রম কোরআনের আলো মানুষের জীবনকে আলোকিত করে, নৈতিকতা ও মানবিকতার ...
06/19/2026

আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন।

#কোরআন_বিতরণ_কার্যক্রম
কোরআনের আলো মানুষের জীবনকে আলোকিত করে, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজে দ্বীনি শিক্ষা ও ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

আসুন, এই পবিত্র জুমার দিনে আমরা সবাই নিজেদের জন্য, পরিবার-পরিজনের জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য এবং অসহায় মানুষের জন্য আন্তরিকভাবে দোয়া করি।

#সবাইকে_জুম্মা_মোবারক

 #সবাইকে_জুম্মা_মোবারক ❤️
06/19/2026

#সবাইকে_জুম্মা_মোবারক ❤️

06/18/2026

🍒 লিচু: সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর একটি ফল
লিচু গ্রীষ্মকালীন একটি জনপ্রিয় ও সুস্বাদু ফল। এর মিষ্টি স্বাদ, মনোরম সুবাস এবং রসালো গঠন ছোট-বড় সবার কাছেই প্রিয়। লিচু শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের দিক থেকেও অত্যন্ত উপকারী।

#লিচু_প্রিয়_ফল.
#গ্রামীন_বাজার

সেলাই প্রশিক্ষণ কর্মসূচি – খুলনা কেন্দ্রীয় কার্যালয়। একজন নারীর স্বাবলম্বিতা শুধু তার নিজের জীবনই বদলে দেয় না, বদলে দেয...
06/18/2026

সেলাই প্রশিক্ষণ কর্মসূচি – খুলনা কেন্দ্রীয় কার্যালয়।

একজন নারীর স্বাবলম্বিতা শুধু তার নিজের জীবনই বদলে দেয় না, বদলে দেয় একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎ। এই লক্ষ্যকে সামনে রেখে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে পারবে, নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এবং পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আমরা বিশ্বাস করি, দক্ষতা ও আত্মবিশ্বাসই পারে একজন নারীকে তার নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত করতে। একজন স্বাবলম্বী নারী মানেই একটি শক্তিশালী পরিবার, আর একটি শক্তিশালী পরিবার মানেই সমৃদ্ধ সমাজ।

আসুন, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সবাই এগিয়ে আসি।

#নারীর_ক্ষমতায়ন #সেলাই_প্রশিক্ষণ

আলহামদুলিল্লাহ।একটি স্বপ্নের বাস্তবায়ন এলাকার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে  বরিশাল ভান্ডারিয়ার স্থানীয় ...
06/18/2026

আলহামদুলিল্লাহ।একটি স্বপ্নের বাস্তবায়ন এলাকার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে বরিশাল ভান্ডারিয়ার স্থানীয় একটি মসজিদে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। এই টিউবওয়েল থেকে মুসুল্লি, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন নিরাপদ পানির সুবিধা পাবেন, ইনশাআল্লাহ।
আমরা বিশ্বাস করি, একটি পানির উৎস শুধু তৃষ্ণা নিবারণই করে না; এটি সুস্বাস্থ্য, স্বস্তি ও মানবকল্যাণের পথও সুগম করে।

মহান আল্লাহ তাআলা যেন এই সেবামূলক কর্মকান্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উত্তম প্রতিদান দান করুন 🙏
"মানবতার কল্যাণে, মানুষের পাশে"
💙💧

গাছ পাকা লিচু কার কার খুব পছন্দ! কমেন্টস করুন।
06/18/2026

গাছ পাকা লিচু কার কার খুব পছন্দ!
কমেন্টস করুন।

🌂 ছাতা বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে 🌂বর্ষার এই সময়ে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে নাহিয়ান ওয়েলফেয়ার ফা...
06/17/2026

🌂 ছাতা বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে 🌂

বর্ষার এই সময়ে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ছাতা বিতরণ কার্যক্রম নিয়ে আসছে।

