Bangladeş Eğitim ve Kültür Derneği

Bangladeş Eğitim ve Kültür Derneği তুরস্ক সরকারের রেজিস্ট্রিকৃত বাংলাদেশী কমিউনিটির একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বেকদের (BEKDER)

ঐতিহ্যবাহী Yıldız Technical University-এর International Day-তে গতবারের মতো এবারও বাংলাদেশ স্টলের 🇧🇩 প্রতিনিধিত্ব করেছেন ...
05/06/2026

ঐতিহ্যবাহী Yıldız Technical University-এর International Day-তে গতবারের মতো এবারও বাংলাদেশ স্টলের 🇧🇩 প্রতিনিধিত্ব করেছেন ইলদিজের বাংলাদেশি শিক্ষার্থীরা। স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি, দর্শনার্থীদের জন্য ছিল মেহেদি দেওয়ার বিশেষ আয়োজন এবং শহীদ ওসমান হাদীর স্মরণিকা। দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও উৎসাহের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ স্টল।

ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করে তোলে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা এবং সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশ স্টলকে বিশেষ মাত্রা দেয়। প্রবাসের মাটিতে নিজের দেশ, সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে তুলে ধরার অনুভূতি নিঃসন্দেহে গর্বের, আবেগের এবং সত্যিই অতুলনীয়। 🇧🇩🇹🇷

ইস্তাম্বুলে বাংলাদেশ কমিউনিটির ঈদুল আজহা উদযাপন🌙 ২৯ মে তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হ...
01/06/2026

ইস্তাম্বুলে বাংলাদেশ কমিউনিটির ঈদুল আজহা উদযাপন🌙

২৯ মে তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সংস্থা (বেকদের) এর উদ্যোগে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। প্রবাসে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার এ প্রোগ্রামে শতাধিক বাংলাদেশী অংশ নেন। ঐতিহাসিক ইস্তাম্বুল বিজয়ের এ দিনে বসফরাস প্রণালী ও মারমারা সাগরের মিলন স্থলে ইয়েনিকাপি ময়দানে আয়োজিত প্রোগ্রামটিতে ইস্তাম্বুলসহ আশেপাশের বিভিন্ন শহর থেকে বাংলাদেশী পরিবার, শিক্ষক, ছাত্র ও পেশাজীবীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বেকদের কো-অর্ডিনেটর ড. রহমত উল্লাহ এর পরিচালনায় বেকদের কার্যনির্বাহী কমিটির সদস্য ড. নুর উদ্দিন হামিম, ড. আব্দুল্লাহ আল মামুন, জনাব নেয়ামত উল্লাহ, বেকদের সদস্য ব্যবসায়ী জনাব রাকিবুল ইসলাম ও ইস্তাম্বুল স্টুডেন্টস উইং এর সভাপতি মিনহাজুল আবেদীন'সহ অন্যরা বিশেষ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে বাংলাদেশী শিক্ষার্থী ও‌ পেশাজীবীদের বিশেষ ভূমিকা পরিলক্ষিত হয়।

প্রোগ্রামে সভাপতির বক্তব্য রাখেন বেকদের-এর চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলা পরিবেশনার পাশাপাশি শিশু-কিশোর ও বয়স্কদের জন্য বিভিন্ন উপভোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রোগ্রাম শেষে বিশেষ খাবারের আয়োজন করে বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সংস্থা (বেকদের)। অতিথীরা বাংলাদেশি স্বাদে কুরবানির গোস্ত রুটির ভূয়সি প্রশংসা করেন।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে BEKDER পরিবারের ঈদ আনন্দ ভাগাভাগি ...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে BEKDER পরিবারের ঈদ আনন্দ ভাগাভাগি শুরু হয়।

নামাজ শেষে আয়োজিত মিলনমেলায় প্রবাস জীবনের মাঝেও ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। একসাথে বাংগালী খাবার ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটি সকলের মাঝে আনন্দ ও একতার বার্তা পৌঁছে দেয়।

এই আয়োজন পারস্পরিক ভালোবাসা, বন্ধন ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করবে, ইনশা আল্লাহ।

ঈদ মোবারক। 🌙

Bangladeş Eğitim ve Kültür Derneği (BEKDER) -এর পক্ষ থেকে তুরস্কে বসবাসরত সকল বাংলাদেশি ভাই-বোনদের জানাই বাংলা নববর্ষের ...
13/04/2026

Bangladeş Eğitim ve Kültür Derneği (BEKDER) -এর পক্ষ থেকে তুরস্কে বসবাসরত সকল বাংলাদেশি ভাই-বোনদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
সবাইকে শুভ নববর্ষ ১৪৩৩

05/04/2026

🫂ঈদের আনন্দ থাকুক সারাবছর জুড়ে🫂


26/03/2026

আজ ২৬শে মার্চ।
রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির আত্মপরিচয় ঘোষণার দিন, আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 🇧🇩

আজকের এই ঐতিহাসিক দিনে Bangladeş Eğitim ve Kültür Derneği (BEKDER)-এর পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি, যাঁদের অসীম আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণারত তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমাদের অঙ্গীকার হোক—দেশপ্রেম ও জ্ঞানের আলোয় উজ্জ্বল হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরা।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের লাল-সবুজ শুভেচ্ছা!

