PT Online Services

PT Online Services Informações para nos contactar, mapa e direções, formulário para nos contactar, horário de funcionamento, serviços, classificações, fotos, vídeos e anúncios de PT Online Services, Lisbon.

🇵🇹 PT Online Services
📍 We provide informative videos to help with immigration & documents in Portugal
🎥 Info only – we do not offer paid services
📝 Guidance | 📚 Knowledge | 💡 Support
📲 Follow for updates & step-by-step help

পর্তুগালে ২০২৫ সালের IRS ডিক্লারেশন জমা দেওয়া শুরু হয়ে গেছে।এটি চলবে ৩০ জুন পর্যন্ত।যারা ২০২৫ সালে কোনো ধরনের ইনকাম করেছ...
31/03/2026

পর্তুগালে ২০২৫ সালের IRS ডিক্লারেশন জমা দেওয়া শুরু হয়ে গেছে।
এটি চলবে ৩০ জুন পর্যন্ত।

যারা ২০২৫ সালে কোনো ধরনের ইনকাম করেছেন, যেমন চাকরি, ব্যবসা, বা recibos verdes দিয়ে কাজ—তাদের সবার জন্য IRS ডিক্লারেশন দেওয়া বাধ্যতামূলক।

⚠️ গুরুত্বপূর্ণ বিষয়:
৩০ জুনের মধ্যে IRS জমা না দিলে জরিমানা দিতে হতে পারে। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব ডিক্লারেশন সাবমিট করে ফেলাই ভালো।

ডিক্লারেশন জমা দিতে হবে অনলাইনে, Portal das Finanças–এ লগইন করে।




















২৩ মার্চ ২০২৬ পর্তুগালে সরকারি কর্মচারীদের ধর্মঘট হবে। এর প্রভাব পড়তে পারে AIMA এবং Instituto dos Registos e do Notariad...
22/03/2026

২৩ মার্চ ২০২৬ পর্তুগালে সরকারি কর্মচারীদের ধর্মঘট হবে। এর প্রভাব পড়তে পারে AIMA এবং Instituto dos Registos e do Notariado(IRN)-এর সেবায়।

যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে:

✔ নির্ধারিত সময় অনুযায়ী অফিসে যান।
✔ যদি অফিস থেকে বাতিল করা হয়, তারা নতুন তারিখ দেবে।

নিজে থেকে না গেলে অ্যাপয়েন্টমেন্ট নষ্ট হতে পারে।

অফিস আংশিকভাবে চালু থাকতে পারে
শেষ মুহূর্তে পরিবর্তন আসার সম্ভাবনা আছে















17/03/2026

ঘরে বসেই বিনা খরচে নিজেই করুন NISS আবেদন । নম্বর সংগ্রহ করুন অনলাইনেই | সম্পূর্ণ অনলাইন প্রসেস

ঘরে বসেই এখন করুন NISS (Portugal Social Security Number) আবেদন 🇵🇹

পাসপোর্ট ও ফেস ভেরিফিকেশন করলেই সম্পূর্ণ অনলাইন প্রসেসে নম্বর সংগ্রহ করা যাবে।

❌ অফিসে যাওয়ার দরকার নেই
❌ কোনো দালাল নয়
✅ ১০০% অনলাইন
✅ বিনা খরচে আবেদন

ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে।
এখনই দেখে নিজেই আবেদন করুন এবং অন্যদের জানাতে শেয়ার করুন।
















17/03/2026

ঘরে বসেই বিনা খরচে নিজেই করুন NISS আবেদন । নম্বর সংগ্রহ করুন অনলাইনেই | সম্পূর্ণ অনলাইন প্রসেস

ঘরে বসেই এখন করুন NISS (Portugal Social Security Number) আবেদন 🇵🇹

পাসপোর্ট ও ফেস ভেরিফিকেশন করলেই সম্পূর্ণ অনলাইন প্রসেসে নম্বর সংগ্রহ করা যাবে।

❌ অফিসে যাওয়ার দরকার নেই
❌ কোনো দালাল নয়
✅ ১০০% অনলাইন
✅ বিনা খরচে আবেদন

ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে।
এখনই দেখে নিজেই আবেদন করুন এবং অন্যদের জানাতে শেয়ার করুন।















