01/21/2026
দেশজুড়ে গুজব, ভুয়া তথ্য আর উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা কনটেন্ট এখন একটা নিত্যদিনের সমস্যা। সত্য চাপা পড়ে যাচ্ছে, আর মানুষ বিভ্রান্ত হচ্ছে।
এই জায়গা থেকেই Legion Against Rumors কাজ শুরু করেছে—সত্যকে সামনে আনার জন্য, প্রমাণের ভিত্তিতে কথা বলার জন্য।
এখন আমরা বাংলাদেশের ৬৪ জেলা থেকে ৬৪ জন দক্ষ ও দায়িত্বশীল প্রতিনিধি খুঁজছি।
প্রতিজন নিজ নিজ জেলার প্রতিনিধিত্ব করবে এবং স্থানীয়ভাবে ছড়ানো গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট যাচাই করে Legion Against Rumors–এর হয়ে কাজ করবে।
আমরা কাদের খুঁজছি?
যাদের মধ্যে এই গুণগুলো থাকবে—
✅ সৎ ও নৈতিক
✅ সাহসী (চাপের কাছে মাথা নত না করা)
✅ অনুসন্ধানী মানসিকতা
✅ যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে কাজ করার অভ্যাস
✅ ব্যক্তিগত পক্ষপাত ছাড়া সত্য বলার সক্ষমতা
এটা কোনো ট্রোলিং পেজ না, কোনো এজেন্ডা না।
এটা একটা দায়িত্ব।
আপনার কাজ কী হবে?
স্থানীয় ও অনলাইন গুজব শনাক্ত করা
তথ্য, কনটেক্সট ও লজিক দিয়ে যাচাই করা
যাচাইকৃত তথ্য Legion Against Rumors টিমে রিপোর্ট করা
জনগণকে বিভ্রান্তি থেকে বাঁচাতে ভূমিকা রাখা
যুক্ত হতে যা লাগবে
আগ্রহী হলে নিচের তথ্যগুলো দিয়ে ফরম পূরণ করতে হবে—
নাম
ঠিকানা (জেলা উল্লেখ বাধ্যতামূলক)
ছবি
ন্যাশনাল আইডি কার্ড / জন্ম নিবন্ধন কার্ড
মোবাইল নাম্বার
⚠️ তথ্য যাচাই ও নিরাপত্তার জন্য এই তথ্যগুলো প্রয়োজন। কোনোভাবেই অপব্যবহার করা হবে না।
কেন আপনি যুক্ত হবেন?
কারণ কেউ তো সত্যের পক্ষে দাঁড়াতে হবে।
কারণ নীরব থাকলে মিথ্যাই জিতে যায়।
কারণ আপনার জেলার মানুষ সত্য জানার অধিকার রাখে।
📌 যুক্ত হতে চাইলে নিচের দেওয়া ফরমটি ফিলআপ করুন।
📌 সঠিক মানুষই বাছাই করা হবে।
Legion Against Rumors
Standing for truth. Against all rumors.