Bandhu Mahal

Bandhu Mahal Bandhu Mahal is an organization of friends and families where we organize picnics and events to introduce the new generation to our culture.

IT'S A NON-PROFIT ORGANIZATION.

08/29/2026

যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত, আর পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে। অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

— সূরা আল-ওয়াকিয়া : ৪-৬

#সীরাহ

08/29/2026

খুব জরুরি 🚨
পরিবর্তন হোন!😌
আর কত???‼️

সর্বোত্তম রিজিক أفضل الرزق 🌾🌾রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“নিশ্চয়ই আল্লাহ যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না উভয়কে দুনিয়ার ...
08/28/2026

সর্বোত্তম রিজিক أفضل الرزق 🌾🌾

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“নিশ্চয়ই আল্লাহ যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না উভয়কে দুনিয়ার সম্পদ দান করেন। আর ঈমান কেবল তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন।” (সিলসিলা সহীহা ২৭১৪)

শায়খ আস-সা‘দী (রহ.) বলেন:
“দুনিয়াবী রিজিক মুমিন ও কাফির উভয়েই লাভ করে। কিন্তু অন্তরের রিজিক—যেমন ইলম (জ্ঞান), ঈমান, আল্লাহর ভালোবাসা, তাঁর ভয় এবং তাঁর প্রতি আশা এসব শুধু তারাই লাভ করে, যাদের আল্লাহ ভালোবাসেন। সুতরাং তিনি যাকে ভালোবাসেন, তাকেই এসব দান করেন।”
সূত্র: তাইসীরুল কারীমির রহমান (১/৯৫)

সুবহানাল্লাহ🤲🤍

হারামকে হারাম মনে না করা এবং কেউ হারামের বিপক্ষে কথা বললে তার বিরুদ্ধে ক্ষেপে যাওয়া– এটি আজকের সমাজের এক ভয়ংকর বাস্তবতা।...
08/26/2026

হারামকে হারাম মনে না করা এবং কেউ হারামের বিপক্ষে কথা বললে তার বিরুদ্ধে ক্ষেপে যাওয়া– এটি আজকের সমাজের এক ভয়ংকর বাস্তবতা। ধীরে ধীরে মানুষের অন্তর থেকে “হালাল-হারাম” এর পার্থক্য মুছে যাচ্ছে, আর তার জায়গায় তৈরি হচ্ছে নিজের ইচ্ছা ও অভ্যাসকে বৈধতা দেওয়ার মানসিকতা।

দুঃখজনকভাবে আজ অনেক নামধারী মুসলমান এমন অবস্থায় পৌঁছে গেছে– তারা হারাম কাজ করছে, অথচ সেটাকে স্বাভাবিক মনে করছে। আর যখন কেউ কুরআন-হাদিসের আলোকে তাদের ভুল ধরিয়ে দেয় বা সতর্ক করে, তখন তার প্রতি বিরক্তি, বিদ্বেষ এবং আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করে। যেন সত্য বলা ব্যক্তিটিই অপরাধী, আর গুনাহে আপত্তি করাটাই অন্যায়!

এটাই অন্তরের পরিবর্তনের সবচেয়ে ভয়ংকর দিক– যখন গুনাহ স্বাভাবিক হয়ে যায় এবং হক কথা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তখন মানুষ আর নিজেকে যাচাই করে না; বরং নিজের ভুলকেই যুক্তি দিয়ে বৈধ করার চেষ্টা করে।
পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেন, “যখন তাদেরকে বলা হয়, তোমরা অনুসরণ কর, যা আল্লাহ নাযিল করেছেন, তখন তারা বলে– না, আমরা আমাদের পূর্বপুরুষদের পথেই চলব।” (সূরা আল-বাকারাহ : ১৭০)

একজন মুসলমানের বৈশিষ্ট্য হলো– সে সত্যকে গ্রহণ করে, এমনকি তা নিজের বিরুদ্ধে গেলেও। কিন্তু যখন সত্যের প্রতি ঘৃণা জন্ম নেয়, তখন বুঝতে হবে– অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে।

তাই সময় থাকতে নিজের অবস্থাকে যাচাই করা জরুরি– আমি কি সত্যকে ভালোবাসি, নাকি শুধু নিজের ইচ্ছাকেই? কারণ এখানেই লুকিয়ে আছে ঈমানের প্রকৃত পরীক্ষা!

© মাহমুদুল হাছান

ওহি-Ohee

আমরা অনেক সময় জানি– কোনটা ভুল, কোনটা গুনাহ, কোনটা হারাম; তবুও নিজের পছন্দের জায়গায় এসে সত্যটাকে এড়িয়ে যাই, এবং সে গুনাহট...
08/17/2026

আমরা অনেক সময় জানি– কোনটা ভুল, কোনটা গুনাহ, কোনটা হারাম; তবুও নিজের পছন্দের জায়গায় এসে সত্যটাকে এড়িয়ে যাই, এবং সে গুনাহটি ত্যাগ করি না। নফস যখন কোনো গুনাহকে ভালোবাসতে শুরু করে, তখন মানুষ যুক্তি খুঁজে সেই গুনাহটাকেই নিজের কাছে স্বাভাবিক করে তোলে। ব্যক্তির এমন অবস্থাই তার আখিরাত ধ্বংসের জন্য যথেষ্ট!

লেখা : মাহমুদুল হাছান

©️সীরাহ ✍️

লিখাঃ Ibrahim Khalil Shawon✍️অনেকগুলো খারাপ কাজের মধ্যে বিএনপি সরকার আজকে একটা ভালো কাজ করেছে।তারা আগামীকাল থেকে মেয়দের ...
08/17/2026

লিখাঃ Ibrahim Khalil Shawon✍️

অনেকগুলো খারাপ কাজের মধ্যে বিএনপি সরকার আজকে একটা ভালো কাজ করেছে।

তারা আগামীকাল থেকে মেয়দের জন্যে স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে।

আপাতত ঢাকায় ১০ টা, চট্টগ্রাম এবং বগুড়ায় ২ টা করে চালু করা হবে। তারপর আস্তে আস্তে সারা বাংলাদেশে এ স্পেশাল বাস সার্ভিস ছড়িয়ে দেয়া হবে।

এ বাসের সার্ভিস এতটাই প্রিমিয়াম হবে যে সিট এবং ইনডোর সার্বক্ষণিক নিট এন্ড ক্লিন থাকবে, যেকোন মেয়ে চাইলে ইচ্ছেমতো ঘুরতে পারবে, যাতায়াত করতে পারবে।

শুধু তাই না- এ বাসের ড্রাইভার থেকে শুরু করে কন্ডাকটর, হেল্পার সব মেয়ে হবে যাতে কোন ধরনের হেনস্তার শিকার না হতে হয়।

অথচ ড্রাইভার এবং হেল্পার পুরুষ হওয়ায় বহু মেয়েকে হেনস্তার শিকার হতে হয়েছে, ধ*র্ষিত হতে হয়েছে। শুধু হেল্পারের দ্বারাই না যাত্রীদের দ্বারাও লাঞ্চিত হতে হয়েছে।

আমারই পরিচিত এক মেয়ে ফ্রেন্ড একদিন ভার্সিটতে আসার জন্যে পাবলিক বাসে উঠেছিল। স্টেশন থেকেই বাসে উঠায় ও সিট পেয়েছিল।

কিন্তু প্রচন্ড গরম আর ভিড়ের মধ্যে বয়স্ক একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের আরামের সিটটা ছেড়ে উনাকে বসতে দিয়েছিল।

তারপর বাসের প্রচন্ড ভিড় আর গরমের মধ্যে ও দাঁড়িয়েই আসছিল। কিছুক্ষণ পরপরই একেকজন পুরুষ যাত্রী নানান বাহানায় ওর গা ছুঁয়ে দিচ্ছিল।

ও মনে প্রথমে করেছিল হয়তো ভিড়ের কারণে এমনটা হচ্ছে। কিন্তু ভিড় কিছুটা কমার পরও দেখছিল সবাই ওর পাশে কেমন যেন চেপে চেপে আছে, নানান বাহানায় চুল আর পিঠ ছুঁতে চাচ্ছে।

এমন একটা ভাব করছে যেন এটা অনিচ্ছাকৃতভাবে হচ্ছে অথচ সেসব যাত্রীরা ইচ্ছা করেই এটা করছিল।

তিন চারটা স্টেশন পার হওয়ার পর যেই বয়স্ক লোকটাকে সিট ছেড়ে বসতে দিয়েছিল তার সাথের সিটটা ফাঁকা হয়েছিল। ও খুশিমনেই সেখানে বসেছিল। ভেবেছিল এবার হয়তো রক্ষা হয়েছে।

কিন্তু আরও কিছুদূর যাওয়ার পর ক্লান্তি আর বিষণ্ণতায় ওর চোখ একটু লেগে আসায় বাসের সিটেই ঘুমিয়ে পড়েছিল।

ঘুম থেকেই টের পাচ্ছিল ওর কোমড়ে কে যেন হাত দিচ্ছে। ও ভেবেছিল হয়তো ঘুম ঘুম ভাবের কারণে ভুল হচ্ছে। কিন্তু না। আবারও একই জিনিস। ওড়নার নিচ দিয়ে ওর কোমড়ে এবং পেটে শক্ত করে হাত বুলাচ্ছে।

ও অবাক হয়ে দেখেছিল যেই বয়স্ক লোকটাকে নিজের আরামের সিটটাতে বসতে দিয়েছিল সেই লোকটাই তার সরলতার সুযোগ নিয়ে কোমড়ে হাত দিচ্ছে, যৌ*নতার অনুভব নিচ্ছে। অথচ এই লোকটাকে ও বাবার মতোই মনে করেছিল।

সেদিন চিৎকার দিয়ে পুরো ঘটনা জানিয়েও কোন লাভ হয়নি। বাসের লোকেরাই ওকে ব্লেইম দিয়েছে, কটু কথা শুনিয়েছে। বাবার বয়সী একজন লোককে না-কি ও ফাঁসাতে চাচ্ছে এমনটাও বলেছিল।

রাগে, ক্ষোভে সেদিন ও বাস থেকে নেমে পড়েছিল। ক্যাম্পাসে এসে আমাদের অনেকের সাথেও শেয়ার করেছিল।

এ ঘটনাটা অনেকের কাছেই হয়তো ছোট মনে হবে কিন্তু ওকে বহুদিন তাড়া করে বেড়িয়েছিল, ট্রমাটাইজড করেছিল।

আমার মেসের আরেক বড় ভাই উনার বউকে নিয়ে ঢাকাতেই ঘুরতে বের হয়েছিল। আসার সময় কোন গাড়ি না পেয়ে বাসে উঠেছিল।

বাস কিছুটা নির্জন হওয়ায় হেল্পার টাকা তুলতে আসার সময় ব্লেড দিয়ে উনার বউয়ের পেছনের দিকের কাপড় কাটতে চেয়েছিল। কাপড় কেটে হয়তো কোমড় বা পিঠে হাত দিতো, যৌ*নতার অনুভব নিতো।

অথচ উনার বউ বোরকা পড়ে বের হয়েছিল তবুও রেহাই হয়নি।

সেদিন এ ঘটনায় উনারও হেল্পারের সাথে কথা কাটাকাটি হয়েছিল, ধ্বস্তাধস্তি হয়েছিল কিন্তু কেউই উনার পক্ষে কথা বলেনি। উল্টো ড্রাইভার তাকে ব্লেইম দিয়ে বাস থেকে নামিয়ে দিয়েছিল।

বোরকার পড়ার পরও এভাবে হেনস্তা হওয়ায় উনার বউ পুরোটা রাস্তা সেদিন কাঁদতে কাঁদতে এসেছিল।

এই বড়ভাই ই পরে একদিন আমাদেরকে বলেছিলেন- উনি একটা গাড়ি কেনার মতো বড়লোক হতে চান। শুধুমাত্র নিজের পরিবারকে একটু সেইফটি আর নিরাপত্তা দেয়ার জন্যে বড়লোক হতে চান।

অথচ মেসে থাকতে উনি বলতেন- বড়লোক হতে চাই যাতে তিনবেলা মোরগ-পোলাও খেতে পারি।

সেই ঘটনার পর থেকে উনার ধারণা বদলেছিল, আমাদেরকেও পারলে বিয়ের আগে একটা গাড়ি কিনতে বলেছিল।

এদেশে সবার গাড়ি কেনার সামর্থ্য থাকে না, সব মেয়েদের হাজার টাকা খরচ করে ক্লাসে যাওয়ার সামর্থ্যও থাকে না। এজন্যে প্রতিবারই তাদেরকে বাসে লাঞ্ছিত হতে হয়, হেনস্তা পেতে হয়।

এখন পর্যন্ত শুধুমাত্র বাসের হেল্পার আর ড্রাইভারদের দ্বারা ১২০০ এর উপর মেয়ে ধ*র্ষিত হয়েছে। কেউ বিচার পেয়েছে কেউ পায়নি।

ধ*র্ষিত হলে নিউজ হয়, আলোড়ন হয় তাই খোঁজ পাওয়া যায় কিন্তু কোমড়ে বা পিঠে হাত বুলিয়ে দেয়ার মতো ঘটনাগুলো মেয়েরা কাউকে জানাতে পারে না বলে সেগুলো অগোচরেই থেকে যায়।

সেই অগোচরে থাকা সংখ্যাটা এতটাই বেশি যে এখন পর্যন্ত ৭৯% মেয়ে কোন না কোনভাবে বাসে হেনস্তার শিকার হয়েছে। মানে ২-৩ কোটি মেয়ে হেনস্তার শিকার হয়েছে কিন্তু মুখ ফুটে বলতে পারেনি।

বললে অনেকেই হয়তো বলে- এত রিয়্যাক্ট করার কি আছে হাতই তো বুলিয়েছে ধ*র্ষণ তো আর করেনি!

অথচ এই হাত বুলিয়ে করাটাই তাদেরকে দিনের পর দিন কাঁদিয়েছে, ট্রমাটাইজড করে রেখেছে।

এখন এই স্পেশাল বাস সার্ভিস চালু হলে মেয়েরা হয়তো কিছুটা স্বস্তি পাবে, যাতায়াতে ভরসা পাবে।

কিন্তু যেসব মেয়েরা আগে হেনস্তা হয়েছে, বাবার বয়সী লোকের দ্বারা কোমড়ে-পিঠে ব্যাডটাচের শিকার হয়ে বাস থেকে নেমে যেতে হয়েছে সেসব অসহায় মেয়েদের ঘটনাগুলো হয়তো কেউ জানবে না, কেউ না

©️Ibrahim Khalil Shawon✍️

07/29/2026

যারা গাড়িতে কাজ করেন, UBAR,LYFT , Yellow Taxi 🚕 চালান সবার এই ভিডিও দেখা উচিত । দয়া করে passenger গাড়িতে তোলার আগে ও পরে চোখ কান খোলা রাখুন । কোন কিছু সন্দেহ হলে পুলিশ 👮 এর সঙ্গে যোগাযোগ করুন । চেষ্টা করবেন গাড়িতে dash cam 📸 রাখতে যাতে করে আপনার কাছে সব কিছুর প্রমাণ থাকে । আল্লাহ আমাদের সবাইকে সব রকম বিপদ থেকে হেফাজত করুন ।আমিন ।🤲🏻

বিজ্ঞানীরা ক্যাটফিশের মধ্যে সংক্রামক ক্যান্সারের সন্ধান পেয়েছেনএই রহস্যের শুরু ২০১৩ সালে মেমফ্রেমাগগ (Memphremagog) হ্রদ...
07/26/2026

বিজ্ঞানীরা ক্যাটফিশের মধ্যে সংক্রামক ক্যান্সারের সন্ধান পেয়েছেন

এই রহস্যের শুরু ২০১৩ সালে মেমফ্রেমাগগ (Memphremagog) হ্রদ এলাকায়—এটি একটি বড় স্বাদু পানির হ্রদ যা ভার্মন্ট ও কুইবেকের সীমানা জুড়ে বিস্তৃত। মৎস্যশিকারি ও জীববিজ্ঞানীরা এমন কিছু 'ব্রাউন বুলহেড' ক্যাটফিশের দেখা পেতে শুরু করেন যাদের শরীরে উঁচু কালো দাগ ছিল। 'নেচার' (Nature) পত্রিকায় প্রকাশিত একটি নতুন গবেষণা অনুযায়ী, পরে দেখা যায় যে নমুনা হিসেবে সংগ্রহ করা মাছগুলোর মধ্যে ২৩% থেকে ৩৭%-এর শরীরে নিশ্চিতভাবে মেলানোমা (এক ধরণের ত্বকের ক্যান্সার) ক্ষত রয়েছে।

এর আগে অন্যান্য এলাকার ব্রাউন বুলহেড ক্যাটফিশের মধ্যেও মেলানোমার কথা জানা গিয়েছিল, তবে এত উচ্চ হারে নয়। শুরুতে বিশেষজ্ঞরা পরিবেশগত কোনো কারণের সন্দেহ করেছিলেন। গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, ২০১১ সালে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় 'আইরিন'-এর কারণে ওই অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছিল; এর ফলে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন যে, ক্যান্সার সৃষ্টিকারী দূষক পদার্থের মাধ্যমে সৃষ্ট দূষণই হয়তো মাছের মধ্যে ক্যান্সারের এই অস্বাভাবিক হারের কারণ কি না।

তবে নতুন এই গবেষণাটি আরও একটি অস্বাভাবিক ব্যাখ্যার দিকে ইঙ্গিত করছে—আর তা হলো, এই ক্যান্সার কোষগুলো সম্ভবত এক ক্যাটফিশ থেকে অন্য ক্যাটফিশে ছড়িয়ে পড়ছে। এই আবিষ্কারটি মাছের মধ্যে শনাক্ত হওয়া প্রথম সংক্রামক ক্যান্সার এবং স্বাদু পানির পরিবেশে শনাক্ত হওয়াও প্রথম ঘটনা।

Source: abc News

HEARTFELT CONGRATULATIONS 🎊 to Spain 🇪🇸 for winning 🏆 FIFA World Cup Championship 2026 ❤️‍🔥২০০৭ সালের সেই শিশুটিই আজ বিশ...
07/20/2026

HEARTFELT CONGRATULATIONS 🎊 to Spain 🇪🇸 for winning 🏆 FIFA World Cup Championship 2026 ❤️‍🔥

২০০৭ সালের সেই শিশুটিই আজ বিশ্বজয়ী! 🥹❤️

২০০৭ সালে বার্সেলোনার এক চ্যারিটি ক্যাম্পেইনে ৫ মাস বয়সী এক শিশুকে গোসল করাচ্ছিলেন ২০ বছরের এক তরুণ। সেই তরুণটি ছিলেন লিওনেল মেসি, আর শিশুটি লামিন ইয়ামাল!

১৯ বছর পর, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে সেই শিশুটিই বিশ্বমঞ্চে মেসির মুখোমুখি হলো এবং স্পেনের হয়ে শিরোপা জিতল। কিন্তু ম্যাচের সব উত্তেজনা ছাপিয়ে ফুটবল বিশ্বের হৃদয় জয় করে নিয়েছে খেলা শেষের সেই দৃশ্যটি।

ট্রফি হারানোর তীব্র কষ্ট বুকে চেপেও ৩৯ বছর বয়সী কিংবদন্তি মেসি যেভাবে হাসিমুখে ১৯ বছরের তরুণ ইয়ামালকে বুকে টেনে নিলেন, তা এক কথায় অনন্য।

এটি কেবল একটি কোলাকুলি ছিল না; এটি ছিল ফুটবলের এক যুগের অবসান এবং নতুন এক যুগের সূচনা। এক কিংবদন্তি যেন নিজের হাতে ফুটবলের মশাল তুলে দিলেন ভবিষ্যৎ সুপারস্টারের হাতে ❤

©️Rahat Ahmed Tulon ✍️

NYC HEAT WAVE ALERT | JULY 1 – JULY 4 New Yorkers, please be prepared! A dangerous heat wave is expected to impact New Y...
07/02/2026

NYC HEAT WAVE ALERT | JULY 1 – JULY 4

New Yorkers, please be prepared! A dangerous heat wave is expected to impact New York City from Wednesday, July 1 through Saturday, July 4, with the highest temperatures expected on Thursday (July 2) and Friday (July 3). Heat index values could make it feel as hot as 105–110°F (40–43°C). Please take this seriously and help protect yourself and those around you.

✅ What You SHOULD Do

💧 Drink plenty of water throughout the day, even if you don’t feel thirsty.
🏠 Stay in air-conditioned places whenever possible.
👕 Wear lightweight, loose-fitting, light-colored clothing.
🧢 Wear a hat, sunglasses, and sunscreen when outdoors.
🌳 Stay in the shade and avoid direct sunlight.
🚶 If you exercise or walk, do it early in the morning or after sunset.
👵 Check on elderly neighbors, young children, pregnant women, and anyone with medical conditions.
🐶 Make sure your pets have plenty of fresh water and shade.

❌ What You Should NOT Do

🚗 Never leave children, older adults, or pets inside a parked vehicle, not even for one minute.
🍺 Avoid excessive alcohol and limit sugary or highly caffeinated drinks, which can increase dehydration.
🏃 Avoid strenuous outdoor activities between 11:00 AM and 5:00 PM.
🥵 Don’t ignore symptoms of heat-related illness.

⚠️ Know the Warning Signs

Heat Exhaustion
Signs include:
• Heavy sweating
• Weakness or dizziness
• Headache
• Nausea or vomiting
• Muscle cramps
• Cool, pale, clammy skin

➡️ What to do:
✔️ Move to a cool or air-conditioned place.
✔️ Drink cool water or an electrolyte drink if the person is awake and alert.
✔️ Loosen or remove extra clothing.
✔️ Place cool, wet towels or ice packs on the neck, armpits, and groin.
✔️ Rest until feeling better.

🚨 Heat Stroke is a Medical Emergency
Signs include:
• Body temperature of 104°F (40°C) or higher
• Confusion, slurred speech, unusual behavior, or loss of consciousness
• Hot, red skin (may be dry or still sweaty)
• Seizures
• Rapid pulse

🚑 What to do immediately:
📞 Call 911 immediately.
❄️ Move the person to a cool, shaded, or air-conditioned area.
🧊 Cool them as quickly as possible with ice packs, cold wet towels, a cool shower, or by fanning them.
🚫 Do NOT give water to someone who is unconscious, confused, or unable to swallow safely.

📍 Need a place to cool down?
If you don’t have air conditioning, spend time at an NYC Cooling Center, a public library, shopping mall, community center, or another air-conditioned public space. Don’t wait until you feel sick getting out of the heat early can help prevent heat-related illness.

A simple phone call or knock on a neighbor’s door could save a life. Check on older adults, people living alone, and anyone who may be vulnerable during extreme heat.

Stay cool. Stay hydrated. Stay safe, New York! 🗽💙

Please share this post, it may help save someone’s life.

Address

70-35 Broadway
Jackson Heights, NY
11372

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+13476653239

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bandhu Mahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bandhu Mahal:

Shortcuts

Share