Team Legion - Hackers and Security Researchers

Team Legion - Hackers and Security Researchers OFFICIAL FAN PAGE OF TEAM LEGION HACKERS
https://t.me/teamlegion_hackers
(8)

07/28/2026
Update: নিহতের সংখ্যা বেড়ে ৪জন। আল্লাহ মাফ করুক আমিন❤️‍🩹জুলাই ২৮,২০২৬ সময়: ১:৩০-৪০। Mirpur College,Dhaka এর পিছনে স্বল্প...
07/28/2026

Update: নিহতের সংখ্যা বেড়ে ৪জন। আল্লাহ মাফ করুক আমিন❤️‍🩹

জুলাই ২৮,২০২৬ সময়: ১:৩০-৪০। Mirpur College,Dhaka এর পিছনে স্বল্পমূল্যের রেশন/TCB দেওয়া হচ্ছিল। ঠিক সে সময় একটি দেওয়াল ভেঙে পরে সাধারণ নিরীহ জনগণের উপর। মোট ৮জন আহত, একজন নারী নিহত। আহতদের ঢাকা মেডিক্যাল এ নেওয়া হয়েছে। সবারই অবস্থা শোচনীয়।

ভেবে দেখেন, আপনি এমন এক দেশে থাকেন, যেখানে আপনি আর্থিক সচ্ছলতার অভাবে কম দামে সদাই কেনার জন্য, রাস্তায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা আজকের সদাই পেলে বাসার সবাই তাদের ক্ষুদা থেকে মুক্তি পাবে। এসময় আপনার উপর একটি দেওয়াল ভেঙে পরলো। নিমিষেই আপনার জীবন চলে গেল। ওইখানে আজকে তারা ছিল, কালকে আমি-আপনি থাকবো।

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয় সাইডে রাখেন। এসব বিশ্ববিদ্যালয় চলে রাজনীতি দিয়ে। কলেজে অনুষ্ঠান, কন্সার্ট, নবীন বরণ সবই তাদের দ্বারা হচ্ছে, কলেজের বাইরের খাবারের দোকান থেকে ঠিকই সময় মতো টাকা উঠানো হচ্ছে। কিন্তু কলেজের বিল্ডিং এর অবস্থা শোচনীয়, কিন্তু এদিকে কারো খেয়াল নাই।ফিটনেস নিয়ে কারো মাথাব্যথা নাই। বারবারই বলি, আবার বলবো। আমরা এক নির্ল্পজ্জ স্বার্থপর জাতি। এ জাতির ভালো হওয়া কোনোদিনই সম্ভব না।কখনোই না।

07/28/2026

টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে ২ জনের মৃত্যু। একজন নারী এবং একজন পুরুষ।

ভিখারির মতো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে টিসিবির পণ্য দেওয়ার সিস্টেম পরিবর্তন করতে হবে।

যারা টিসিবির পণ্য সংগ্রহ করতে লাইনে দাঁড়ায় তারা ভিখারি নন। বাজারের পণ্যের ঊর্ধ্বগতির কারণে তারা কিছুটা সাশ্রয়ের জন্য লাইনে দাঁড়ায়।

এই মৃত্যু কি শুধুই অপমৃত্যু!
রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ রয়েছে?

ভারতের বিহারে ৪০ বছর বয়সী মুসলিম নারী রোশন খাতুনকে নির্মমভাবে মারধর এবং জোরপূর্বক প্রস্রাব পান করানোর অভিযোগ উঠেছে গ্রা...
03/09/2026

ভারতের বিহারে ৪০ বছর বয়সী মুসলিম নারী রোশন খাতুনকে নির্মমভাবে মারধর এবং জোরপূর্বক প্রস্রাব পান করানোর অভিযোগ উঠেছে গ্রামপ্রধান কুমারী দেবীর পরিবারের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় রোশন খাতুন গত রবিবার রাতে পাটনায় মারা যান।

ভিডিওটা দেখে চোখের কোনে পানি চলে এসেছে। বৃদ্ধ লোকটা বারবার বলতেছে—বাবা আমি রোজা রেখেছি আমি চুরি করিনি, আমি রোজা রেখেছি আ...
03/08/2026

ভিডিওটা দেখে চোখের কোনে পানি চলে এসেছে।
বৃদ্ধ লোকটা বারবার বলতেছে—
বাবা আমি রোজা রেখেছি আমি চুরি করিনি, আমি রোজা রেখেছি আমি চুরি করিনি,আমি ভিক্ষা করে খাই।
উনি বলতেছে মানিব্যাগ নিচে পড়ে গেছে তাই যার মানিব্যাগ তাকে দিতে পিছে পিছে গেছে।
তারপরেও উনার কলারটা ধরে রাখাটা কি উচিত হয়েছে?
উনার চেহারা দেখে অন্তত আমার মনে হচ্ছেনা যে উনি মানিব্যাগ চুরি করেছে।

ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মা...
03/08/2026

ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হােসন। বনগাঁও সীমান্ত এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

03/08/2026

একটি চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি! নূর নয়, নরসিংদীর ওই কিশোরীকে হ*ত্যা করে সৎ পিতা!!

