একটু-সহানুভূতি ফাউন্ডেশন

একটু-সহানুভূতি  ফাউন্ডেশন "একটু-সহানুভূতি ফাউন্ডেশন" নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের কল্যানে কাজ করা একটি সংস্থা

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভীমখালী ইউনিয়নের  "মল্লিকপুর বাজার মাদ্রাসা " প্রায় ৩৭ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় । বর্...
11/06/2020

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভীমখালী ইউনিয়নের "মল্লিকপুর বাজার মাদ্রাসা " প্রায় ৩৭ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় । বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ২৩০ জন ছেলেমেয়ে পড়াশোনা করছে । প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি মাদ্রাসায় নিরাপদ পানীয় জলের কোন সুব্যবস্থা ছিল না।
একটু সহানুভূতি ফাউন্ডেশন বিষয়টি জানতে পেরে খুবই মর্মাহত হয় এবং সাথে সাথে ওই জেলার সামাজিক সংগঠন রুরাল এইড ফাউন্ডেশনের সহায়তায় ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিরাপদ পানীয় জলের সংকট সমাধানের নিমিত্তে একটি গভীর নলকূপ স্থাপন করে দেয়।

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

গরীব মেধাবী শিক্ষাথীদের শিক্ষা বৃত্তি প্রদানআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!একটু-সহানুভূতি ফ...
10/07/2020

গরীব মেধাবী শিক্ষাথীদের শিক্ষা বৃত্তি প্রদান
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!

একটু-সহানুভূতি ফাউন্ডেশন দুইজন গরীব,মেধাবী ও এতিম ছাত্রীকে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) শিক্ষা বৃত্তি প্ৰদান করেছে। পিতৃহারা এই ছাত্রীদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তাদের মরহুম পিতা। পিতার মৃত্যুতে অসহায় হয়ে পড়া পরিবার দুইটি সন্তানদের লেখাপড়া নিয়ে গভীর অনিশ্চয়তার সমুখীন হয়। এমতবস্থায় একটু-সহানুভূতি ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ায়। এতিম ছাত্রীদ্বয়ের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী, তার স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়া, অন্যজন নার্সিংয়ের ছাত্রী, যার স্বপ্ন একজন ভাল সেবিকা হয়ে অসুস্থ মানুষের সেবা করা। একটু-সহানুভূতি ফাউন্ডেশন তাদের লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত এই শিক্ষা বৃত্তি অব্যাহত রাখবে ইন শা আল্লাহ।

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

গাইবান্ধা জেলার একটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার গরীব এবং এতিম বাচ্চাদের জন্য একটু-সহানুভূতি ফাউন্ডেশন-এর কোরআন...
10/05/2020

গাইবান্ধা জেলার একটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার গরীব এবং এতিম বাচ্চাদের জন্য একটু-সহানুভূতি ফাউন্ডেশন-এর কোরআন শরীফ উপহার।

অনেক কৃতজ্ঞতা এবং দোআ-র আবেদন জানাচ্ছি আমাদের স্বেচ্চাসেবক জনাব Mohin U Mahi -র জন্য, যিনি নিজের শত ব্যস্ততার মাঝেও অনেক কষ্ট করে কোরআন শরীফ গুলো ক্রয় করা থেকে শুরু করে, সেগুলোকে ঢাকা থেকে গাইবান্ধা প্রেরণ করা পর্যন্ত পুরো কাজটিকে সুন্দর ভাবে সম্পূর্ণ করার দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় তিনি নিজেও এই কাজে একটু-সহানুভূতি ফাউন্ডেশন-এর সাথে আর্থিক সহযোগিতা করে এই দানের অংশীদারও হয়েছেন।

বাংলাদেশের যেই কোনো অঞ্চলের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শুধু মাত্র গরীব ছাত্র ছাত্রীদেরকে চাহিবা মাত্র কোরআন শরীফ উপহার দেবার জন্য আমাদের ফাউন্ডেশন প্রস্তুত রয়েছে। কোরআন শরীফ পাবার জন্য ছাত্রছাত্রীদের নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা ও যোগাযোগ নাম্বার সহ আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে পৌঁছে দেবার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ!

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!পবিত্র কোরআন শরীফ বিতরণের প্রথম পোস্টটি দেখে গাইবান্ধা জেলার...
10/02/2020

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!

