Korea Muslim Community

Korea Muslim Community আসসালামু আলাইকুম

29/08/2026

মাসিক শব্বেদারী ও ইসলামিক আলোচনা
স্থান: হোয়াসং বাইতুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, দক্ষিণ কোরিয়া।
আয়োজনে: কোরিয়া মুসলিম কমিউনিটি।

আসসালামু আলাইকুম! প্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, আশাকরি আল্লাহ রহমতে ভালো আছেন।আগামীকাল ( ২৯ আগষ্ট ২০২৬ ) শনিবার K...
28/08/2026

আসসালামু আলাইকুম!
প্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, আশাকরি আল্লাহ রহমতে ভালো আছেন।

আগামীকাল ( ২৯ আগষ্ট ২০২৬ ) শনিবার Korea Muslim Community কর্তৃক আয়োজিত #মাসিক_শব্বেদারী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি নিজেও আসবেন, সাথে করে বন্ধুবান্ধব ও সহকর্মীদের নিয়ে আসবেন ইনশাআল্লাহ।

🏵️ শব্বেদারী প্রোগ্রামে যা থাকছেঃ
➡️ বাদ মাগরিব পবিত্র কুরআন ক্লাস।
➡️ এশা'র সালাতের পর রাতের খাবার পরিবেশন।
➡️ অত:পর দ্বীনি আলোচনা।
➡️ তাহাজ্জুদ সালাত আদায়।

#হোয়াসং_বায়তুল_ফালাহ_মসজিদ_এন্ড_ইসলামিক_সেন্টারে মাসিক শব্বেদারী তে যোগ দিতে আপনার কাকাও ম্যাপে সার্চ দিন এই ঠিকানাঃ
➡️ 경기 화성시 팔탄면 구장리 212-23
অথবা নিচের যে কোন একটি লিংকে ক্লিক করলে মসজিদে যাওয়ার ম্যাপ পাবেন:
Map Link: http://kko.to/ew8Cet39X5
Map Link: http://maps.app.goo.gl/XLNgZwsiRzGHj1Ya9

আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি।

Korea Muslim Community (কোরিয়া মুসলিম কমিউনিটি) Korea Muslim Community Students Wing

আসসালামু আলাইকুম! প্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, আশাকরি আল্লাহ রহমতে ভালো আছেন।আগামী ( ২৯ আগষ্ট ২০২৬ ) শনিবার Kore...
26/08/2026

আসসালামু আলাইকুম!
প্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, আশাকরি আল্লাহ রহমতে ভালো আছেন।

আগামী ( ২৯ আগষ্ট ২০২৬ ) শনিবার Korea Muslim Community কর্তৃক আয়োজিত #মাসিক_শব্বেদারী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি নিজেও আসবেন, সাথে করে বন্ধুবান্ধব ও সহকর্মীদের নিয়ে আসবেন ইনশাআল্লাহ।

🏵️ শব্বেদারী প্রোগ্রামে যা থাকছেঃ
➡️ বাদ মাগরিব পবিত্র কুরআন ক্লাস।
➡️ এশা'র সালাতের পর দ্বীনি আলোচনা।
➡️ অত:পর রাতের খাবার পরিবেশন।
➡️ তাহাজ্জুদ সালাত আদায়।

#হোয়াসং_বায়তুল_ফালাহ_মসজিদ_এন্ড_ইসলামিক_সেন্টারে মাসিক শব্বেদারী তে যোগ দিতে আপনার কাকাও ম্যাপে সার্চ দিন এই ঠিকানাঃ
➡️ 경기 화성시 팔탄면 구장리 212-23
অথবা নিচের যে কোন একটি লিংকে ক্লিক করলে মসজিদে যাওয়ার ম্যাপ পাবেন:
Map Link: http://kko.to/ew8Cet39X5
Map Link: http://maps.app.goo.gl/XLNgZwsiRzGHj1Ya9

আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি।

Korea Muslim Community (কোরিয়া মুসলিম কমিউনিটি) নবাংকুর শিল্পীগোষ্ঠী, দক্ষিণ কোরিয়া Korea Muslim Community Students Wing Hwaseong Baitul Falah Masjid & Islamic Center,South Korea

আসসালামু আলাইকুম!আলহামদুলিল্লাহ! দক্ষিণ কোরিয়ার খিম্ফুতে "মাসং মসজিদ এন্ড ইসলামিক সেন্টার "-এর শুভ উদ্বোধন ও পরিচিতি মা...
22/08/2026

আসসালামু আলাইকুম!
আলহামদুলিল্লাহ! দক্ষিণ কোরিয়ার খিম্ফুতে "মাসং মসজিদ এন্ড ইসলামিক সেন্টার "-এর শুভ উদ্বোধন ও পরিচিতি মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের মূল্যবান উপস্থিতি এই দ্বীনি আয়োজনে সৌন্দর্য বৃদ্ধি করবে, ইনশাআল্লাহ।

➡️ তারিখ: ২৩ আগষ্ট ২০২৬ (রবিবার)
➡️ সময়: বিকাল ৩:০০টা
➡️ স্থান: মাসং মসজিদ এন্ড ইসলামিক সেন্টার

প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আসুন, দ্বীনের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করি।

