28/06/2026
💌 সম্মানিত সকল ফলোয়ার
এই সপ্তাহে, খবরে বলা হয়েছে যে সিঙ্গাপুর সরকার ৪০০টিরও বেশি শ্রমিকদের সহায়তা করছে যাদের বেতন দেওয়া হয়নি।
যদিও এই সমর্থনটি সহায়ক, TWC2 দুটি জিনিস খুব স্পষ্ট করে তুলেছে:
(১) দানশীলতা (চ্যারিটি) ন্যায্য আচরণ এবং শ্রমিকদের মর্যাদা প্রতিস্থাপন করা নয়। সমবেদনা এবং আর্থিক সহায়তার উপর নির্ভর করার পরিবর্তে, আমাদের নিশ্চিত করতে হবে যে শ্রমিকরা তাদের কাজের জন্য ন্যায্য বেতন পায়।
(২) আমাদের এক বা দুটি খারাপ বসের সন্ধানে বিভ্রান্ত হওয়া উচিত নয়। পরিবর্তে, শ্রমিকরা যাতে প্রথম স্থানে এই পরিস্থিতিতে না পরে তা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুরে আরও ভাল ব্যবস্থা দরকার। বর্তমানে, মজুরি চুরির বোঝা প্রমান করা অন্যায়ভাবে শ্রমিকদের উপর পড়ে এবং তা প্রমান করতে শ্রমিকদের সংগ্রাম করতে হয়।
👉 https://www.straitstimes.com/singapore/courts-crime/number-of-workers-with-claims-of-unpaid-wages-linked-to-air-con-firm-climbs-to-400
👉 https://www.ricemedia.co/kpa-engineering-migrant-workers-unpaid-wages/
👉 https://theonlinecitizen.com/2026/06/25/mom-alerted-to-kpa-engineering-wage-issues-prior-to-early-2026-before-workers-gathered-at-mom-office-twc-2
TWC2 গত ২০ বছর ধরে শ্রমিকদের অধিকারের পক্ষে ওকালতি করেছে এবং করতে থাকবে। এই বিষয়ে, আমাদের তিনটি প্রধান সুপারিশ হল:
✅ সমস্ত কর্মীদের বাধ্যতামূলকভাবে ব্যাংক স্থানান্তরের মাধ্যমে বেতন প্রদান করা উচিত, নগদ নয়। যখন বেতন সঠিকভাবে প্রদান করা হয় না, তখন এই স্থানান্তর রেকর্ড ধারা প্রমান সহজ হয়ে দাঁড়ায়।
✅ যখন একটি কোম্পানির বিরুদ্ধে একজন কর্মী বেতনের অভিযোগ করে, তখন এমওএম স্বয়ংক্রিয়ভাবে কোম্পানিতে আইন লঙ্ঘন হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য তদন্ত শুরু করা উচিত।
✅ একটি বেতন বীমা প্রকল্পের প্রয়োজন যাতে বসরা নিখোঁজ বা দেউলিয়া হয়ে গেলেও, কর্মীরা তাদের পাওনা বেতন পাবেন।
আমরা সিঙ্গাপুরে শ্রমিকদের ন্যায্য আচরণের জন্য আমাদের সমর্থন অব্যাহত রাখব যাতে প্রত্যেকের সম্মান থাকে এবং একটি নিরাপদ কর্মক্ষেত্র থাকে।
আমরা সেই শ্রমিকদের ধন্যবাদ জানাই যারা সাহসিকতার সাথে তাদের সমস্যার কথা তুলে ধরেছে, এবং ন্যায়বিচার চাইতে ভয় করেনি।
আপনার যখন বা যা সমস্যা হয়, খেয়াল রাখেবন পরামর্শ (বা) সাহায্যের জন্য আপনি সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সমস্যা যতই কঠিন হোক না কেন, এটি মনে রাখবেন - আপনি একা নন। TWC2 আপনার সাথে দাঁড়াবে। 🫶
শুভকামনা
TWC2
Around 400 migrant workers in Singapore are claiming unpaid wages from KPA Engineering and SK Industries, with authorities investigating. Read more at straitstimes.com. Read more at straitstimes.com.