হাফার আল বাতেন, চট্টগ্রাম সমিতি "হৃদয়ে চট্টগ্রাম"

  • Home
  • Saudi Arabia
  • Hafar al Batin
  • হাফার আল বাতেন, চট্টগ্রাম সমিতি "হৃদয়ে চট্টগ্রাম"

হাফার আল বাতেন, চট্টগ্রাম সমিতি "হৃদয়ে চট্টগ্রাম" একটি অরাজনৈতিক জেলা ভিত্তিক প্রবাসী মানবিক সংগঠন।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালামান বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
18/02/2026

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালামান বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

আজ ফিরে যাচ্ছেন আপনার পুরনো ঠিকানায়—যেখান থেকে এসেছিলেন একান্ত দায়িত্ববোধে, দেশের ডাকে। ফিরছেন ক্লান্ত, অনেকটা একা।কিন...
18/02/2026

আজ ফিরে যাচ্ছেন আপনার পুরনো ঠিকানায়—
যেখান থেকে এসেছিলেন একান্ত দায়িত্ববোধে, দেশের ডাকে। ফিরছেন ক্লান্ত, অনেকটা একা।
কিন্তু এই একাকিত্বও একদিন গর্ব হয়ে থাকবে—কারণ আপনি এসেছিলেন সংকটে, থেকেছিলেন ঝড়ে।

ড. Muhammad Yunus স্যার, আপনি ভালো থাকবেন। আমরা কৃতজ্ঞ—আপনি এসেছিলেন, এই অস্থির সময়ে অন্তত কিছুটা ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন।
দেশ যখন প্রশ্নে প্রশ্নে ঘেরা—“কে আসবে? কে চালাবে? কী হবে সামনে?”— তখন আপনি এসে অন্তত দিশাহীনতার ভয়টা কমিয়েছিলেন।

ইতিহাস হয়তো একদিন আরও নিরপেক্ষভাবে বিচার করবে। কিন্তু আজ, এই মুহূর্তে, শুধু বলতে চাই—
ধন্যবাদ।

ভালো থাকুন, সুস্থ থাকুন।
বাংলাদেশ আপনার কাছে চিরকৃতজ্ঞ। 🇧🇩

হাফার আল বাতেন চট্টগ্রাম সমিতি হৃদয়ে চট্টগ্রাম এর প্রতিষ্ঠাকালীন (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ভাইয়ের প্রিয় মা ই...
17/10/2025

হাফার আল বাতেন চট্টগ্রাম সমিতি হৃদয়ে চট্টগ্রাম এর প্রতিষ্ঠাকালীন (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ভাইয়ের প্রিয় মা ইন্তেকাল করেছেন।
🕊️ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🕊️

উনার আম্মার মৃত্যুতে চট্টগ্রাম সমিতি হৃদয়ে চট্টগ্রাম পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি
আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ও তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি প্রদান করেন। 🤲

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত ...
02/10/2025

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।
শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।
স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে,
“নাহ, এখনও তুমি মা’র মত চা বানাতে শিখলে না। কতবার বললাম মা’র কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়।
মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।”

— এ হচ্ছে #লুমাযাহ।
> এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে।
> কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না।
> সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব।
> এদের নিজেদের দোষের কোনো শেষ নেই।
নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে।

এদের জিভ হচ্ছে একটা #ধারালো_অস্ত্র।
এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে।
..
আত্মীয় বেড়াতে এসেছে।
গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো, “আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন, “গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”

আত্মীয় অবাক হয়ে বললেন, “শুক্রবারে? আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না?
আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজ নেয়।
আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না?”

মা আমতা আমতা করে বললেন, “না, না, ব্যাপারটা সেরকম না।
ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে।
প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?”

আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।
তারপর মা সারাদিন #বিষণ্ণতায়_ভুগলেন আর বাবা’র কাছে অভিযোগ করতে থাকলেন,
“দিনে একটা ফোনও করতে পারে না? এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি? একে আমি নয় মাস পেটে ধরেছি?
নিজের বাবা-মা’র থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেলো?”

