Come to the way of Jannah

Come to the way of Jannah Proud to be a Muslim. And say Always "Alhamdulillah", "Astagfirullah" for past . Assalamu Alaikum ❤️

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক 🌙تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" #ঈদ আ...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক 🌙
تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

#ঈদ আমাদের জন্য বয়ে আনুক আনন্দ, রহমত, বরকত। 🌿🌿🌿

20/03/2026

রমযানের রোযার পর শাওয়াল মাসে ছয় দিন রোযা রাখার বৃহৎ ফযীলত ---

আবূ আয়্যুব আল-আনসারী (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
"যে ব্যাক্তি রমযান মাসের সিয়াম রাখল, তারপর শাওয়াল মাসে ছয় দিন সিয়াম পালন করল, সে যেন সারা বছর রোযা রাখল (অর্থাৎ সে ব্যাক্তি সারা বছর রোজা রাখার সমতুল্য সাওয়াব পাবে)"।

📖 রেফারেন্সঃ সহীহ মুসলিম (ইফাঃ)- ২৬২৯
(সূনান আত তিরমিজী ৭৫৯, আবূ দাউদ ২৪৩৩, ইবনু মাজাহ ১৭১৬ )
হাদিসের মানঃ সহীহ ✅

এই ছয়টি রোযা শাওয়াল মাসের শুরুর দিকে পালন করে ফেলার চেষ্টা করুন। একটানা ৬টি রোজা রেখে ফেলতে পারেন অথবা শাওয়াল মাসের ভিন্ন ভিন্ন দিনেও রোযা রাখতে পারবেন।

এখনি নিয়ত করে ফেলুন, যে শাওয়াল মাসের এই ৬টি রোজা আপনি রাখবেন ইনশাআল্লাহ। আর এই রোজাগুলো রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। এই ছয়টি রোযা রাখার এত বিশাল ফজিলত আপনি কেন হাতছাড়া করবেন!! হাশরের মাঠে প্রত্যেকটি আমল হবে আপনার কাছে রত্নভাণ্ডার এর মতো।

#মানহাজ #রমজান #শাওয়াল
🇸🇦

সাইয়্যেদুল ইস্তেগফার
10/03/2026

সাইয়্যেদুল ইস্তেগফার

🔹আমরা নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছি তো ?
এই মহামূল্যবান আমলটি যেন আমাদের থেকে ছুটে না যায়। আমরা সবাই তো আল্লাহ তা'য়ালার জান্নাতে প্রবেশ করতে চাই .. শিরক ও কুফরী জাতীয় সকল কাজকর্ম থেকে বিরত থেকে আমরা যেন নিয়মিত এই আমলটি করার দিকে লক্ষ্য রাখি।

📖 সাইয়্যিদুল ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আঃ

🔵 প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। 'সকালে পড়ে সন্ধ্যার আগে মারা গেলে' অথবা 'সন্ধ্যায় পড়ে রাতের মধ্যে (সূর্য উদয় হবার আগে) মারা গেলে' সে ব্যাক্তি জান্নাতি হিসাবে গণ্য হবে।

■শাদ্দাদ ইবনু আওস (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেনঃ তোমাকে সাইয়্যিদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার সবচেয়ে শ্রেষ্ঠ দু'আ) আমি কি বলে দিব না? তা হলঃ

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي، وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلٰى عَهْدِكَ، وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ٠

□উচ্চারণঃ ❝আল্লাহুম্মা আনতা রব্বী, লা- ইলা-হা ইল্লা- আন্‌তা খলাকতানী, ওয়া আনা ‘আবদুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা, ওয়া ওয়া‘দিকা মাস্‌তাত্ব‘তু, আ‘ঊযুবিকা মিন শার্‌রি মা সনা‘তু, আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্‌বী ফাগফিরলী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।❞

🔷 সাইয়্যিদুল ইস্তিগফার কখন পড়তে হয়ঃ

রাসূলুল্লাহ ﷺ বলেনঃ দৃঢ় বিশ্বাসের সাথে তোমাদের কেউ যদি সন্ধ্যাবেলায় এ দোয়া পাঠ করে, তারপর ভোর হওয়ার পূর্বেই যদি তাক্বদীর অনুসারে তার মৃত্যু এসে যায় তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। একইভাবে তোমাদের কেউ ভোরবেলায় তা পাঠ করলে, তারপর সন্ধ্যার পূর্বেই তার মৃত্যু হলে তার জন্যও জান্নাত নিশ্চিত(ওয়াজিব) হয়ে যায়।
۝-(বুখারী-৬৩০৬, তিরমিযী-৩৩৯৩, মিশকাত-২৩৩৫)

ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোন সময় নেই যখনই পাপের জন্য অনুতপ্ত হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।
আর সাইয়্যিদুল ইস্তিগফার হাদীস অনুযায়ী সকালে ও সন্ধ্যায় এই দুই সময় পড়াই সবচাইতে উত্তম। তারপর চাইলে এই দোয়াটি অন্য যেকোন সময়েও পড়া যায়।