AIMA ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে নবায়ন করা প্রায় ২০,০০০ রেসিডেন্স পারমিট ইতোমধ্যে Casa da Moeda-তে পাঠিয়েছে কার্ড প্রিন্টিং...
15/03/2026

AIMA ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে নবায়ন করা প্রায় ২০,০০০ রেসিডেন্স পারমিট ইতোমধ্যে Casa da Moeda-তে পাঠিয়েছে কার্ড প্রিন্টিং ও ইস্যুর জন্য।

🔹 এর মধ্যে প্রায় ৫০% কার্ড ইতোমধ্যে পাঠানো হয়েছে।
🔹 বাকি কার্ডগুলো এপ্রিলের প্রথমার্ধ পর্যন্ত ধাপে ধাপে ডেলিভারি হবে।
🔹 যাদের রিনিউয়াল সার্টিফিকেট ১৫ এপ্রিল শেষ হবে, তাদের কার্ড দ্রুত পাঠানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

📌 যেসব কার্ড ডেলিভারি হয়ে ফেরত এসেছে, সেগুলো Anjos-এর AIMA স্টোর থেকে সংগ্রহ করা যাবে (শনিবারও খোলা থাকবে)।

❗ যাদের আবেদন রিজেক্ট হয়েছে, তাদের আলাদাভাবে নোটিফিকেশন দেওয়া হবে।

নিউজ সোর্স : dnbrasil

যারা রিনিউ করেছেন, নিয়মিত ইমেইল ও পোর্টাল চেক করুন এবং আপনার কেস আপডেট দেখে নিন।



আজ নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন António José Seguro। এখন সবার প্রশ্ন — তিনি কি সরাসরি ন্যাশনালিটি আইনটি অনুমোদন ক...
09/03/2026

আজ নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন António José Seguro। এখন সবার প্রশ্ন — তিনি কি সরাসরি ন্যাশনালিটি আইনটি অনুমোদন করবেন, নাকি সংশোধনের জন্য ফেরত পাঠাবেন?

🔹 ২০২৫ সালে সংসদে ন্যাশনালিটি আইনের কিছু পরিবর্তন পাস হয়েছিল।
🔹 বিলটি প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো হয়।
🔹 কিছু ধারা নিয়ে সাংবিধানিক প্রশ্ন ওঠায় বিষয়টি আবার পর্যালোচনায় যায়।

এই মুহূর্তে পুরনো নিয়মই কার্যকর রয়েছে (৫ বছরের রেসিডেন্স ভিত্তিক আবেদন প্রক্রিয়া)।
👉 নতুন কোনো পরিবর্তন এখনো কার্যকর হয়নি।

পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে সংসদ, প্রেসিডেন্ট এবং সাংবিধানিক প্রক্রিয়ার উপর।

যারা নাগরিকত্বের আবেদন করতে অপেক্ষায় আছেন — যোগ্যতা পূরণ করলে এখনও আবেদন করার সুযোগ আছে। অযথা অপেক্ষা না করে আবেদন করে ফেলুন ।

গুরুত্বপূর্ণ তথ্য – AIMA অফিসে না গিয়েও ডকুমেন্ট জমা দেওয়া যায়AIMA–তে যদি আপনার নতুন রেসিডেন্স অনুমোদনের (Concessão de A...
27/02/2026

গুরুত্বপূর্ণ তথ্য – AIMA অফিসে না গিয়েও ডকুমেন্ট জমা দেওয়া যায়

AIMA–তে যদি আপনার নতুন রেসিডেন্স অনুমোদনের (Concessão de Autorização de Residência) ফাইল চলমান থাকে, তাহলে অতিরিক্ত বা ঘাটতি ডকুমেন্ট জমা দিতে Loja AIMA–তে যেতে হবে না।

