05/19/2024
পদক্ষেপ অত্যন্ত আনন্দিত যে পদক্ষেপের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (২০২৪) খুব ভালভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। এই অবসরে পদক্ষেপ তার সকল স্বেচ্ছাসেবক, পরামর্শদাতা এবং তহবিল সংগ্রহকারীদেরও কৃতজ্ঞতা জানায়, যাদের প্রচেষ্টা ছাড়া এই বিশাল কাজটি কখনই সুষ্ঠুভাবে সম্পন্ন হত না। একভাবে দেখতে গেলে এটা একটা বিস্ময়কর সফর - সংগ্রামের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর সফর, কখনও-শেষ-না-হওয়া অনুপ্রেরণার সফর। আমরা সবাই এই সফরের সহযাত্রী। এই শিক্ষাবর্ষের সফরের শেষে আমরা ছাত্রছাত্রীদের জয়গাথা উদযাপন করি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা আশা রাখি যে ভবিষ্যতে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
আজ যেমন আমরা আমাদের পদক্ষেপের ছাত্রছাত্রীদের এই সাফল্যে গর্ব
অনুভব করছি, এতে কিন্তু আপনি / আপনারাও সমানভাবে অংশীদার - কারণ আপনাদের নিঃস্বার্থ অংশগ্রহণ ও সহযোগিতাই আমাদের এই দুর্গম সফরকে সুগম করে তুলেছে।
আপনি যদি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথোপকথন উপভোগ করেন এবং তাদের জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে আপনি পদক্ষেপ পরিবারের সদস্য হতে পারেন - https://usa.padakshep.org/join-padakshep
আরও অন্যান্য উপায়েও আপনি আমাদের সহযোগিতা করতে পারেন। আপনি যদি সকলের জন্য শিক্ষায় বিশ্বাস করেন এবং বঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করতে চান, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটগুলিতে গিয়ে আমাদের অর্থ সাহায্য করুন:
ভারতের বাইরে থেকে - https://usa.padakshep.org/donate
ভারত থেকে - https://india.padakshep.org/donate
Padakshep feels overwhelmed to congratulate our scholars for successfully passing the West Bengal Higher Secondary Examination 2024. Padakshep would also like to congratulate their diligent mentors and fundraisers, without whose endeavour this mammoth task could never be accomplished. We can say that this is a wonderful voyage - a voyage from struggle to achievement, a voyage of effort to success, a voyage of never-ending inspiration. We all are co-passengers in this voyage. This voyage is widely spread to the farthest corners of West Bengal. At the end of this academic year's voyage, come and celebrate this saga of victory and wish our scholars, so that they come off with flying colours in their future.
If you enjoy mentoring/interacting directly with students and would like to have a front-row seat in changing lives, we would love to have you as a part of the Padakshep family as a volunteer - https://usa.padakshep.org/join-padakshep
There are more ways to support us than donating your time. If you believe in education for all and would like to provide monetary support to underprivileged students in their journey to pursue education, please reach out to us by visiting our websites:
USA - https://usa.padakshep.org/donate
India - https://india.padakshep.org/donate