«»□ সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থঃ
“হে আল্লাহ! তুমিই আমার প্রভু, তুমি ছাড়া আর কোন ইলাহ নেই। আমাকে তুমিই সৃষ্টি করেছ এবং আমি তোমার দাস। যথাসাধ্য তোমার ওয়াদা ও অঙ্গীকারে আমি দৃঢ় থাকব। আমি আমার কৃতকর্মের খারাপ পরিণতি হতে তোমার কাছে আশ্রয় চাই। আমার প্রতি তোমার নি’আমাতের কথা স্বীকার করি। আমি আরও স্বীকার করি আমার গুনাহের কথা। কাজেই আমার গুনাহগুলো তুমি ক্ষমা কর। কেননা তুমি ছাড়া গুনাহসমূহ ক্ষমা করার আর কেউ নেই। ”

🔵 #ইস্তিগফার

جزاك الله خيراً

আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান মাসের শেষ দশক আমাদের খুবই সন্নিকটে। 🕋🌙লাইলাতুল কদর বা শবে কদরের রাত, যে রাতটি হাজার মা...
09/03/2026

আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান মাসের শেষ দশক আমাদের খুবই সন্নিকটে। 🕋🌙

লাইলাতুল কদর বা শবে কদরের রাত, যে রাতটি হাজার মাসের চেয়েও অনেক বেশি উত্তম।

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ রমজান মাসের শেষ দশদিনে লাইলাতুল কদরের রাত হতে পারে আর যদি কেউ অপারগ হয় তাহলে সে যেন শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই শবে কদরের রাতটির সন্ধান করে। তাই বলা যায় যে, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের রাতটি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি।

🌙 অর্থাৎ, আগামী ১০ মার্চ (মঙ্গলবার), ১২ মার্চ (বৃহস্পতিবার), ১৪ মার্চ (শনিবার), ১৬ মার্চ (সোমবার), ১৮ মার্চ (বুধবার) রাতগুলো হচ্ছে শেষ দশকের বিজোড় রাত।

এই দিনের রোজাগুলো হচ্ছে: ২০,২২,২৪,২৬,২৮ রমজান। এই দিন ইফতার করার পর ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করুন।

🟦 আর যদি আপনি শবে কদর পেয়ে যান, তাহলে আপনার ইবাদতের সওয়াব পাবেন হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি। আলহামদুলিল্লাহ।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে পবিত্র লাইলাতুল কদর নসিব করুন। এই রাতে বেশি বেশি নফল সালাত ও দান সাদকা করার মাধ্যমে কাটানোর জন্য সামর্থ্য দান করুন। আল্লাহুম্মা আমিন 🌼

এবং এই শেষ দশদিন এই দোয়া বেশি বেশি পড়ুন:-
🌙 লাইলাতুল ক্বদরের দোআ ---

اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ ٫كَرِيْمٌ٫ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ ٠

🔹উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্ (কারীমুন) তুহিব্বুল ‘আফওয়া ফা‘অফু ‘আন্নী।
🔹অর্থঃ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে ভালবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন।

মা আয়েশা (রাদিআল্লাহু আনহা) বলেন, হে আল্লাহর রাসূল ﷺ, আমি লাইলাতুল কদরে কি দুআ করব? তখন তিনি এ দুআটি শিখিয়ে দেন।
লাইলাতুল কদরে সালাতের সিজদায়, সালাম ফিরানোর আগে, সালামের পরে অন্যান্য যেকোনো সময়ে বেশি বেশি করে এই দোয়াটি পড়ুন। 🤍

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তারাও যাতে মনোযোগ সহকারে বেশি ইবাদত করতে আগ্রহী হতে পারেন। জাযাকাল্লাহু খায়রান। 💐

#রমজান 🕋
#মসজিদ_নির্মাণ #লাইলাতুলকদর #সাদকায়েজারিয়া #বাংলাদেশ #মানহাজ #ঈদ

সাদকায়ে জারিয়া করুন ১০ টাকা করে হলেও
05/03/2026

সাদকায়ে জারিয়া করুন ১০ টাকা করে হলেও

এখন পর্যন্ত পোস্ট করা সাদাকায়ে জারিয়া কনট্রিবিউশন লিস্ট:

🟢১. ফিলিস্তিনের জন্য - শাইখ ড. আবুবকর মুহাম্মদ জাকারিয়া (হাফিজাহুল্লাহ)
https://www.facebook.com/share/p/18RJd5vUV6/

