05/02/2026
চলো যাই চড়ুইভাতি- সিসিআই পিকনিক ২০২৬!
শিল্পী দত্ত
সিসিআই পরিবারের প্রিয় সদস্যবৃন্দ,
বসন্ত প্রায় শেষের মুখে তবু শীতের রেশ কাটেনি কিন্তু মনে মনে আমরা প্রস্তুতি নিয়েছি গ্রীষ্মকে বরণ করে নেবার এমন একটা সময়ে আবারও দরজায় কড়া নাড়ছে আমাদের বহু প্রতীক্ষিত বার্ষিক মিলনোৎসব—সিসিআই সামার পিকনিক ২০২৬, আগামী ২৮শে জুন, রবিবার।
এই গ্রীষ্মকালীন পিকনিকটি আমরা “সদস্য স্বীকৃতি ও সম্মান দিবস” হিসেবে উদযাপন করে থাকি—আমাদের এই সুন্দর পরিবারের প্রতিটি সদস্যের অবদান, ভালোবাসা ও অংশগ্রহণকে সম্মান জানানোর এর চেয়ে ভালো উপায় আর কী-ই বা হতে পারে! গত বছর হাসি, আড্ডা, খেলাধুলা আর সুস্বাদু খাবারের সঙ্গে দারুণ একটি আনন্দময় দিন কাটিয়েছিলাম আমরা।
গরম গরম বেগুনি-মুড়ি দিয়ে শুরু, আমের লস্যির স্বাদ, শিশুদের খেলাধুলা, বড়দের মিউজিক্যাল চেয়ার—দেশের শীতকালীন বনভোজনের কত স্মৃতিই না জাগিয়ে তুলেছিল! দুপুরে পাঁঠার মাংস-ভাত—সবই ছিল আমাদের নিজেদের রান্না করা, ভালোবাসায় ভরা। মনে পড়ে পিকনিকের আগের রাতে মাঝরাত পর্যন্ত সবজি কাটা, সবাই মিলে গোল হয়ে বসে পানের খিলি বানানো—কাজ কম, আড্ডা বেশি! এই সব মজাই তো আজীবন থেকে যায় মনের কোণায়। সব মিলিয়ে ২০২৫-এর চড়ুইভাতি ছিল জমজমাট।
এ বছরও সেই একই উষ্ণতা, ভালোবাসা আর একসাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলোর প্রত্যাশায় আমরা ইতিমধ্যেই ভেন্যু রিজার্ভ করেছি এবং খুব শীঘ্রই বিস্তারিত পরিকল্পনা ও আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব।
তাই প্রস্তুত থাকুন—আবারও একসাথে হাসতে, খেলতে, বনভোজন আর স্মৃতি তৈরি করতে।
তারিখটি মনে রাখুন: ২৮ জুন, রবিবার
আরও বিস্তারিত খুব শীঘ্রই জানানো হবে।
সবার সাথে দেখা হবে পিকনিকে—২৮ জুন ২০২৬, রবিবার।