07/12/2025
নির্বাচন ২৮ ডিসেম্বর রোজ রবিবার,,,,,,
🇰🇷🇧🇩 Sylhet Community in South Korea🇰🇷🇧🇩
🗳️ আগামী নির্বাচনে কারা আসছেন নির্বাচিত হয়ে!?
প্রিয় সিলেটি প্রবাসী ভাই ও বোনেরা,
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলা ভাষাভাষী সিলেটি কমিউনিটির ঐক্য, সহযোগিতা ও প্রগতিশীল কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে Sylhet Community in South Korea-এর নির্বাচন।
এই নির্বাচন আমাদের কমিউনিটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে—
তাই সকলের প্রত্যাশা, যোগ্য, নিষ্ঠাবান, সেচ্ছায় সেবামুখী, দায়িত্বশীল ও দক্ষ নেতৃবৃন্দই সামনে এসে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবেন।
আমরা যাদের দেখতে চাই নেতৃত্বেঃ
• যারা কমিউনিটির কল্যাণে নিরলসভাবে স্বেচ্ছায় আর্থিক, মানবিক, ও বিভিন্নভাবে সহযোগিতা মূলক দায়িত্বশীলতার সহিত কাজ করেছেন।
• যারা দল-মত নির্বিশেষে ঐক্য প্রতিষ্ঠায় বিশ্বাসী।
• যারা প্রবাসীদের সমস্যা সমাধানে আন্তরিক।
• যারা স্বচ্ছতা, ন্যায় ও মানবিকতার মূল্যবোধ ধারণ করেন।
• যারা সিলেটি সংস্কৃতি, ঐতিহ্য ও মানবসেবা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
•
🏡আমাদের প্রত্যাশা🏖️
Sylhet Community in South Korea
আগামীর পথচলায় একটি শক্তিশালী, সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের হাতে আবারও সমৃদ্ধ হবে—এটাই কমিউনিটির প্রত্যাশা।
🗳️ ২৮শে ডিসেম্বর২০২৫
আপনার ভোট, আপনার নেতৃত্ব
আসুন—সঠিক ব্যক্তিকে বেছে নিয়ে গড়ে তুলি
ঐক্যবদ্ধ, মানবিক ও কল্যাণমুখী Sylhet Community।