—সেই আত্মীয় হচ্ছে #হুমাযাহ।
> এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে।
> এদের বিষাক্ত জিভের ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
..
হুমাযাতিল লুমাযাহ হচ্ছে এমন এক ধরনের মানুষ,
• যে অন্যকে তুচ্ছ, তাচ্ছিল্য করে।
• মানুষের দিকে তাচ্ছিল্য ভরে আঙ্গুল দেখায়।
• চোখের ইশারা করে ব্যাঙ্গ করে।
• কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে।
• কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে।
• কারও পেছনে তার দোষ বলে বেড়ায়।
• এর নামে ওর কাছে কথা লাগায়।
এটা তারা একবার দুইবার করে না।
এমন করে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

এরা হচ্ছে হুমাজাতিল লুমা যাহ।
এদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা।
#আল্লাহুম্মাগ- ফিরলী।

25/08/2025
24/08/2025
✍️ চীনের উন্নয়ন থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন....চীন পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও যেভাবে দ্রুত উন্নত...
29/07/2025

✍️ চীনের উন্নয়ন থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন....

চীন পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও যেভাবে দ্রুত উন্নতি করেছে, তা সত্যিই বিস্ময়কর। এর পেছনে তাদের কর্মনিষ্ঠা, শৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্বার্থে একাগ্রতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা বিশ্বাস করে, উন্নয়নের মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম এবং উদ্ভাবন।

অন্যদিকে, আমাদের বাংলাদেশে রাজনৈতিক প্রতিযোগিতা, দুর্নীতি এবং সম্পদের অপচয়ের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছি না। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা এখন যেন সাধারণ ঘটনা। যারা সৎ, তারা হয় দেশের অভাব-অনটনে জর্জরিত, অথবা বিদেশে কর্মসংস্থানের আশায় পাড়ি জমায়। অনেকে আবার শিক্ষা ও সুযোগের অভাবে দেশের বাইরেই থেকে যেতে বাধ্য হন।

বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রবাসীদের রেমিট্যান্স ছাড়া রাষ্ট্র বড় কোনো অবদান পেয়েছে কিনা, তা ভেবে দেখা জরুরি। আমাদের উচিত, চীনের মতো দেশের কাছ থেকে শিক্ষা নেওয়া—কীভাবে কর্মনিষ্ঠা ও রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি বদলে একটি জাতিকে এগিয়ে নেওয়া যায়।

আজ এমন কোনো দেশ বা প্রতিষ্ঠান নেই, যেখানে ‘মেইড ইন চায়না’ পণ্য নেই। প্রযুক্তি, কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রি—সবখানেই চীনের সরব উপস্থিতি। তারা এখন শুধু নিজেদের উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইওভার, সড়ক, ব্রিজ, বহুতল ভবনসহ অবকাঠামোগত বিনিয়োগ করেও এগিয়ে যাচ্ছে।

আমাদের প্রয়োজন নিজেদের ভেতরের দুর্বলতা চিহ্নিত করে, তা থেকে বেরিয়ে এসে একটি উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা।

আজকের বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে রাজনীতির প্রতিযোগিতায় নেই। যেন দেশের ভবিষ্যৎ জাহান্নামেই যাক, কারও কিছু যায় আসে না — সবার মাথায় একটাই চিন্তা: আমার দল, আমার ক্ষমতা।

আমাদের সমাজে এখন দলীয় রাজনীতি এমন এক নেশা, যেখানে দেশ গেলো কোথায়, কে ভাবছে? সবাই ব্যস্ত কে কারে হারাবে, কে ক্ষমতায় যাবে।
ক্ষমতায় গেয়ে লুটপাট করবে, যেন দেশের দুঃখ-কষ্টের দায় কারও নয়, শুধু দলই আসল! (লেখা: এস এ রানা হামিদ)

চট্টগ্রামের মানুষের চরিত্র তুলে ধরা হল 💞 💞চিটাইংগা মানুষের কিছু কাহিনী বলবো আজ💞১-- চিটাগাং এর মানুষের মন আকাশের চেয়ে বি...
23/07/2025

চট্টগ্রামের মানুষের চরিত্র তুলে ধরা হল 💞

💞চিটাইংগা মানুষের কিছু কাহিনী বলবো আজ💞

১-- চিটাগাং এর মানুষের মন আকাশের চেয়ে বিশাল।

২--প্রত্যেক মাসে ৫/৬টা বিয়ের দাওয়াত থাকে।
আমাদের দাওয়াত
গুলোতে আনুপাতিক হারে ১০০০/১৫০০ টাকা খরচ করি আমরা
এবং মেজবান তো আছেই।

৩--ঘরে মেহমান আসলে পকেটে টাকা না থাকলে ও ধার করে হলে ও ৫/৬ আইটেম তরকারী রান্না করা..

