Centro Giovanile di Roma

Centro Giovanile di Roma yes

30/09/2025

২৮ সেপ্টেম্বর ইতালির রাজধানী রোমে তরপিনাত্ত্বারা মুসলিম সেন্টার (টি.এম.সি)তে রোমের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন Cen...

Centro Giovanile Di Roma (CGR) এর সিরাতুন্নবী সাঃ মাহফিল ২০২৫ সম্পন্নডেস্ক রির্পোট, রোম: ২৯ সেপ্টেম্বর, ২০২৫রোম: গত রবি...
29/09/2025

Centro Giovanile Di Roma (CGR) এর সিরাতুন্নবী সাঃ মাহফিল ২০২৫ সম্পন্ন
ডেস্ক রির্পোট, রোম: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
রোম: গত রবিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানী রোমে তরপিনাত্ত্বারা মুসলিম সেন্টার (টি.এম.সি)তে রোমের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন Centro Giovanile Di Roma (CGR) এর উদ্দোগ্যে সিরাত মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ ও সংগঠক Centro Giovanile Di Roma (CGR) এর উপদেষ্টা হাফেজ মাওলানা আমিনুর রহমান প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। Centro Giovanile Di Roma (CGR) রে.দি রোম উপশাখার পরিচালক ফয়েজ আহমেদ এর পরিচালনায় এবং Centro Giovanile Di Roma (CGR) এর কেন্দ্রীয় পরিচালক মোঃ মশিয়ার রহমান মিন্টুর সভাপতিত্তে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথী হাফেজ মাওলানা আমিনুর রহমান তার বক্তব্যে বলেনঃ
"আমরা যদি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি চাই, তবে রাসূল (সা.)-এর আদর্শ ও চরিত্রকে আমাদের জীবনের একমাত্র মডেল হিসেবে গ্রহণ করতে হবে। আজকের সমাজে যে অস্থিরতা, অন্যায় ও নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে, তা থেকে মুক্তির একমাত্র পথ হলো সিরাতুন্নবী (সা.)-এর আলোকে জীবন গঠন করা।" তিনি বিশেষ করে যুব সমাজকে রাসূলের (সা.) সততা, ধৈর্য ও ক্ষমাশীলতার গুণাবলী অর্জনের আহ্বান জানান। যুগে যুগে যুবকদের সমাজ পরিবর্তনের যে ভুমিকা রয়েছে সে বিষয় গুরুত্ব তুলে ধরেন।
রাসুল সাঃ জীবনের বিভিন্ন দিক নিয়ে Centro Giovanile Di Roma (CGR) এর বক্তরা আলোচনা করেন।
এতে বক্তব্য পেশ করেন Centro Giovanile Di Roma (CGR) এর টেরমিনি উপশাখার টিম লিডার নুমায়ের আহনাফ এবং সহকারী টিম লিডার ওমায়ের আমিন ও দিদারুল ইসলাম এবং রে.দি রোমার টিম লিডার মিনহাজুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতি ও Centro Giovanile Di Roma (CGR) এর কেন্দ্রীয় পরিচালক মোঃ মশিয়ার রহমান মিন্টুর তার বক্তব্য বলেনঃ রাসুল সাঃ প্রেরনের যে উদ্দেশ্য ছিল সেটা আমাদের অনুসরন করতে হবে এবং পিতামাতার আদেশ পালন করতে হবে। ভালো ভাবে পড়াশুনা করে ইতালীর বিভিন্ন জায়গায় ও পদে প্রতিষ্ঠিত হয়ে পিতামাতার মুখ উজ্জল করতে হবে।

25/09/2025
01/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুপ্রিয় অভিভাবক মন্ডলী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে,রোমের ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন Centro Giovanile di Roma (CGR) শিশু-কিশোরদের মেধার বিকাশ সাধনের প্রয়াসে পবিত্র সিরাতুন্নবী(সা.) উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেকোনো বিষয় নিয়ে রচনা লিখতে হবে।লেখাতে সর্বমোট ২০০ শব্দের বেশি হবে না।পরবর্তীতে লেখা মনোনীত হলে এগুলো সীরাতুন্নবী (সা) স্মারকে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

এছাড়া সীরাতুন্নবী (সা) স্মারকের জন্য বিভিন্ন ধরনের সশিক্ষনীয় গল্প,ছড়া, কবিতা এবং বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি অথবা মসজিদের ছবি একে জমা দিতে হবে।

লেখা জমা দেয়ার সর্বশেষ তারিখ: ১৪/০৯/২০২৫ রবিবার।

তাহলে আর দেরি কোনো? ঝটপট করে আপনার ছোট্ট সোনামণি শিশু-কিশোরদের লেখার জন্য অনুপ্রেরণা যোগান এবং লেখা শেষে নিম্নোক্ত ঠিকানায় জমা দিয়ে ফেলুন।
[email protected]
যাদের লেখা মনোনীত হবে তাদেরকে সীরাতুন্নবী (সা) মাহফিলের মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কারে ভূষিত করা হবে ইনশাআল্লাহ।

বি:দ্রষ্টব্য : লেখা বাংলা, ইংরেজি অথবা ইটালিয়ান ভাষায় লিখতে পারবে।লেখার শেষে শিক্ষার্থীর নাম, বয়স,কোন ক্লাশে পড়ে সেটা, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আপনাদের সামান্য একটু প্রচেষ্টা আপনার সন্তানের ভবিষ্যৎ পথচলাকে আর ও মসৃণ এবং সমৃদ্ধ করবে বলে আশা করছি।আপনাদের আন্তরিক দোয়া ও পরামর্শ একান্তভাবে কামনা করছি।

মা'আস -সালাম,
মশিয়ার রহমান মিন্টু
পরিচালক,
Centro Giovanile di Roma (CGR)

Indirizzo

Via Napoleone III 39
Rome
0185

Orario di apertura

Lunedì 09:00 - 17:00
Martedì 09:00 - 17:00
Mercoledì 09:00 - 17:00
Giovedì 09:00 - 17:00
Venerdì 09:00 - 17:00
Sabato 09:00 - 17:00
Domenica 09:00 - 17:00

Telefono

+393274775431

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Centro Giovanile di Roma pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi