2026/11/10
হাসিনা ছাত্র-জনতা হ/ত্যার মা/মলার আ/সামি। একজন অভিযুক্ত ব্যক্তিকে কোনো দেশ পাসপোর্ট দেবে না, সেটাই তো স্বাভাবিক। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তিনি অন্য কোনো দেশে পালিয়ে যাবেন না, তার নিশ্চয়তা কী?
বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। তাহলে ভারত বাংলাদেশের হাতে তাঁকে তুলে দিতে আপত্তি কোথায়?
তিনি বাংলাদেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলেই হয়। প্রয়োজনে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে জরুরি ট্রাভেল ডকুমেন্ট বা এককালীন ভ্রমণ অনুমতিপত্রের ব্যবস্থা করে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব।
এখানে মূল প্রশ্ন হলো, তাঁকে পাসপোর্ট দেওয়া না দেওয়ার চেয়েও বড় বিষয় হচ্ছে—বাংলাদেশের আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের অবস্থান কী এবং আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করতে তাদের আপত্তি কোথায়?
সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী হাসিনা ফিরবেন—এই আশায় দেশে না/শকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন, বাসে আ/গুন দিচ্ছেন এবং দেশের সম্পদ ধ্বংস করছেন, তাঁদেরও বাস্তবতা বোঝা উচিত।
ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর ছড়িয়ে পড়েছে। এই খবরকে কেন্দ্র করে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নতুন করে আশায় বুক বাঁধছেন, তাঁদের প্রশ্ন করতে চাই—তিনি পাসপোর্ট পেলেই যে আপনাদের পাশে দাঁড়াবেন কিংবা বাংলাদেশে ফিরে আসবেন, তার নিশ্চয়তা কী? তিনি যে পাসপোর্ট নিয়ে অন্য কোনো দেশে, এমনকি তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে লন্ডনে চলে যাবেন না, তারই বা নিশ্চয়তা কোথায়?
একবার আপনাদের বিপদের মুখে ফেলে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। এখন তাঁর ফেরার আশায় যারা দেশে না/শকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন, শেষ পর্যন্ত তাঁদেরই এসব কর্মকাণ্ডের দায়ে মা/মলা, গ্রে/প্তার ও কা/রাবাসের মুখোমুখি হতে হতে পারে।
পরিবারতন্ত্র ও নেতার অন্ধ আনুগত্যের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। ব্যক্তির স্বার্থ নয়, দেশের স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন।