11/14/2019
🔥
#3
আপনি কি বারবার শৌচালয়গামী হচ্ছেন? পেটে খিল ধরেছে? বিশেষ রাস্তাটি ঢিলা হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? তাহলে আজই চলে আসুন মাইক বাবার দরবারে! লাগবে না বোতল ভর্তি পানি, তেল কোনোকিছু! তাই আর দেরি না করে শুধু একটা খালি বোতল জোগাড় করে আজই চলে আসুন। "মাইক বাবার ফুঁ, মাইক বাবার ফুঁ, মাইক বাবার ফুঁ!" এরকমই এক অলৌকিক দরবার খুলে বসেছেন এই ভন্ড পীর! মাইক ধরে সামনে থাকা বিশাল সমাবেশকে বলছেন শুধু বোতলটা উঁচিয়ে ধরতে। বুঝতে হবে, ডিজিটাল যুগের ডিজিটাল ফুঁ!
আমাদের কেমিস্ট্রি শিক্ষক মাহবুবুল আলম স্যারের ভাষায়, হুজুরের ফুঁ থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড (CO2) মাইকের আওয়াজের মাধ্যমে অনুদৈর্ঘ্যিক তরঙ্গে সাগরেদদের বোতলে থাকা পানির (H2O) সাথে মিশে কার্বনিক এসিড (H2CO3)-এর লঘু দ্রবণ তৈরি করে যা সাধারণ পেট ব্যাথা থেকে ক্যান্সার পর্যন্ত সকল রোগ নিরাময় করে, অর্থাৎ প্যানাশিয়া হিসেবে কাজ করে, এমনকি মনের যাবতীয় খায়েশও পুরা করে। শালা কত বড় সমাজসেবী! এ যেন আরেক দানবীর রাগীব আলীর আবির্ভাব!
এমন সমাজসেবায় বিশ্বাসধারী মানুষের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন, বড় বড় সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি, টানেল তৈরি, আইটি পার্ক নির্মাণ, চিকিৎসালয় ও গবেষণাকেন্দ্র নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, স্যাটেলাইট উৎক্ষেপণ, ডিজিটাল পরিচয়পত্র বিতরণ সহ গনতন্ত্র শক্তিশালীকরণ বিলাসিতা বৈ কিছুই নয়।
এদেরকে দিবা/নৈশ বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে পাঠিয়ে ট্রস ট্রস করে তিন বেলা নিয়ম করে জালি বেতের বাড়ি সহকারে অ, আ, ক, খ, ১, ২, A, B, C, D... শিখানোর ব্যবস্থা করা হোক। সুশিক্ষিত মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারে। আর মূর্খের জন্য তা একে-৪৭ অপেক্ষা ভয়ঙ্কর।
[যাদের শখ এই দরবারে গিয়ে বাবার ফুঁ মোবারক বোতলবন্দি করার, তারা নিচের লিংকে ক্লিক করে জেনে নিন দরবারে যোগাযোগের ঠিকানা সহ বিস্তারিত।]
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোর থেকেই বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ জড়ো হতে শুরু করেন কিশোরগঞ্জের পাকুন্দিয়....