05/19/2021
একটি মসজিদে ইমাম সাহেব ৪/৫ শত মুসল্লীদের সামনে খুতবা দিচ্ছিলেন এমন সময় এক লোক একটি লম্বা তরবারী নিয়ে হাজির হয়ে বল্ল এখানে কি সত্যিকারের কোন ইমানদার আছ?
ভয়ে কেউ কোন জবাব দিচ্ছিল না,এমন সময়ে এক পাঠান দাঁড়িয়ে বল্ল “আমি সত্যিকারের ঈমানদার”।তখন লোকটি পাঠানকে নিয়ে মসজিদের বাহিরে গেল এবং তাঁকে একটি বকরি কুরবানী করে উপহার দিল।
পরে লোকটি রক্তাক্ত তরবারী নিয়ে আবারও মসজিদে প্রবেশ করল আর বল্ল “আর কি কোন সত্যিকারের ইমানদার এখানে আছ”ভয়ে কেউ কোন জবাব দেয় নাই সবাই চুপ করে রইল। ☺️☺️☺️
এই হল আমাদের ইমানের অবস্থা।
অনুরূপ জেল জুলুম,অত্যাচার নির্যাতন নিপিড়ন দিয়ে আল্লাহ আমাদের পুরুষ্কৃত করতে চান কিন্তু আমরা গাফেল হয়ে আছি।
আল্লাহ যেন আমাদেরকে সর্বাবস্থায় ইমানের উপর অটুট থাকার তৌফিক দেন।
আমীন।