আমাদের এই মানবিক উদ্যোগ পরিচালিত হবে সাতক্ষীরা, দাকোপ, বরিশাল ও ঝিনাইদহ জেলায়।

এই কার্যক্রমের শুভ সূচনা হবে সাতক্ষীরা থেকে, যার নেতৃত্বে থাকবেন আমাদের সম্মানিত সদস‍্য সম্পাদক অরুণ সরকার।

আসুন, আমরা সবাই মিলে অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়াই এবং বর্ষার দুর্ভোগে তাদের জন্য সামান্য স্বস্তি পৌঁছে দিই। মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধেরই একটি অংশ।

শায়লা আজীম
নাহিয়ান ফাউন্ডেশনস









🌿💙

দারিদ্র্য বিমোচনে আমাদের ব্যতিক্রম পদক্ষেপ।আলহামদুলিল্লাহ, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন  উদ্যোগে বরিশালের ভান্ডারিয়ায...
06/17/2026

দারিদ্র্য বিমোচনে আমাদের ব্যতিক্রম পদক্ষেপ।

আলহামদুলিল্লাহ, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে বরিশালের ভান্ডারিয়ায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল দরিদ্র পরিবারগুলোর জন্য একটি টেকসই আয়ের উৎস সৃষ্টি করা, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

আমরা বিশ্বাস করি, দারিদ্র্য দূরীকরণে শুধুমাত্র এককালীন সহায়তা যথেষ্ট নয়; বরং এমন উদ্যোগ প্রয়োজন যা একজন মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেয়। একটি ছাগল একটি পরিবারের জন্য শুধু একটি প্রাণী নয়, বরং এটি ভবিষ্যতের সঞ্চয়, আয়ের উৎস এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। ছাগল পালন থেকে প্রাপ্ত বাচ্চা, দুধ এবং বিক্রয়লব্ধ অর্থ পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই কর্মসূচির মাধ্যমে আমরা কয়েকটি পরিবারের জীবনে আশার আলো জ্বালাতে পেরেছি। তাদের হাসিমুখ ও কৃতজ্ঞতা আমাদের মানবিক কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা সম্ভব হবে।

আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ অসহায় থাকবে না এবং প্রতিটি মানুষ সম্মানের সাথে জীবনযাপন করার সুযোগ পাবে।

"সহায়তা নয়, স্বাবলম্বিতার পথ তৈরি করাই আমাদের লক্ষ্য।"মানবতার সেবায়, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।




Nahian foundation of USa Inc

06/17/2026

ফিরে দেখা- আমাদের সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাঝে শীতকালীন পিঠা উৎসব উদযাপন 🎈



🌸 শিশুদের হাসিই আমাদের প্রেরণা 🌸আলহামদুলিল্লাহ, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ছোট্ট সোনামণিদের নিয়ে আয়োজন ক...
06/17/2026

🌸 শিশুদের হাসিই আমাদের প্রেরণা 🌸

আলহামদুলিল্লাহ, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ছোট্ট সোনামণিদের নিয়ে আয়োজন করা হয় এক আনন্দঘন ও শিক্ষামূলক অনুষ্ঠান।

শিশুদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও প্রতিযোগিতার কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গান, ছড়া আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তাদের উচ্ছ্বাস, আনন্দ আর প্রাণবন্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে মুখরিত।

অংশগ্রহণকারী শিশুদের উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার ও উপহার প্রদান করা হয়।আমাদের বিশ্বাস, আজকের এই ছোট ছোট আনন্দময় মুহূর্তগুলোই আগামী দিনের আত্মবিশ্বাসী, সৃজনশীল ও মানবিক মানুষ গড়ে তুলতে সহায়ক হবে।শিশুদের মুখের হাসি আমাদের সবচেয়ে বড় অর্জন।

🇧🇩

Address

RayerMohal
Louisville, NY
20661

Alerts

Be the first to know and let us send you an email when Nahian Welfare Foundation of BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share