দারসুল কুরআনঃ সূরা: মুমিনূন (১-১০)আলোচকঃ হাফেজ মাওলানা ফরিদুল হাসান ইমাম ও খতিব,  হোয়াসং বায়তুল ফালাহ্ মসজিদ এন্ড ইসলামী...
21/08/2026

দারসুল কুরআনঃ সূরা: মুমিনূন (১-১০)
আলোচকঃ হাফেজ মাওলানা ফরিদুল হাসান
ইমাম ও খতিব, হোয়াসং বায়তুল ফালাহ্ মসজিদ এন্ড ইসলামী সেন্টার, দক্ষিণ কোরিয়া।

দারসুল কুরআনঃ সূরা: মুমিনূন (১-১০)আলোচকঃ হাফেজ মাওলানা ফরিদুল হাসা...

08/08/2026

আলোচকঃ আব্দুর রহমান চৌধুরী
সহ-সভাপতি, কোরিয়া মুসলিম কমিউনিটি, দক্ষিণ কোরিয়া!
আলোচনার বিষয়ঃ কুরবানীর শিক্ষা!

ইউটিউব লিংকঃ https://youtu.be/Z8U8kq9bgwU?si=wuKKoSLnfdNTxRY4

07/08/2026

দক্ষিণ কোরিয়ায় তীব্র গরম ও দাবদাহ থেকে নিরাপদ থাকতে কিছু স্বাস্থ্য ও নিরাপত্তা পরামর্শ :
​১. তৃষ্ণা না লাগলেও সারাদিন কিছুক্ষণ পরপর পানি বা ইলেকট্রোলাইট যুক্ত পানীয় পান করুন।
২. ​ক্যাফেইন এড়িয়ে চলুন।
👉 চা, কফি বা সোডা জাতীয় পানীয় পান কমিয়ে দিন, কারণ এগুলো শরীরকে দ্রুত নিরুদক (dehydrated) করে তোলে।

৩.​খাদ্য নিরাপত্তা: প্রখর গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে ফুড পয়জনিং হতে পারে। তাই রান্না করা খাবার ১০° সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন এবং ভালোভাবে গরম করে খান।
​৪. পিক আওয়ারে (১২:০০টা -৫:০০টা) বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।
​এ সময় প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া, শরীরচর্চা বা ভারী কাজ করা থেকে বিরত থাকুন।
​বাইরে বের হতে হলে হালকা, ঢিলেঢালা ও সুতি কাপড় পরিধান করুন। ছাতা, চওড়া ক্যাপ/টুপি ও সানগ্লাস ব্যবহার করুন।

​৫. এসি না থাকলে বা বাইরে থাকা অবস্থায় অতিরিক্ত গরম লাগলে নিকটস্থ '무더위 쉼터' (Heat Wave Shelter - স্থানীয় কমিউনিটি সেন্টার, ব্যাংকের লবি, সাবওয়ে স্টেশন বা পথচারী বিশ্রামাগার)-এ গিয়ে বিশ্রাম নিন।

👉 ​জরুরি মোবাইল অ্যাপ: 'Emergency Ready App' (안전디딤돌) ব্যবহার করে আশেপাশের হিট শেল্টার এবং আবহাওয়ার জরুরি সতর্কবার্তা (재난문자) ট্র্যাক করুন।

​৬. ঘরের পরিবেশ ও এসি ব্যবস্থাপনা
​ঘরের এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৬°C – ২৮°C-এর মধ্যে বজায় রাখা সুবিধাজনক, যাতে ইনডোর ও আউটডোরের তাপমাত্রার পার্থক্যে শীতাতপজনিত অসুস্থতা (냉방병) না হয়।
​জানালায় পর্দা বা সান-ব্লকিং ফিল্ম ব্যবহার করে দিনের বেলা ঘরের ভেতর সরাসরি সূর্যালোক প্রবেশ প্রতিরোধ করুন।
​৭. তীব্র তাপদাহের সময় বাইরে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে কাজের ফাঁকে বিরতি নেওয়া।
👉 ​প্রতি ২ ঘণ্টা কাজের পর অন্তত ২০ মিনিট ছায়ায় বিশ্রাম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন।
👉 ​প্রবীণ, শিশু এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের (বিশেষ করে উচ্চ রক্তচাপ ও কিডনির রোগী) নিয়মিত খোঁজখবর রাখুন।
​৮. হিট স্ট্রোক বা অনিয়মিত শারীরিক লক্ষণ দেখা দিলে যেমন- ​অতিরিক্ত মাথা ঘোরা, বমি বমি ভাব, মাথাব্যথা, মাংসপেশির টান বা জ্ঞান হারানোর মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে শীতল ছায়াযুক্ত স্থানে যান।
👉👉 ​শরীর বেশি অসুস্থ মনে হলে অথবা হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে কোরিয়ার জরুরি নম্বর 119-এ কল করুন।

রব্বে কারীম আমাদের সবাইকে হিফাজত করুন।।

06/08/2026

Address

221-2, Gujang-ri, Paltan-myeon
Hwaseong
18530

Alerts

Be the first to know and let us send you an email when Korea Muslim Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Korea Muslim Community:

Shortcuts

Share