28/04/2026
মরক্কোর শিক্ষার্থীদের জাতীয় সংগঠন 'ছাত্র নবায়ন সংস্থা'-এর আমন্ত্রণে, “একটি দৃঢ় অবস্থানসম্পন্ন এবং ময়দানে সক্রিয় ছাত্র প্রজন্ম গড়ে তোলা—যারা ফিলিস্তিনসহ বিশ্বমানবতার ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় সোচ্চার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২৬ এপ্রিল ২০২৬ তারিখে তাঞ্জিয়ার-তে আয়োজিত একটি আয়োজিত একটি গুরুত্বপূর্ণ ছাত্রসমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন মরক্কো (বাসাম)-এর সম্মানিত সেক্রেটারি জেনারেল মোঃ আসাদুল্লাহ।
তিনি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আন্তর্জাতিক ছাত্রসমাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সমসাময়িক প্রেক্ষাপটে ছাত্রদের দায়িত্ব, সচেতনতা ও কার্যকর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য
প্রদান করেন।
At the invitation of Morocco’s national student organization, Student Renewal Organization, and under the theme “Building a student generation firm in its stance and active in the field—standing for justice, dignity, and the rights of humanity, including Palestine,” an important student gathering was held on April 26, 2026, in Tangier. The esteemed Secretary General of the Bangladesh Students' Association In Morocco (BASAM), Md. Asadullah, attended the program as an invited guest.
He expressed solidarity with the international student community and delivered an insightful and directive speech on the responsibilities, awareness, and active role of students in the contemporary global context.