🟢২. আত তাক্বওয়া মসজিদ, সিলেট
https://www.facebook.com/share/p/1F1jLTgwEe/

🟢৩. ইমাম বুখারী ট্রাস্ট
https://www.facebook.com/share/p/1A5Xfde8bh/

https://www.facebook.com/share/p/1DaTWAZ7Wf/

🟢৪. উম্মুল কোরা মসজিদ ও মাদ্রাসা, সিলেট
https://www.facebook.com/share/p/18GXJtXyNs/

https://www.facebook.com/share/p/15ZHZhmQ3tr/

🟢৫. আদ দাওয়াহ ইলাল্লাহ
https://www.facebook.com/share/p/1D4K2eULer/

🟢৬. আল জামিয়াহ আস সালাফিয়্যাহ
https://www.facebook.com/share/p/17WgvQVuUQ/

🟢৭. বায়তুল হামদ মসজিদ
https://www.facebook.com/share/p/1AYdQNRAZ8/

🟢৮. হাসান জামে মসজিদ
https://www.facebook.com/share/p/17WgPsLdqP/

🟢৯. আল মারকাযুল ইসলামী আস সালাফী মসজিদ, খাগড়াছড়ি
https://www.facebook.com/share/p/1bnHfjZ7KY/

🟢১০. আত তাক্বওয়া মসজিদ, মাদারিপুর
https://www.facebook.com/share/p/18YckZ9iMj/

🟢১১. DS ইসলামিক সেন্টার
https://www.facebook.com/share/p/1DUHvYijNA/

🟢১২. আল মারকাযুল ইসলামী আস সালাফী কেন্দ্রীয় মসজিদ, রাজশাহী
https://www.facebook.com/share/p/1DZ36mXvNJ/

🟢১৩. আবুবকর আস সিদ্দিক (রাঃ) মসজিদ, হোসেনপুর
https://www.facebook.com/share/p/1B1rza8jWV/

🟢১৪. বাইতুল হক্ব মসজিদ ও মাদ্রাসা, ঢাকা
https://www.facebook.com/share/p/1Win7ccc4G/

🟢১৫. মসজিদ আস সুন্নাহ ইসলামী কমপ্লেক্স, সিলেট
https://www.facebook.com/share/p/1TpcdmkRJv/

🟢১৬. দারুল হুদা মসজিদ, হবিগঞ্জ
https://www.facebook.com/share/p/1LQs5Vs9fM/

🟢১৭. ইফতার- আত তাক্বওয়া মসজিদ, সিলেট
https://www.facebook.com/share/p/1LCsGEVeR3/

🟢১৮. আবুবকর আস সিদ্দিক (রাঃ) মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, কুমিল্লা
https://www.facebook.com/share/p/1CgvKGnZqq/
https://www.facebook.com/share/p/1AaNYwBgK8/

🟢১৯. ইফতার বিতরণ - শাইখ ড. ইমাম হুসাইন (হাফিজাহুল্লাহ)
https://www.facebook.com/share/p/1G9AnfHygb/

২০. মসজিদে আবুবকর (রাঃ), কুমিল্লা
https://www.facebook.com/share/p/18MEcVwFZ6/

২১. DARUT TAIHEED AL MADANIYYAH MADRASAH, FENI
https://www.facebook.com/share/p/17xpxJLMtZ/

২২. হানযালা রাদিআল্লাহু আনহু মসজিদ, ঢাকা
https://www.facebook.com/share/p/1E27Yb44mD/

ইনশাআল্লাহ ভবিষ্যতের সকল পোষ্ট এখানে একসাথে আপডেট দেওয়া থাকবে। আপনাদের সুবিধার্থে আমরা এক পোস্টেই সকল তথ্য নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ।

🟥 কোন কোন কাজ বা ক্ষেত্রকে সাদকায়ে জারিয়া বলে -
https://www.facebook.com/SalafiContributionNetwork/videos/920492690728099/?app=fbl

#মসজিদ_নির্মাণ #মানহাজ #লাইলাতুলকদর #সাদাকায়েজারিয়া #রমজান

🕋  আবূ হুরাইরা (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত,রাসূলুল্লাহ ﷺ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "যে দিন আল্লাহর (রহমতে...
29/12/2025

🕋 আবূ হুরাইরা (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ ﷺ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "যে দিন আল্লাহর (রহমতের) ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তাঁর নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন।"

১. ন্যায়পরায়ণ শাসক।
২. সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে।
৩. সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে।
৪. সে দু’ ব্যক্তি যারা পরস্পরকে ভালবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য।
৫. সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী যিনা করার জন্য আহবান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’।
৬. সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে, তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না।
৭. সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর যিকর করে, ফলে তার দু’ চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে।

📖 হাদীসের মান: সহীহ ✅
[মিশকাতুল মাসাবীহ {মিশকাত} হা/৭০১, সহীহ বুখারী হা/৬৬০]

( https://www.hadithbd.com/hadith/link/?id=24496 )

#মানহাজ #ﷺ #ইসলাম #মুসলিম #হাশর #আরশের_ছায়া

21/09/2025
14/08/2025

☝🏻

Address

Jubail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Come to the way of Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share