13/10/2026
🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলা ২০২৬ 🇧🇩
সবাইকে মেলায় আসার সাদর আমন্ত্রণ!
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কালচারাল সেন্টারের পক্ষ থেকে আগামী ৫ই ডিসেম্বর Halludna Folkets Hus -এ আয়োজন করা হচ্ছে এক জাঁকজমকপূর্ণ বিজয় মেলা।
📌 মেলার মূল আকর্ষণসমূহ:
ঐতিহ্যবাহী পিঠা ও খাবারের সমাহার: হরেক রকমের দেশীয় পিঠা ও দেশীয় সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার সুযোগ।
উন্মুক্ত মঞ্চ: মেলা প্রাঙ্গণে থাকবে সবার জন্য উন্মুক্ত মঞ্চ। গান, কবিতা, আড্ডা বা যেকোনো পারফরম্যান্সে অংশ নিতে পারবেন যে কেউ।
বাহারি পোশাক ও গয়না: আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী পোশাক-আশাক ও গয়নার সমাহার।
পারিবারিক আমেজ: সপরিবারে এসে বাঙালির চিরচেনা উৎসবের আমেজ উপভোগ করার সুবর্ণ সুযোগ।
শিশুদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
📅 মেলার তারিখ ও স্থান:
তারিখ: 05 December 2026, শনিবার
স্থান: Hallunda Folkets Hus
সময়: kl. 14:00 - 22:00
শীতের আমেজে দেশীয় ঐতিহ্যের স্বাদ ছড়িয়ে দিতে মেলায় স্টল বুকিং চলছে!
🛍️ স্টল বুকিংয়ের জন্য যোগাযোগ:
0708276664 , 0735445414
বাংলাদেশ কালচারাল সেন্টার