30/06/2025
🌟 আজকের দানটা ১৪ বছরের এক কিশোরের হৃদয় ছোঁয়া দান যে ছোট্ট স্টোরিটা শেয়ার না করলেই নয়।
— "আল্লাহর জন্য ত্যাগই আসল কামাই"
আজকের এই সত্য ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—আল্লাহর জন্য ত্যাগ করাই জীবনের সবচেয়ে বড় অর্জন।
🧒 ঘটনা শুরু হয় ইতালিতে বসবাসকারী ১৪ বছর বয়সী এক মুসলিম কিশোরকে নিয়ে
এক পাশ্চাত্য সমাজে থেকেও তার পরিবার তাকে কুরআন-হাদীসের আলোয় বড় করছে, এবং সে-ও চেষ্টা করছে একজন পরিপূর্ণ মুমিন হওয়ার।
📌 একদিন সে একটি সংগঠনের ইভেন্টে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। তার নিষ্ঠা, আদব ও আন্তরিকতা ডেডিকেশন দেখে সংগঠনের কর্ণধার ভালোবেসে পার্সোনালি জোরপূর্বক কিছু সম্মানী দেন—এটাই ছিল তার জীবনের প্রথম উপার্জন।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো—
🕌 সে টাকা নিজের জন্য ব্যবহার না করে, পুরোটাই ভেনিস মসজিদের জন্য দান করে দেয়।
🔊 সে বলেছিল:
"যিনি আমাকে রিযিক দিয়েছেন, আমি তাঁর ঘরেই দান করে কৃতজ্ঞতা জানালাম। আলহামদুলিল্লাহ।"
💫 এই ছোট্ট ঘটনায় রয়েছে মহান শিক্ষা:
✅ খাঁটি ইখলাস (নিঃস্বার্থতা)
✅ পরকালীন জবাবদিহির অনুভূতি
✅ দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়ার সাহস
✅ আল্লাহর সন্তুষ্টিকে জীবনের মূল উদ্দেশ্য বানানো
❗ আজ আমরা কোথায় দাঁড়িয়ে?
আমরা দুনিয়ার পেছনে এমনভাবে দৌড়াচ্ছি, যেন এটাই চিরস্থায়ী জীবন। অথচ এক মুহূর্তের মধ্যে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হতে পারে। মৃত্যুর পর কেউ আমাদের স্মরণ করবে কিনা, তাও অনিশ্চিত।
🧠 আল্লাহ বলেন:
"প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে..."
— (সূরা আলে ইমরান, ৩:১৮৫)
❓ তাহলে আমরা নিশ্চিত জীবন, সেই চিরস্থায়ী পরকাল—তার জন্য কী প্রস্তুতি নিচ্ছি?
📖 রাসূল (সা.) বলেছেন:
"মানুষ বলে: আমার ধন-সম্পদ, আমার ধন-সম্পদ! অথচ তার প্রকৃত ধন শুধু তা-ই, যা সে খেয়েছে, পরে তা শেষ হয়েছে; যা পরেছে, পরে তা পুরানো হয়েছে; আর যা সে দান করেছে, আর তাই-ই স্থায়ী হয়ে গেছে।"
— (সহীহ মুসলিম, হাদীস ২৯৫৮)
🌱 অথচ আমরা কী করি?
আমাদের ধন-সম্পদ, প্রতিভা, সময়—সবই আল্লাহর দেওয়া। কিন্তু যখন আল্লাহর রাস্তায় খরচ করতে হয়, তখনই শুরু হয় অজুহাতের মেলা, অন্তরের সংকোচ, শয়তানের ওয়াসওয়াসা।
💰 দান করতে গিয়ে মনে হয় যেন সব হারিয়ে ফেলব। অথচ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন:
"তোমরা যা কিছু দান করো, আল্লাহ তা পূর্ণরূপে প্রতিফল দিবেন, আর তিনিই সর্বোত্তম রিযিকদাতা।"
— (সূরা সাবা, ৩৪:৩৯)
🔁 তাহলে ভাবুন—
আমরা কাকে খুশি করতে চাই? এই দুনিয়া, না আল্লাহ?
আমরা কার জন্য কামাই করছি? মানুষের বাহবা, না আল্লাহর সন্তুষ্টি?
🕊️ আল্লাহ এই কিশোরকে উসমান (রা.)-এর মতো কবুল করুন।
🤲 আমাদেরও দিন সেই খাঁটি ঈমান, যে ঈমান দুনিয়ার মোহ ছেড়ে পরকালের পথে কোরআনের আলোয় আলোকিত হয়।
📢 আপনার টাকায় মসজিদ গড়ে উঠতে পারে, কারো কুরআন শেখা হতে পারে, একজন গরীবের মুখে হাসি ফুটতে পারে।
দুনিয়ায় সামান্য ত্যাগ, পরকালে অসীম প্রতিদান।
"যা কিছু আল্লাহর জন্য দান করো, তা তোমার জন্যই সঞ্চিত হবে—অবিনাশী ভাণ্ডারে।"