ঈদ পুনর্মিলনী ২০২৬ পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং প্রবাস জীবনে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করতে তুরস্ক...
23/03/2026

ঈদ পুনর্মিলনী ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং প্রবাস জীবনে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করতে তুরস্কের বুরসায় অবস্থানরত বাংলাদেশী ভাই-বোনদের নিয়ে আয়োজিত হলো “ঈদ পুনর্মিলনী ২০২৬”। BEKDER এর উদ্যোগে ও সকলের সার্বিক সহযোগিতায় এই চমৎকার মিলনমেলার আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের স্নিগ্ধতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পরিবেশিত হয় হৃদয়গ্রাহী ইসলামী ও দেশাত্মবোধক সঙ্গীত। অনুষ্ঠানে ঈদের আনন্দ ও তাৎপর্য, ইসলামী সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব এবং তুরস্কে প্রবাস জীবনের নানা স্মৃতি নিয়ে প্রাণবন্ত আলোচনা রাখেন ড. আবদুল গফুর ভাই, আরাফাত রহমান ভাই এবং রাসেল আহমেদ ভাই। পাশাপাশি, উপস্থিত শিক্ষার্থীদের অনেকেই তুরস্কে তাদের কাটানো ঈদের নানা স্মৃতি ও অনুভূতি সবার সামনে তুলে ধরেন। প্রথম পর্বের শেষ ভাগে সঙ্গীত টিমের সাথে সুর মিলিয়ে উপস্থিত সকলে যখন কালজয়ী গান “ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ” গেয়ে ওঠেন, তখন পুরো মিলনায়তনে এক অন্যরকম আবেগ ও উৎসবের আমেজ তৈরি হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ভোজনবিলাস। সুদূর প্রবাসে দেশীয় স্বাদের ছোঁয়া দিতে সেমাই, মিষ্টিসহ নানা রকম ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হয়। উপস্থিত সকলে পরম তৃপ্তির সাথে আনন্দমুখর পরিবেশে এই খাবারগুলো উপভোগ করেন।

অনুষ্ঠানের শেষ ভাগে ছিল উপস্থিত সবার জন্য বিনোদনমূলক খেলাধুলার আয়োজন। পিলো পাসিং, বেলুন বাঁচানো এবং ঝুড়িতে বল নিক্ষেপের মতো মজাদার খেলাগুলোতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অডিটোরিয়াম আনন্দে মুখরিত হয়ে ওঠে। সবশেষে, বিচারকদের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে এই আনন্দঘন ও স্মরণীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

আঙ্কারায় বাংলাদেশ কমিউনিটির ঈদ উদযাপন সংযম ও তাকওয়ার মাস রমাজান শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আঙ্কারায় বাংলাদেশ কমিউনিটি...
22/03/2026

আঙ্কারায় বাংলাদেশ কমিউনিটির ঈদ উদযাপন

সংযম ও তাকওয়ার মাস রমাজান শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আঙ্কারায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হয় “ঈদ উদযাপন অনুষ্ঠান ও গ্র্যান্ড লাঞ্চ”। বৈরী আবহাওয়া সত্ত্বেও ফ্যামিলি ও শিক্ষার্থীরা দুটি ভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

স্টুডেন্টদের আয়োজনে চাঁদ রাত থেকেই শুরু হয় প্রস্তুতি। বিভিন্ন ডরমিটরি থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে একসাথে ঈদ উদযাপন করেন। সকাল গড়াতেই কমিউনিটির অন্যান্য সদস্যরাও যোগ দেন প্রাণবন্ত ঈদ আড্ডায়।

অন্যদিকে, আঙ্কারার প্রবাসী পরিবারগুলো ছোটদের নিয়ে একত্রিত হন আরেকটি আয়োজনে। প্রত্যেকে নিজ নিজ হাতে রান্না করা খাবার নিয়ে আসেন, যা একসাথে উপভোগ করা হয় এক উষ্ণ মিলনমেলায়।

দিনের শেষভাগে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ম্যাচ, যা যোগ করে ভিন্ন মাত্রা।

এই সুন্দর আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বেকদের-এর কেন্দ্রীয় ও আঙ্কারা শাখার নেতৃবৃন্দ।

Address

Istanbul

Telephone

+905522496131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeş Eğitim ve Kültür Derneği posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share