আপনাদের আগেই বলেছিলাম সৎ বাবার গতিবিধি ভালো নয়। তাকে আমার সন্দেহ হয়েছিল। একফোঁটা চোখের পানি দেখিনি। অস্বাভাবিক আচরণ ছিলো তার।

মাধবদীতে ১৫ বছর বয়সী কিশোরী হ*ত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। আলোচিত এই হ*ত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরীর সৎ পিতা আশরাফ আলী কিশোরীকে গ*লাটিপে হ*ত্যা এবং ধ*র্ষক নূর মোহাম্মদ নূরাসহ অন্যান্যদের ফাঁসানোর মিথ্যা নাটক সাজিয়েছিল।

মূলতঃ ১০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ নূরাসহ একাধিক আসামি ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধ*র্ষণ করে। এরই প্রেক্ষিতে স্থানীয় সাবেক মেম্বারের বিচার কার্যসহ নানা কারণেই সৎ মেয়ের ওপর ক্ষিপ্ত হওয়ার কথা জানায় সৎ বাবা আশরাফ আলী। এর আগেও কয়েকবার নির্যাতন করছে মেয়েটিকে সেটিরও প্রমাণ পাওয়া গেছে।

অপমান থেকে মুক্তি পাওয়ার আশায় পরবর্তীতে মেয়েটিকে পরিকল্পিতভাবে জনৈক সুমনের বাড়িতে রেখে আসার কথা বলে একটি সরিষা ক্ষেতের ধারে পৌঁছে একাই গলায় চেপে ধরে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হ*ত্যা করে মেয়েটিকে।

এই ঘটনায় নিজেকে বাঁচাতে পরিকল্পনার অংশ হিসেবে নূরাসহ অন্যান্যদের ওপর দায় চাপানোর মিথ্যা নাটক সাজান আশরাফ আলী।

তবে ১০ তারিখে মেয়েটিকে দলবদ্ধ ধ*র্ষণের বিষয়টি শিকার করেছে নূরাসহ অন্য আসামীরা। উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত সৎ বাবাসহ প্রত্যেকেই ভয়ংকর অপরাধী।

কিন্তু সৎ বাবা সবাইকে ছাড়িয়ে গেছে!

#এসএমআকবর

03/07/2026

তাঁর নাম রওশন খাতুন। তিন সন্তানের জননী। বয়স ৪০ বছর। সে ছিল পবিত্র কুরআনের হাফেজা। নিয়মিত নামাজ আদায় করতেন। পর্দাও করতেন।

সেদিনও তিনি রোজা রেখেছিলেন। বিহার রাজ্যের মধুবনী জেলার এক গ্রাম প্রধান তাকে ডেকে নেয়। জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গ্রামের প্রধান কুমারী দেবীর বাড়িতে যান।

প্রধানের স্বামী ও ছেলের নেতৃত্বে একদল লোক খাতুনকে চেপে ধরে লাথি ও ঘুষি মারতে থাকে। পরে প্রধানের নির্দেশে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে আরও মারধর করা হয়।

একপর্যায়ে রৌশন খাতুন একটু পানি চান। তিনি যখন পানি চান, তখন কেউ একজন বলে তাকে মদ মিশ্রিত প্রস্রাব দিতে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় প্রধান যখন তাকে বড় একটি বাঁশ দিয়ে আঘাত করেন, তখন তিনি মাটিতে পড়ে যান। এরপর তারা তার ওড়না খুলে নিয়ে যায়, পর্দানশীন এই হাফেজাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলে।

তারা তাকে প্রস্রাব দিয়েছে। সেই প্রস্রাব দিয়ে মুখ ধুয়ে সেই প্রস্রাব পান করতে তাকে বাধ্য করা হয়। রোজা ভাঙার জন্য ভারতের এক মুসলিম নারীর জন্য এটাই ছিল আয়োজন।

এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই ঘটনাটা কেবল আলোচনায় এসেছে।

ভারতে সংখ্যালঘু গরিব মুসলমানদের অবস্থার কথা আসলে কখনও কল্পনাও করা যায় না! এত নিকটেই কত অমানুষের বাস!

বাংলাদেশ রাষ্ট্র এই ঘটনায় নিন্দা জানিয়ে একটা বিবৃতিও কি দিতে পারত না? মানবাধিকার কেবল কোনও রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়া যায় না!

রওশন খাতুন মারা গেছেন। তাঁর মৃত্যু আমাদের সবার জন্য লজ্জার। কিন্তু গোটা ভারতে এই মৃত্যুকে উদযাপন করার মত লোকেরও কমতি নেই!

Address

4857 Short Street
Austin, TX
78701

Telephone

+16608514950

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Legion - Hackers and Security Researchers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Team Legion - Hackers and Security Researchers:

Shortcuts

Share