পবিত্র কোরআন শরীফ বিতরণের প্রথম পোস্টটি দেখে গাইবান্ধা জেলার একটি মাদ্রাসা ও এতিমখানা কতৃপক্ষ ওনাদের মাদ্রাসায় অধ্যায়নরত এতিম এবং গরিব ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ৫০ টি কোরআন শরীফ ও ১০ টি আমপারার জন্য আবেদন করেন, ওনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা তৎক্ষণিক কোরআন শরীফ ও আমপারা গুলো পাঠানোর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আশা করি মাদ্রাসা কতৃপক্ষ এতিম ও গরীব ছাত্র ছাত্রীদের মধ্যে উক্ত কোরআন শরীফ ও আমপারা গুলো ২/৩ দিনের মধ্যে বিতরণ করে আমাদেরকে অবহিত করিবেন।

বাংলাদেশের যেই কোনো অঞ্চলের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ছাত্র ছাত্রীদেরকে চাহিবা মাত্র কোরআন শরীফ উপহার দেবার জন্য আমাদের ফাউন্ডেশন প্রস্তুত রয়েছে। কোরআন শরীফ পাবার জন্য আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে পৌঁছে দেবার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ!

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন

খ্ৰীষ্টান সম্প্রদায়ের একজন বোনের জন্য একটু-সহানুভূতি ফাউন্ডেশন-এর একটু সহায়তা "একটি সেলাই মেশিন"!রুরাল এইড ফাউন্ডেশন , জ...
10/01/2020

খ্ৰীষ্টান সম্প্রদায়ের একজন বোনের জন্য একটু-সহানুভূতি ফাউন্ডেশন-এর একটু সহায়তা "একটি সেলাই মেশিন"!
রুরাল এইড ফাউন্ডেশন , জামালগঞ্জ, সুনামগঞ্জ এর সম্মানীত
চেয়ারম্যান জনাব Redwanur Rahman সাহেবকে অন্তরকি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক কষ্ট করে বাংলাদেশের এক প্রান্থে অবস্থান করে অন্য প্রান্থের একজন অসহায় মানুষের কাছে আমাদের সহায়তা পৌঁছে দেবার জন্য (সুনামগঞ্জ থেকে বরিশাল)।
বিস্তারিত জানার জন্য নিচের ছবিটি দেখুন।

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গরীব ও অসহায় পরিবারের একটি শিশু সন্তানের মাতাকে চিকিৎসার জন্য সামান্য ...
09/28/2020

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গরীব ও অসহায় পরিবারের একটি শিশু সন্তানের মাতাকে চিকিৎসার জন্য সামান্য কিছু আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন, একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের বিত্তবানদের নিকট বিনীত আবেদন জানাচ্ছে যদি সম্ভব হয় ওই নারীর চিকিৎসার জন্য কিছু সাহায্য করুন। সাহায্য করতে চাইলে সরাসরি মহিলার স্বামীর সাথে যোগাযোগ করুন।
স্বামীর নাম: জাভেদ
মোবাইল ও বিকাশ নম্বর: ০১৮৫৭৩৩২৭১৫
একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!একটু-সহানুভূতি ফাউন্ডেশন-এর সামান্য একটু সহযোগিতায় নিচের ছবি...
09/28/2020

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!
একটু-সহানুভূতি ফাউন্ডেশন-এর সামান্য একটু সহযোগিতায় নিচের ছবিতে উল্লেখিত ওযুখানাটির কাজ সম্পূর্ণ হয়েছে, যার ফলে বয়ষ্ক মানুষদের ওযু করা এখন সহজ হবে ইনশাআল্লাহ! ওনাদের মসজিদের এখনো অনেক কাজ বাকি, হালাল উপার্জনকারী সামর্থ্যবানদেরকে ওনাদের সহযোগীতার অনুরোধ রইলো। মসজিদটি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার গাবগাসিয়া গ্রামে অবস্থিত।
যোগাযোগ: Syfuzzaman Milon
Mobile: +8801722192927

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!বাগেরহাট জেলার শরণখোলা তে অবস্থিত তা'লীমুল কুরআন ছুটুখার বাজ...
09/25/2020

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!
বাগেরহাট জেলার শরণখোলা তে অবস্থিত তা'লীমুল কুরআন ছুটুখার বাজার মাদরাসা ও এতিমখানার এই ছোট কোমলমতি বাচ্ছা গুলো নতুন কোরআন শরীফ পেয়ে কত খুশি!!! একটু-সহানুভূতি ফাউন্ডেশন ওদের জন্য এই নতুন কোরআন শরীফ গুলো উপহার দিয়েছে!

বাংলাদেশের যেই কোনো অঞ্চলের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ছাত্র ছাত্রীদেরকে চাহিবা মাত্র কোরআন শরীফ উপহার দেবার জন্য আমাদের ফাউন্ডেশন প্রস্তুত রয়েছে। কোরআন শরীফ পাবার জন্য আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে পৌঁছে দেবার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ!