৪--টাকা থাকুক আর না থাকুক গরীব দুঃখী মানুষে সাহায্য করে।
চিটাইংগারাই বেশীরভাগ শীরভাগ দান: দানবীর হয়

৫--কারো বিপদ দেখলে দৌড়ে গিয়ে সাহায্য করা..

৬--কয়েকদিন পর পর গরু জবাই করে মাংস নিজেদের মাঝে ভাগ করে নেওয়া..

৭--কথার শেষে ""জে"" বলা আমাদের ট্রেডিশন..

৮-গরীব হোক আর বড় লোক হোক বিয়েতে হাজার-দুইয়েক মানুষ খাওয়ানো চিটাগাং এর রেওয়াজ...

৯--চিটাগাং এর একটা মেয়ের বিয়েতে গড়ে ৮/১০ লাখ টাকা খরচ হয়....

১০-চিটাগাং ছেলেরা খুব বেশি সামাজিক হয়। এই সামাজিকতার কারনেই তারা সকলের মন সহজেই জয় করতে পারে..

১১-চিটাগাং এর ছেলে-মেয়েরা মা/বাবার সাথে তেমন ফ্রী হয় না... কিন্তু মা/বাবার প্রতি তারা খুব আন্তরিক হয়... আর এই কারনেই চিটাগাংবৃদ্ধাআশ্রম নাই বললেই চলে..

১২- চট্টগ্রামের মানুষ খুব বেশি অতিথিপরায়ণ হয়।

১৩--চিটাগাং এর মানুষেরা খুব বেশি আড্ডাবাজ হয়। যেখানে যায় ঐইখানেই আড্ডা জমিয়ে ফেলে.....

এমনকি হাসপাতালে ও..
..

১৪---প্রতিটা চিটাগাং এর ছেলেরাই ব্যবসায়ী হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়ার চিন্তা করে,,, কারন তারা বলে আমি অন্যজনকে স্যার ডাকবো কেন?লোকে আমাকে স্যার ডাকবে...

১৫-চিটাগাং এর মানুষেরা খুববেশি অস্থিরপ্রকৃতির হয়।

১৬-চিটাগাং এর মেজবান টা হলো অন্যতম। যা দেশব্যাপী খুব জনপ্রিয়।

আজকে সারাদিন মনটা ভার হয়ে আছে।খবরটা যখন প্রথম শুনি, তখনও ঠিক বিশ্বাস হচ্ছিল না…একটা স্কুল, যেখানে শিশুরা স্বপ্ন দেখে, প্...
21/07/2025

আজকে সারাদিন মনটা ভার হয়ে আছে।
খবরটা যখন প্রথম শুনি, তখনও ঠিক বিশ্বাস হচ্ছিল না…
একটা স্কুল, যেখানে শিশুরা স্বপ্ন দেখে, প্রতিদিন হাসে, বন্ধুদের সঙ্গে গল্প করে – সেই জায়গা যে এক মুহূর্তে এতটা নীরব হয়ে যাবে, তা ভাবতেই পারিনি।
আমরা যারা সন্তানদের স্কুলে পাঠাই, প্রতিদিন নিশ্চিন্তে ভাবি—ওরা নিরাপদে আছে।
আজ সেই বিশ্বাসটাই যেন ভেঙে চুরমার হয়ে গেলো।
মাইলস্টোন স্কুলে যা ঘটেছে, তা শুধু দুর্ঘটনা নয় —
এটা একেকটা পরিবারের জীবনভেঙে পড়ার গল্প, একেকটা স্বপ্নের হঠাৎ থেমে যাওয়ার নাম।
আমি বাকরুদ্ধ।
আমি কাঁদি, কারণ ওদের মধ্যে হয়তো আমার সন্তানের বন্ধুও ছিল, কারও বাবা-মায়ের চোখে আজ আমারই চেহারা দেখতে পাচ্ছি।
🌑 এই ব্যথা কোনো ভাষায় বোঝানো যায় না।
শুধু বলতে চাই — আমরা যারা বেঁচে আছি, তারা যেন দায়িত্ব নিই আরও সচেতন হওয়ার, আরও মানবিক হওয়ার, যেন এমন আর কখনও না ঘটে।
প্রার্থনা করি —
যারা চিরতরে চলে গেলো, তারা শান্তিতে থাকুক।
আর যারা কষ্টে আছে, তারা ফিরে পাক শক্তি আর সাহস।
---

Address

Hafar Al Batin

Telephone

+966571843173

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাফার আল বাতেন, চট্টগ্রাম সমিতি "হৃদয়ে চট্টগ্রাম" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হাফার আল বাতেন, চট্টগ্রাম সমিতি "হৃদয়ে চট্টগ্রাম":

Share