14/07/2026
বরাবর, পরিচালক মহোদয়।
সিলেট, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
বিষয়: ওয়ার্ড মাস্টারদের চোখের দৃষ্টি পরীক্ষা ও প্রয়োজনে লেন্স ব্যবহারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ।
জনাব,
বিনীত অনুরোধ, হাসপাতালের ওয়ার্ড মাস্টারদের চোখের দৃষ্টি পরীক্ষা করে প্রয়োজন হলে নিজস্ব অর্থায়নে (পাবলিকের অর্থের বিনিময়ে) লেন্স ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা হোক কারন ওয়ার্ড মাস্টারদের, উনাদের চোখ ভালো থাকলে আমাদের হাসপাতালের এ করুন দশা হতোনা - হয়তো টাকা পয়সা নেই উনাদের চোখ পরীক্ষা করানোর, এতে হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই আপনিও একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হাসপাতাল পরিবেশ দেখতে আগ্রহী।
যদি এ বিষয়ে সরকারি তহবিলে কোনো সীমাবদ্ধতা থাকে, তবে রসিকতার ছলে বলি—হযরত শাহজালাল ইয়েমেনি (রহ.)-এর ডেগের ফান্ড থেকে কিছু সহযোগিতার ব্যবস্থা করা যেতে পারে। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই ডেগ থেকে কেউ খালি হাতে ফেরে না।
সবশেষে, আমাদের একমাত্র বৃহৎ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নোংরামুক্ত দেখতে চাই।