Bangladesh Association of Georgia

Bangladesh Association of Georgia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Association of Georgia, Nonprofit Organization, 5095 Buford Highway Atlatna., Atlanta, GA.

মেয়াদ শেষে জর্জিয়া সমিতির ফান্ডে প্রায় অর্ধলক্ষ ডলার। নির্বাচন কমিশন গঠন। জর্জিয়ার বাংলাদেশী প্রবাসীদের সর্ব বৃহৎ সংগঠন ...
01/28/2023

মেয়াদ শেষে জর্জিয়া সমিতির ফান্ডে প্রায় অর্ধলক্ষ ডলার। নির্বাচন কমিশন গঠন।

জর্জিয়ার বাংলাদেশী প্রবাসীদের সর্ব বৃহৎ সংগঠন
বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ২২ জানুয়ারী। গুইনেট কাউন্টির লাকী সোলস পার্ক অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় কমিউনিটির সর্ব স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার একাউন্টে ৪৫,৯১৩.০০ ডলার ব্যংকে গচ্ছিত রাখতে পেরেছে কার্যকরী পরিষদ। বিদায়ী সভাপতি মোস্তফা কামাল মাহমুদ ও সাধারণ সম্পাদক এ এইচ রাসেল জানান, আমরা চেষ্টা করেছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের আমানত ও বিশ্বাস রক্ষা করতে পেরে। আমাদের উল্লেখ যোগ্য মোটা দাগের কাজের মধ্যে ছিল সাবেক সভাপতি নাদিরা রহমান ও জাহাঙ্গীর হোসেনের প্রচেষ্টায় ক্রয় করা বাড়িটি পুনরায় বসবাস যোগ্য করে ভাড়া দেয়া ও জোনিং পরিবর্তন করে রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়ালে পরিবর্তন করে সাথে যুক্ত রয়েছে ৮ টি টাউন হাউস বিল্ড করণের অনুমোধন। যার ফলে এখন বাড়ীটির বর্তমান বাজার মূল্য হাফ মিলিয়নেরও অধিক। অবকাঠামোগত ও আর্থিক দিক দিয়ে সমিতিকে দাঁড় করানোর প্রচেষ্টা ছিল আমাদের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। আর এ সবই সম্বব হয়েছে একটি সৎ ও নিষ্ঠাবান কাৰিকৰী পরিষদ নিয়ে শেষ প্রযন্ত কাজ করতে পারার জন্য।

এই সমিতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে আরো বহুদূর যেতে হবে,আরো বাকি কাজ শেষ করতে হবে। আশা করি ভবিষ্যতে পরবর্তী কার্যকরী পরিষদ এসে আমাদের কাজের ধারা অব্যাহত রাখবেন।আগামী দিনে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

যার প্রধান নির্বাচন কমিশনার হলেন জনাব লিয়াকত হোসেন আবু ও অন্যান্য কমিশনাররা হলেন যথাক্রমে : আউয়াল ডি খাঁন ,এনামুল হক ,মামুন শরীফ ও ডিউক খাঁন।

বিদায়ী কার্যকরী পরিষদের সভাপতিঃ মোস্তফা কামাল মাহমুদ, সহ-সভাপতিঃ আরিফ আহমেদ,সহ-সভাপতিঃনজরুল ইসলাম, সাধারণ সম্পাদকঃ এ এইচ রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ রহমান রুবন,অর্থ সম্পাদকঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদকঃ সাদমান সুমন, গণ সংযোগ ও প্রচার সম্পাদকঃ মাহবুব আলম সাগর,সাংস্কৃতিক সম্পাদকঃ সৈকত প্রধান, ক্রীড়া সম্পাদকঃ লিওন বিশ্বাস ও সদস্যঃ সুহেল হাসান চৌধুরী,মোসাম্মৎ আরজু ,রানাদা প্রসাদ চৌধুরী,আলম কাজী বাদল ও নাজমুন নাহার।

https://gofund.me/daaa4dca
01/06/2023

https://gofund.me/daaa4dca

Dear friends and family, It is with a heavy heart that I reach out to you today. As ma… Enamul Haque needs your support for Support the Wasi Uddin Family

12/20/2022
বিজ্ঞপ্তিঃ এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২২শে জানুয়ারী, ২০২৩ ইং রোজ রোববার বাংলাদেশ এসোসিয়...
12/17/2022

