11/29/2025
প্রিয় দাগনভূঞাবাসী,
আসসালামু আলাইকুম। আমাদের আমেরিকাস্থ দাগনভূঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইউএসএ, ইনক. এর আসন্ন নির্বাচনকে ঘিরে দেশ–বিদেশে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তা সত্যিই আমাদের কমিউনিটির জন্য গর্বের বিষয়।
এই নির্বাচনে শামীম–সুমন প্যানেল থেকে অর্থ সম্পাদক/কোষাধ্যক্ষ (Treasurer) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের দাগনভূঞার মেধাবী এবং কৃতি সন্তান শাহপারান হাসনাত। ব্যক্তিগতভাবে তাঁকে বহুদিন ধরে চিনি। তিনি কেবল আমার নয়, আমাদের সবার প্রিয়জন।
তিনি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শাহজাহান সাহেবের (বসুন্ধরা ট্রেডিং, চৌমুহনী রোড) যোগ্য বড় ছেলে। শৈশব থেকেই শাহপারানকে আমরা দেখেছি বিনয়ী, পরোপকারী, শৃঙ্খলাবদ্ধ এবং অরাজনৈতিক সমাজসেবী হিসেবে। দেশ–বিদেশে তাঁর একাডেমিক ও পেশাগত সাফল্য আজ আমাদের দাগনভূঞা কমিউনিটির গৌরব বৃদ্ধি করেছে।
অনেকে কাছ থেকে শাহপরান কে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তাই সবার জন্য নিচে একটু তুলে ধরা।
শাহপারান বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন-এ ব্যাচেলর সম্পন্ন করে জার্মান সরকারের স্কলারশিপ নিয়ে জার্মানিতে মাস্টার্স অধ্যয়ন করেন। এ সময়ের মধ্যে দেশে বেশ কয়েকটি নামকরা প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে জার্মান ফেডারেল গভর্নমেন্টে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম অলাভজনক সংস্থা Per Scholas–এ Vice President হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। গত ৮ বছর ধরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বহু-মিলিয়ন ডলারের প্রজেক্ট পরিচালনা করে আসছেন।
শাহপারান আমাদের দাগনভূঞার জন্য হৃদয় থেকে কাজ করেন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় তিনি যুক্তরাষ্ট্র থেকে ৪০-৪৫ লক্ষ টাকার ত্রাণ তহবিল গঠন, হিসাবরক্ষণ এবং সার্বিক প্রকল্প ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দাগনভূঞার অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে তিনি নিয়মিত খোঁজখবর নেন, সহযোগিতা করেন এবং দিকনির্দেশনা দেন।
আমাদের এই দাগনভূঞা অ্যাসোসিয়েশনকে আরও সুসংগঠিত, স্বচ্ছ, আধুনিক ও টেকসই পথে এগিয়ে নিতে শাহপারানের একাধিক দূরদর্শী পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে প্রবাসী দাগনভূঞা কমিউনিটি নতুন উচ্চতায় পৌঁছাবে, এতে আমাদের কোনও সন্দেহ নেই।
শাহপারান ইতোমধ্যেই আমেরিকার মূলধারার কমিউনিটি সার্ভিসেও নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সম্মান বাড়িয়েছেন। আসুন, এবার আমাদের দাগনভূঞা কমিউনিটিতেও তাঁকে সেবার সুযোগ দিই।
আমরা হৃদয়ের আন্তরিকতা নিয়ে শাহপারান হাসনাত ও তার প্যানেলকে কে সমর্থন করছি, আপনারাও দোয়া ও সমর্থন রাখবেন ইনশাআল্লাহ।