21/04/2026
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী প্রিয় ভাই-বোনেরা, তোমাদের সবার জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।
জীবনের প্রথম গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় তোমরা যেন কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারো, এই কামনা করছি। তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে, ইনশাআল্লাহ।
আল্লাহ তা’আলা তোমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দান করুন এবং সুস্থতার সাথে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করার শক্তি দিন। আমিন।
বর্তমান তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পরীক্ষা চলাকালীন সময় লোডশেডিং বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।