12/18/2024
আলহামদুলিল্লাহ, হাফেজ যোবায়ের ফাউন্ডেশন ইউ এস এ ইনক্ এর উদ্যোগে,শহীদ হাফেজ যোবায়েরের ১১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান মহান আল্লাহর রহমতে, ফাউন্ডেশনের কর্ম পরিষদের সকল ভাইদের অক্লান্ত পরিশ্রমে, আমরা গুরুত্বপূর্ণ মেহমানদের উপস্থিতিতে, সুন্দর একটা অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। উক্ত অনুষ্ঠান ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা যাকারিয়া ভূঁইয়ানের সঞ্চালনায়,ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আফলাতুন কাইসারের সভাপতিত্বে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ন্যাশনাল এসিস্ট্যান্ট ডাইরেক্টর মুহতারাম আহমেদ আবু উবায়দা এবং বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখেন, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহতারাম ড. আবু ইউসুফ,আল কোরআন দাওয়াহ সেন্টারের ডাইরেক্টর মুহতারাম ড. রুহুল আমিন, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা নিউ ইয়র্ক সাউথ জোন সভাপতি মুহতারাম সাফায়েত হোসেন ও সেক্রেটারি মুহতারাম এমদাদ উল্লাহ এবং সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুহতারাম আব্দুর রাজ্জাক সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উক্ত অনুষ্ঠানে আলোচনা পেশ করেন এবং দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়। আপনাদের সবার সম্মিলিত প্রয়াসেই এমনটা সম্ভব হয়েছে, এ ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সকল তৎপরতা কবুল করুন এরং উত্তম প্রতিদান প্রদান করুন(আমিন)!
মাআস্সালাম।
প্রচারে: নাহিদুল ইসলাম
প্রচার সম্পাদক।
হাফেজ যোবায়ের ফাউন্ডেশন ইউ এস এ ইনক্।