13/08/2026
**প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি**
আপনাদের অনেকেই এপ্রিল, মে ও জুন মাসে ই-পাসপোর্টের স্লট না থাকা অবস্থায় প্রবাসী সেবা কেন্দ্র, বাথা প্রধান কার্যালয়ে আবেদন করেছিলেন। আপনাদের অনেকের আবেদন ইতোমধ্যে প্রস্তুত হয়ে আছে। কিন্তু দুঃখজনকভাবে, অনেকেই এখনো তাঁদের ফাইল সংগ্রহ করেননি।
অনুরোধ করছি, যাদের আবেদন প্রস্তুত রয়েছে তারা দ্রুত মে ও জুন মাসের **প্রবাসী সেবা কেন্দ্র থেকে নিজ নিজ ফাইল সংগ্রহ করুন।**
এরপর অনলাইন প্রবাসী সেবা কেন্দ্রের **অ্যাপয়েন্টমেন্ট** পেলে প্রবাসী সেবা কেন্দ্রে এবং বাংলাদেশ দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট পেলে বাংলাদেশ দূতাবাসে গিয়ে নির্ধারিত সময়ে আপনার **ফিঙ্গারপ্রিন্ট/বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করুন।**
**বিশেষভাবে মনে রাখবেন:**
১. প্রথমে আপনার আবেদন ফাইল গ্রহণ করতে হবে।
২. এরপর বাধ্যতামূলকভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
৩. অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত স্থানে গিয়ে আপনার বায়োমেট্রিক/ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে।
**দয়া করে অযথা সময়ক্ষেপণ না করে দ্রুত আপনার ফাইল সংগ্রহ করুন এবং নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করুন।**
**প্রবাসী সেবা কেন্দ্র, বাথা**
বাথা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট লিংক : https://edcksa.com/edc_riyadh/
রিয়াদ বাংলাদেশ দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট লিংক: https://passportriyadh.com/appointment/