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

একটি ভাল বই একজন মানুষকে সৎ মানুষ হবার পথ দেখায়! একটি ভাল বই মানুষকে পরস্পরের প্রতি সহানুভিতিশীল হতে শেখায়, মহানুভবতা শে...
09/24/2020

একটি ভাল বই একজন মানুষকে সৎ মানুষ হবার পথ দেখায়! একটি ভাল বই মানুষকে পরস্পরের প্রতি সহানুভিতিশীল হতে শেখায়, মহানুভবতা শেখায়!

বই পড়াকে উৎসাহিত করার জন্য, এবং বই পড়ার মাধ্যমে চরিত্র ঘটন, নৈতিকতা সৃষ্টি, মানুষের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্যে একটু-সহানুভূতি ফাউন্ডেশন প্রায় ষোল হাজার টাকা মূল্যের (১৬,০০০ হাজার টাকা) ১০০ টি বই ঝিনাইদহ জেলার একটি পাঠাগারকে উপহার দিয়েছে। পাঠাগার কর্তৃপক্ষের নিকট অনুরোধ বই তাকের মধ্যে সাজিয়ে না রেখে বেশি বেশি পাঠক সৃষ্টি করুন, বই পড়তে তরুণ সমাজকে উৎসাহিত করুন। সেটা করতে পারলেই আপনাদের আমাদের সবার উদ্দেশ্য সফল হবে।

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!একটু-সহানুভূতি ফাউন্ডেশন চারশতাধিক প্রাণের পানির পিপাসা নিবা...
09/21/2020

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! সমস্ত প্রশংসা আল্লাহর......!
একটু-সহানুভূতি ফাউন্ডেশন চারশতাধিক প্রাণের পানির পিপাসা নিবারণের ব্যবস্থা করেছে।
ফাউন্ডেশনটি খুলনায় অবস্থিত ইউসেপ ওয়াজেদ আলী স্কুল-এর চারশতাধিক সুবিধাবঞ্চিত ছাত্র ছাত্রী, শিক্ষক ও কর্মচারীর দীর্ঘদিনের একটি প্রয়জন মেটাতে সক্ষম হয়েছে। বিদ্যালয়টিতে কোন বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ছিলোনা। একটু-সহানুভূতি ফাউন্ডেশন সেখানে প্রায় আশি হাজার টাকা (৮০,০০০ টাকা) ব্যয়ে একটি আর্সেনিক মুক্ত গভীর নলকূপ স্থাপন করেছে। পানি পানের পাশাপাশি এই পানি বিদ্যালয়ের অন্নান্য পানির প্রয়জনও মেটাতে সক্ষম হবে।

একটু-সহানুভূতি ফাউন্ডেশন সমাজের সামর্থ্যবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

দুঃসময় কাটিয়ে সফলতার সোনাঁলী দিন তোমার জীবনেও আসবে। আমরা চাই সেইদিন তুমিও "একটু-সহানুভূতির' পরশ ছড়িয়ে দিবে লক্ষ প্রাণের ...
09/18/2020

দুঃসময় কাটিয়ে সফলতার সোনাঁলী দিন তোমার জীবনেও আসবে।
আমরা চাই সেইদিন তুমিও "একটু-সহানুভূতির' পরশ ছড়িয়ে দিবে লক্ষ প্রাণের মাঝে।
সৎ এবং উন্নত মানুষ হও এই দোআ করি!

Address

Clearwater, FL
33762

Telephone

+18133919987

Website

Alerts

Be the first to know and let us send you an email when একটু-সহানুভূতি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to একটু-সহানুভূতি ফাউন্ডেশন:

Share

একটু-সহানুভূতি ফাউন্ডেশন

আমি যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশী।

প্রিয় জন্মভূমি বাংলাদেশের ধুলামাটি আর বাতাসেই আমার এ প্রাণের সৃষ্টি ও জীবনের সূচনা, সেখানেই আমার শেকড়, সেখানেই আমার নাড়ির টান।

আমার বেড়ে উঠা, আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবনের বিরাট একটি অংশ কেটেছে সেই প্রিয় বাংলাদেশের এক অজ পাড়া গাঁয়ে।

শত কাজের ব্যস্ততার মাঝেও আমার হৃদয়ে প্রিয় জন্মভূমির অসহায়, অভাবী, বঞ্চিত ও কষ্টে থাকা মানুষ গুলোর মুখচ্ছবি ভেসে উঠে, তাঁদের কষ্ট আমাকে অনেক ব্যথিত করে, আমি মর্মাহত হই, আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। সেই মানুষ গুলোর জন্য কিছু করতে আমার প্রাণ কাঁদে। আমার সীমিত সামর্থ দিয়ে আমি কিছু করার চেষ্টা করি, যেটুকু করি তাতে আমার প্রাণ ভরেনা। অনেক বেশি কিছু করতে ইচ্ছে করে কিন্তু পারিনা সামর্থের সীমাবদ্ধতার জন্য।