আপনি অনলাইনে Formulário de Contacto ব্যবহার করে ডকুমেন্ট পাঠাতে পারবেন।

ভিজিট করুন: link in comment

এরপর নির্বাচন করুন:
Tipo de Assunto → Autorização de Residência
Subtipo de Assunto → Envio de documentos para junção a processos em curso apenas na AIMA

✔️ Processo নম্বর দিন (রসিদে উল্লেখ থাকে)
✔️ প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি যুক্ত করুন
✔️ প্রতি ফাইল সর্বোচ্চ 10MB
✔️ ৩ থেকে ৫টি ফাইল সাবমিট করতে হবে

⚠️ তবে মনে রাখবেন:
যদি আপনার আবেদন Portal de Renovações বা services aima gov pt–এর মাধ্যমে করা রিনিউ প্রসেস হয়, তাহলে এই অনলাইন ফর্ম প্রযোজ্য নয়।

সহজ ভাষায়:
রেসিডেন্স কার্ড রিনিউ আবেদন হলে এই নিয়ম প্রযোজ্য না।















AIMA আপডেট – মে ও জুন ২০২৬ রেসিডেন্স কার্ড রিনিউ শুরুAIMA জানিয়েছে, যাদের রেসিডেন্স পারমিট মে ও জুন ২০২৬–এ এক্সপায়ার হবে...
24/02/2026

AIMA আপডেট – মে ও জুন ২০২৬ রেসিডেন্স কার্ড রিনিউ শুরু

AIMA জানিয়েছে, যাদের রেসিডেন্স পারমিট মে ও জুন ২০২৬–এ এক্সপায়ার হবে, তাদের জন্য Portal de Renovações এখন ওপেন।

আপনার রেসিডেন্ট কার্ড যদি মে বা জুন মাস পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ ডেট থাকে , তাহলে দেরি না করে অফিসিয়াল পোর্টালে লগইন করে রিনিউ আবেদন করুন: Link কমেন্টে দেখুন

এছাড়া AIMA জানিয়েছে, ভবিষ্যতে যাদের কার্ড এক্সপায়ার হবে তাদের সুবিধার জন্য পোর্টাল আরও আগেই চালু করার চেষ্টা চলছে।

যাদের কার্ডের মেয়াদ মে–জুন ২০২৬–এ শেষ হচ্ছে, এখনই প্রক্রিয়া শুরু করুন।














23/02/2026

🚨 সতর্কবার্তা: লিসবনে সাইকেল অপসারণ চলছে

কিছুদিন আগে এই বিষয়ে জানিয়েছিলাম। আজ আবার একটি রিলস শেয়ার করছি, যেখানে দেখা যাচ্ছে রাস্তা থেকে সাইকেলের তালা কেটে সরিয়ে নিচ্ছে মিউনিসিপাল কর্তৃপক্ষ।

বর্তমানে Polícia Municipal de Lisboa লিসবন শহরজুড়ে পরিত্যক্ত ও ভুলভাবে পার্ক করা সাইকেল অপসারণ করছে।

বিশেষ করে যেসব সাইকেল:
• ফুটপাথে রাখা
• ট্রাফিক সাইন, লাইট পোস্ট বা রেলিংয়ের সাথে বাঁধা
• চলাচলে বাধা সৃষ্টি করছে (বেবি স্ট্রলার, হুইলচেয়ার ইত্যাদি)

এসব ক্ষেত্রে আগাম নোটিস ছাড়াই তুলে নেওয়া হচ্ছে।

যারা বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করেন, তারা অবশ্যই নির্ধারিত bicipark বা অনুমোদিত পার্কিং স্থানে সাইকেল রাখুন। যেখানে সেখানে রাখলে যে কোনো সময় সরিয়ে নেওয়া হতে পারে।

পোস্টটি শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক থাকতে পারে।






























Endereço

Lisbon

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando PT Online Services publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com A Organização

Envie uma mensagem para PT Online Services:

Em destaque

Compartilhar