বিজ্ঞপ্তিঃ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২২শে জানুয়ারী, ২০২৩ ইং রোজ রোববার বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । উক্ত সাধারণ সভায় সমিতির বৈধ সাধারণ সদস্য ও আজীবন সদস্যবৃন্দদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য, সাধারণ সভার পূর্বে সভাস্থলে যে কোনো জর্জিয়া প্রবাসী বাংলাদেশী ২০ ডলার নগদ প্রদান করে সদস্য পদ গ্রহণ এবং নবায়ন করতে পারবেন ।

সভার আলোচ্য বিষয়:—
১. আয় ব্যায়ের হিসাব সহ বার্ষিক প্রতিবেদন ।
২. প্রতিবেদনের উপর প্রশ্ন ও উত্তর প্রদান ।
৩. নির্বাচন কমিশন গঠন ।

সভার স্থানঃ— লাকি সোলস পার্ক অডিটোরিয়াম
Time : 4.00 pm to 7.00pm
4651 Britt Road Norcross, GA 30093 678.277.0860

নিবেদনে,

মোস্তফা কামাল মাহমুদ
সভাপতি
এ এইচ রাসেল
সাধারণ সম্পাদক
বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া

11/11/2022

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।

আটলান্টা প্রবাসী রেবেকা বেগমের মাতা ও মো: এমদাদ ইসলামের শাশুড়ী সেতারা বেগম আজ সকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ নানাবিধ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মরহুমার জানাজার নামাজ আজ বাদ জুমআ গাফফার সাহেবের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হইবে। জানাজা শেষে বেথেল হামের নতুন গোরস্থানে দাফন করা হইবে। আল্লাহ তাকে বেহেস্তের সর্বোচ্ছ স্থান দান করুন। আমিন

07/23/2022

বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি মোস্তফা কামাল মাহমুদের মাতা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আই সি ইউ তে নিবিড় পরিচর্যায় আছেন।তিনি কয়েকদিন যাবৎ নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।গতকাল তার অবস্থার অবনতি ঘটলে এয়ার এম্বুলেন্সে করে নোয়াখালীর মাইজদী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।তার আশু রোগ মুক্তি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়ার আবেদন রইলো। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন -আমিন

07/05/2022

শোক সংবাদঃ

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। আটলান্টার বাংলাদেশী কমিউনিটির পরিচিত ব্যবসায়ী ( Halal King Indian Grill এর সত্ত্বাধিকারী ) নজরুল ইসলাম এর মাতা সফিনা আলী আজ ৪.৩০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজা নামাজ আগামীকাল বাদ জোহর ডোরাভিলের আত তাকওয়া মসজিদে সম্পন্ন করে নিউটন কাউন্টির মুসলিম গোরস্থানে দাফন করা হইবে।
She was a founder of Sofina islamia jamah marjid in Osmani Nagar Shylet

May Allah (swt) grant her departed soul into highest level of Jannah. Ameen

07/02/2022

সতর্কতা মূলক বিজ্ঞপ্তিঃ
আসসালামু আলাইকুম। সামাজিক যে কোনো বিজ্ঞপ্তি আমার ভেরিফাইড ফেজবুক পেইজ বা লাইক পেজে পোস্ট হলে সেটাই সঠিক বলে বিবেচিত হইবে। আমার অজ্ঞাতসারে যদি কেউ আমার নাম ও ফোন নাম্বার ব্যবহার করে কোনো কিছু প্রকাশ করে তা বৈধ বলে গণ্য করবেন না। কারো পারিবারিক বিষয় নিয়ে কমিউনিটির কাছে সহায়তা চেয়ে আমি কোনো লেখা সম্প্রতি প্রকাশ করিনি ও উক্ত বিষয়ে আমি সম্পৃত্ত নই।

এ এইচ রাসেল
সাধারণ সম্পাদক
বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া।

শোক সংবাদঃ ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সভাপতি, জসিম  উদ্দিন এর পিতা শামস...
06/23/2022

শোক সংবাদঃ
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।
বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সভাপতি, জসিম উদ্দিন এর পিতা শামসুদ্দিন আহমেদ বাংলাদেশে ইন্তেকাল করিয়াছেন।তার মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এসোসিয়েশন এর কার্যকরী পরিষদ। তার পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে শোক সম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

https://gofund.me/eb3b691c
06/16/2022

https://gofund.me/eb3b691c

This young gentleman mid 40, ’s Mr. Abu Saleh Mahfuz, who’s residing in Norcro… Mohammad Khan needs your support for Please Support Abu Saleh Mahfuz's Family

Address

5095 Buford Highway Atlatna.
Atlanta, GA
30340

Telephone

+17709121772

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Association of Georgia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Featured

Share