14/10/2026
🇵🇹 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!
টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের পক্ষ থেকে সাইফুল ইসলাম ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉❤️
আলহামদুলিল্লাহ, আমাদের টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের সম্মানিত সিনিয়র সদস্য, অত্যন্ত প্রিয় ও ভালো মনের মানুষ সাইফুল ইসলাম ভাই পর্তুগালের নাগরিকত্ব অর্জন করেছেন এবং পর্তুগিজ পাসপোর্ট পেয়েছেন। তাঁর এই আনন্দের সংবাদে আমরা সত্যিই অনেক আনন্দিত ও গর্বিত।
সাইফুল ভাই আমার অত্যন্ত কাছের, আদরের ও ভালোবাসার একজন মানুষ। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং সবসময়ই আমাদের যোগাযোগ রয়েছে। ব্যক্তিগতভাবে তিনি একজন অত্যন্ত বিনয়ী, আন্তরিক ও সুন্দর মনের মানুষ। তাঁর মধ্যে কোনো অহংকার নেই; বরং তিনি সবাইকে সম্মান করতে জানেন এবং মানুষের সঙ্গে সম্মান ও ভালোবাসা নিয়ে চলেন। এমন একজন ভালো মানুষকে আমাদের টাঙ্গাল কমিউনিটির একজন সিনিয়র সদস্য হিসেবে পেয়ে আমরা আনন্দিত।
আমরা আশা করি, পর্তুগিজ নাগরিকত্ব অর্জনের মাধ্যমে সাইফুল ভাইয়ের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে তিনি আমাদের টাঙ্গাইল কমিউনিটির মানুষের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখবেন এবং পর্তুগালে বসবাসরত আমাদের টাঙ্গাইলের ভাই-বোনদের বিপদে-আপদে পাশে দাঁড়াবেন। কমিউনিটির ঐক্য, ভালোবাসা ও মানুষের কল্যাণে তাঁর সহযোগিতা আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সাইফুল ভাইকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, জীবনে আরও সফলতা ও সম্মান দান করেন এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ আনন্দ, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ হোক। আমিন। 🤲
প্রিয় সাইফুল ভাই, আপনার এই অর্জনে আমরা সত্যিই অনেক খুশি। আপনার প্রতি রইল আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, দোয়া ও শুভকামনা। আপনি সবসময় এভাবেই ভালো থাকুন, মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে চলুন এবং আমাদের টাঙ্গাইল কমিউনিটির পাশে থাকুন।
টাঙ্গাল কমিউনিটি ইন পর্তুগালের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
অনেক ভালোবাসা ও দোয়া রইল, প্রিয় সাইফুল ভাই। ❤️🇧🇩🇵🇹
শুভেচ্ছান্তে,
মীর সোহেল রানা
President and Founder
Tangail Community in Portugal
Associação Lusotangail
Established: 06 April 2024