14/10/2026
গত ১২ই সেপ্টেম্বর #বিষ্ণুপুর_যদুভট্ট_মঞ্চে #মল্লভূম_প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার নবম বর্ষপূর্তি অনুষ্ঠান ও ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে ,
আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমাদের #আলোড়ন_সমাজসেবী_সংগঠন -এর পক্ষ থেকে আমরা উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করি ।
একটি সুন্দর ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজকর্মীরাও উপস্থিত ছিলেন । সকলের মিলন , পারস্পরিক সৌহার্দ্য এবং মানবসেবার প্রতি অঙ্গীকার আমাদের সত্যিই আপ্লুত ও অভিভূত করেছে ।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলির এই মিলন যেন শুধু একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে আগামী দিনে আরও বৃহত্তর মানবিক কাজের অনুপ্রেরণা হয়ে ওঠে—এই কামনাই করি ।
#মল্লভূম_প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার ১০ম প্রতিষ্ঠা দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️ 🎉🌸
মানবতার সেবায় একসাথে ,
#আলোড়ন_সমাজসেবী_সংগঠন 💖