Ami Saif

Ami Saif আমি সাইফ ওয়ালিউর রহমান

12/10/2025
আমাদের বাসায় বহু বছর আগেআম্মার সঙ্গ দিতে,গল্প করতে,আর মাঝে মাঝে ঘরের কাজে সাহায্য করতেএকজন বৃদ্ধ শান্ত-স্বভাবের নারী আসত...
19/09/2025

আমাদের বাসায় বহু বছর আগে
আম্মার সঙ্গ দিতে,গল্প করতে,
আর মাঝে মাঝে ঘরের কাজে সাহায্য করতে
একজন বৃদ্ধ শান্ত-স্বভাবের নারী আসতেন।
নাম বলছি না, তাঁর সম্মানের দায়ে,
কিন্তু আমাদের আশপাশের অনেকেই চিনতেন তাঁকে।
সেদিন আম্মা ফেনীতে ডাক্তার দেখাতে গেছেন।
আমি চিওড়ার মাঠে জাগ্রত তরুণ সংগঠনের
সিনিয়র জুনিয়র ফুটবল খেলে বৃষ্টিতে কাদা মাখামাখি করে ফিরেছি
গায়ে আমার সংগঠনের টিশার্ট আর ট্রাউজার।

বাড়ি এসে ওনাকে বললাম—
আপনি কি আমার টি–শার্ট আর ট্রাউজারটা ধুয়ে দেবেন?”
তিনি হাসিমুখে নিলেন কাপড়,
সযত্নে ধুয়ে উঠোনে শুকোতে দিয়ে গেলেন।
তারপর, বিদায় নিলেন।

পরদিন ভোরে ঘুম ভাঙতেই শুনি—
তিনি আর নেই!
মুহূর্তেই বুকের ভেতর শূন্যতা নামল,
যেন কাদা ভরা মাঠের মতো নিস্তব্ধ হয়ে গেল মন।

আমি ছুটে গিয়ে দেখলাম,
শুকোতে রাখা সেই কাপড় এখনো দুলছে বাতাসে।
স্পষ্ট দেখা যায়—
তাঁর হাতের ছাপ যেন কাপড়ে আঁকা হয়ে আছে,
যেন বলছে,
আমি যত্নে ছোঁয়া রেখে গেছি।

তাঁর মুখটা শেষবার দেখতে গিয়েছিলাম তার বাড়িতে
কিন্তু পরপুরুষের মুখ দেখার নিয়ম নেই
সেই অধরা মুখ তাই আজও আমার মনে অদেখা রয়ে গেছে।

আমাদের বাড়িতে একসময় একটা বড় খেজুর গাছ ছিল। সবাই সেটাকে “বুড়ির খেজুর গাছ” বলেই চিনত। গাছটা নিয়ে নানারকম মজার গল্প ছিল আমা...
15/09/2025

আমাদের বাড়িতে একসময় একটা বড় খেজুর গাছ ছিল। সবাই সেটাকে “বুড়ির খেজুর গাছ” বলেই চিনত। গাছটা নিয়ে নানারকম মজার গল্প ছিল আমাদের বাড়িতে। শোনা যেত, এক বুড়ি নাকি সাদা শাড়ি পরে আমাদের আঙিনায় ঘুরে বেড়াত, আর সন্ধ্যা হলে এই গাছের ডালে গিয়ে ঘুমাত!

গাছটা ছিল অন্যসব খেজুর গাছের চেয়ে আলাদা—অদ্ভুত উঁচু, অনেক দূর থেকেই দেখা যেত। কিন্তু ওর আসল যাদু ছিল খেজুরে। যখনই পাকা খেজুর নিচে পড়ত, আমাদের চাচাতো ভাইবোনদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত—কে আগে কুড়াবে!

ইদানীং সেই গাছটার কথা প্রায়ই মনে পড়ে। শৈশবের কত ছোট ছোট গল্প, হাসি আর মিষ্টি স্মৃতি যেন বাঁধা আছে সেই “বুড়ির খেজুর গাছের” ডালে।

ক্লাস সিক্সে বার্ষিক পরীক্ষা চলছিলো আর ঠিক তখন আমাদের এক কাছের এক রিলেটিভ মারা গিয়েছিলো বাড়ির সবাই গেলো আমার পরিক্ষা ছিল...
14/09/2025

ক্লাস সিক্সে বার্ষিক পরীক্ষা চলছিলো আর ঠিক তখন আমাদের এক কাছের এক রিলেটিভ মারা গিয়েছিলো বাড়ির সবাই গেলো আমার পরিক্ষা ছিলো আর সেইজন্য আমাকে আর নিয়ে যায় নি, ইদানীং মনে হয় সেই পরিক্ষার চেয়ে ওনাকে শেষ দেখে আসা আমার জীবনে দরকার ছিলো আমি ওনাকে দেখতে যাবো আমার ঝোড় করা উচিৎ ছিলো

31/08/2025

রোমানিয়া অসম্ভব এক সুন্দর দৃশ্য
#রোমানিয়া

28/08/2025

আমি সাইফ ওয়ালিউর রহমান আজকে কথা বল্লাম সবুজ ভাইয়ের সাথে, ইউরোপ ভিসা প্রসেসিং নিয়ে
বিস্তারিত জানতে ভিডিও পুরপুরি দেখার অনুরোধ রইলো

27/08/2025

মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে নেপাল কিংবা ইন্ডিয়ার মানুষ যেতে খরচ ৫০ হাজার ১ লাখ কিংবা তারচেয়ে কিছু বেশি তার বিপরীতে বাংলাদেশের মানুষের খরচ হয় ৩ থেকে ৫ লাখ ক্ষেত্রবিশেষে আর বেশি এর জন্য কারা দায়ী? ভিসা দালাল নাকি আমাদের সরকার নাকি মধ্যপ্রাচ্যের দেশের নাগরিকরা?
#ভিসা #মধ্যপ্রাচ্যে #কাতার #দুবাই #সৌদি #সৌদিআরব #বাহারাইন #ওমান #মালেশিয়া

Address

Cluj
Cluj-Napoca

Telephone

+40775381278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ami Saif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ami Saif:

Share