গোলাপগঞ্জ প্রেসক্লাব - Golapganj Press Club

গোলাপগঞ্জ প্রেসক্লাব - Golapganj Press Club If anyone would like to book the press conference in Golapganj Press Club please contact Ojamil Chandra Nath at 01711 449287

16/04/2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী সাংবাদিকদের আগামী ২০ এপ্রিল সোমবার বিকাল ৬টার মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন।

গোলাপগঞ্জ প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্তগোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বিশেষ স...
11/04/2026

গোলাপগঞ্জ প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত

গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বিশেষ সভা গত ১০ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪টায় গোলাপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বিদ্যমান প্রেসক্লাবের দুটি প্ল্যাটফর্মের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই সভায় উভয় পক্ষের সিনিয়র সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের আসন্ন নির্বাচন, নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী সদস্যরা মতামত প্রদান করেন যে, একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে সকল বিভেদ দূর করে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন।

এছাড়া সিদ্ধান্ত গৃহীত হয় যে, নির্বাচনের পর সকলের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের গঠনতন্ত্র যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এতে সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এডভোকেট দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে এবং আনোয়ার শাহজাহান ও শহিদুর রহমান সুহেদের যৌথ পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ইমরান আহমদ। সভায় উপস্থিত সদস্যরা গঠনমূলক আলোচনার মাধ্যমে ঐক্যের বার্তা তুলে ধরেন এবং একটি ইতিবাচক পরিবেশে সভা সম্পন্ন হয়।

সভায় উপস্থিত ছিলেন এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম, এম আব্দুল জলিল, ইউনুছ আহমদ চৌধুরী, মাহফুজ আহমদ চৌধুরী, জহুরুল ইসলাম, হারিছ আলী, মাহবুবুর রহমান চৌধুরী, শাহিন আলম সাহেদ, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, আবুল কাশেম রুমন, ইমরান আহমদ, জালাল আহমদ চৌধুরী, আক্তার হোসেন, মো: আব্দুল লতিফ সরকার, আব্বাস উদ্দিন, আবুল কালাম, গোলাম দস্তগীর খান ছামিন, এমজি মোস্তফা, ফারহান মাসুদ আফসর, সাকিব আল মামুন, সফিক উদ্দিন আহমদ, আব্দুল্লাহ আহমদ, আনোয়ার হুমায়ূন, জাহিদ উদ্দিন, বাবর জোয়ারদার, রিমন আহমদ ও হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় পূর্বে গঠিত ৩ সদস্যের নির্বাচন কমিটিকে সম্প্রসারণ করে আরও ২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ ও আবুল কালাম। কমিটির সদস্যরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে উপস্থিত সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গোলাপগঞ্জ প্রেসক্লাবকে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায়সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠনগোলাপগঞ্জ প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ সা...
01/04/2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায়
সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা সম্প্রতি ধারাবহরস্থ শাহজাহান এস্টেটের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ক্লাবের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা হয়, যাতে সংগঠনের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সময়োপযোগীভাবে পরিচালিত হতে পারে। একই সঙ্গে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

গঠিত নির্বাচন পরিচালনা কমিটিকে নতুন সদস্য সংগ্রহ, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন করে আগামী ৯০ দিনের মধ্যে একটি উৎসবমুখর, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে প্রেসক্লাব একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।

এম. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান। তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুর রহমান সুহেদ, রতন মনি চন্দ, এনামুল হক এনাম, হারিছ আলী, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, শাহিন আলম সাহেদ, ইমরান আহমদ, জালাল আহমদ চৌধুরী, দীনেশ দেব নাথ, আব্দুল আহাদ, সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, আনোয়ার হুমায়ূন এবং ফারহান মাসুদ আফসর। সভা শেষে উপস্থিত সদস্যরা গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আচ্ছালামুআলাইকুমপ্রিয় সদস‌্যবৃন্দআপনা‌দের জানা‌নো যা‌চ্ছে যে, আগামী সোমবার (৩০ মার্চ) বিকাল ৩ ঘ‌টিকার সময়, প্রেসক্লাব ...
29/03/2026

আচ্ছালামুআলাইকুম

প্রিয় সদস‌্যবৃন্দ
আপনা‌দের জানা‌নো যা‌চ্ছে যে, আগামী সোমবার (৩০ মার্চ) বিকাল ৩ ঘ‌টিকার সময়, প্রেসক্লাব কার্যাল‌য়ে গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের সদস‌্যদের নি‌য়ে এক সাধারণ সভা অনু‌ষ্ঠিত হ‌বে।

উক্ত সভায় আপ‌নি প্রেসক্লা‌বের সদস‌্য হি‌সে‌বে আপনা‌কে উপ‌স্থিত থাকার আহবান জানা‌নো যা‌চ্ছে।

আহবা‌নে

এম আব্দুল জ‌লিল ও এনামুল হক এনাম
আহবায়ক ক‌মি‌টি
২৮/০৩/২০২৬

গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের প্রথম ধা‌পে ম‌নো‌নিত ১০ জন নতুন সদস‌্য।অ‌ভিনন্দন নতুন সদস‌্যদের।   #‌গোলাপগঞ্জ‌_প্রেসক্লাব
26/03/2026

গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের প্রথম ধা‌পে ম‌নো‌নিত ১০ জন নতুন সদস‌্য।

অ‌ভিনন্দন নতুন সদস‌্যদের।


#‌গোলাপগঞ্জ‌_প্রেসক্লাব

মহান স্বাধীনতা দিব‌সে গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের শ্রদ্ধাঞ্জ‌লিমহান স্বাধীনতা ও জাতীয় দিব‌সে শ্রদ্ধাঞ্জ‌লি অর্পণ ক‌রেছে গো...
26/03/2026

মহান স্বাধীনতা দিব‌সে গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের শ্রদ্ধাঞ্জ‌লি

মহান স্বাধীনতা ও জাতীয় দিব‌সে শ্রদ্ধাঞ্জ‌লি অর্পণ ক‌রেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) সকা‌লে গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌রে স্থা‌পিত বীর সৌ‌ধে এ শ্রদ্ধাঞ্জ‌লি অর্পণ করা হয়।

এসময় প্রেসক্লা‌বের আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক হা‌রিছ আলী, সদস‌্য স‌চিব ইমরান আহমদ, সদস‌্য সা‌কিব আল মামুন ও মাহমুদুল হাসান বাচ্চু উপ‌স্থিত ছি‌লেন।

#‌গোলাপগঞ্জ‌_প্রেসক্লাব

🇧🇩 মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩গৌরব, আত্মত্যাগ ও অমর সাহসিকতার এক অবিস্মরণীয় দিন—২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস।এই দ...
25/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

গৌরব, আত্মত্যাগ ও অমর সাহসিকতার এক অবিস্মরণীয় দিন—২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা।

— গোলাপগঞ্জ প্রেসক্লাব - Golapganj Press Club

গোলাপগঞ্জ প্রেসক্লাবে সদস্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে ১০ জন মনোনীত, শিগগিরই নির্বাচনের প্রস্তুতিগোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্...
25/03/2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবে সদস্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে ১০ জন মনোনীত, শিগগিরই নির্বাচনের প্রস্তুতি

গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আহ্বায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমরান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহীদের জমাকৃত আবেদনপত্র বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হয়। দীর্ঘ পর্যালোচনা শেষে তিন ধাপে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ১০ জনকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য আবেদনকারীদের মধ্য থেকেও যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করতে শিগগিরই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।

সভায় যুগ্ম আহ্বায়ক হারিছ আলী, সদস্য সাকিব আল মামুন এবং মাহমুদুল হাসান বাচ্চু উপস্থিত ছিলেন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহপ্রিয় সংবাদকর্মী বন্ধুগণ,আশা করি সকলে সুন্দরভাবে পবিত্র ঈদ উদযাপন করেছেন।আপনারা ইতোমধ্যে...
24/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

প্রিয় সংবাদকর্মী বন্ধুগণ,

আশা করি সকলে সুন্দরভাবে পবিত্র ঈদ উদযাপন করেছেন।

আপনারা ইতোমধ্যে জেনেছেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটি একটি সুন্দর ও গ্রহণযোগ্য কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রম আজ (২৪ মার্চ) রাত ১২:০০টা পর্যন্ত চলবে।

আগামীকাল (২৫ মার্চ) যারা ইতোমধ্যে ফরম জমা দিয়েছেন, তাদের সদস্যপদ নবায়ন সম্পন্ন করা হবে। পাশাপাশি নতুন সদস্য হওয়ার জন্য আবেদনকারীদের ফরম যাচাই-বাছাই করে ধাপে ধাপে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে) নতুন সদস্যদের নাম প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

এখনও যারা ফরম সংগ্রহ করে জমা দেননি, তাদেরকে আজ রাত ১২:০০টার মধ্যে ফরম জমা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।

বি: দ্র: আহবায়ক কমিটি ইতোমধ্যে সিনিয়র সদস্যদের সমন্বয়ে ৩ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। আগামী দু-এক দিনের মধ্যে নবায়নকৃত পুরাতন সদস্য ও নতুন সদস্যদের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে নির্বাচন পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করা হবে। আশা করি, নির্বাচন পরিচালনা কমিটি সকল মহলে গ্রহণযোগ্য একটি কার্যকরী কমিটি উপহার দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।

নতুন ও পুরাতন সদস্য সংগ্রহের শেষ সময়:
২৪ মার্চ, রাত ১২:০০টা পর্যন্ত।

যোগাযোগ:
এনামুল হক এনাম (আহবায়ক) – 01712-597478
হারিছ আলী (যুগ্ম আহবায়ক) – 01711-040472
ইমরান আহমদ (সদস্য সচিব) – 01717-191277

Endereço

Shahjahan Estate, Dharabohor, Golapganj, Sylhet
Alfama

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando গোলাপগঞ্জ প্রেসক্লাব - Golapganj Press Club publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Compartilhar