Amritaloy Trust

Amritaloy Trust সততা নিষ্ঠার সহিত...
এই কাজে বিবেক ই একমাত্র পথিক....
ধর্মের মধ্যে কর্ম বিদ্যমান....
সেবাই জীবন এটাই সন্মান....
9862819509

☀️ অমৃতালয়: পরম মমতায় ঘেরা এক টুকরো আপন ঘর 🕯️"বৃদ্ধাশ্রম নয়, এটি ভালোবাসার এক একটি নীড়—যেখানে প্রবীণদের সম্মান, যত্ন আর ...
08/04/2026

☀️ অমৃতালয়: পরম মমতায় ঘেরা এক টুকরো আপন ঘর 🕯️
"বৃদ্ধাশ্রম নয়, এটি ভালোবাসার এক একটি নীড়—যেখানে প্রবীণদের সম্মান, যত্ন আর হাসিমুখই আমাদের একমাত্র লক্ষ্য।" 🌸
জীবনের শেষ প্রান্তে এসে প্রতিটি মানুষের চাওয়া খুব সামান্য—একটু শান্তি, এক চিমটি ভালোবাসা আর কারো ওপর নির্ভর করার মতো বিশ্বস্ত হাত। 'অমৃতালয়' (বৃদ্ধা সেবা আশ্রম) সেই বিশ্বাস ও মানবিকতার আলো জ্বালিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য—সামাজিক ও মানবিক কল্যাণের মাধ্যমে প্রবীণদের জীবনে হারানো আনন্দ ফিরিয়ে আনা।
📍 কেন আমরা আলাদা?
✅ প্রবীণদের জন্য নিরাপদ ও পারিবারিক পরিবেশ।
✅ দক্ষ ও মানবিক সেবাকর্মীদের সার্বক্ষণিক নজরদারি।
✅ একাকীত্ব দূর করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখানো।
✅ শান্তি ও সম্প্রীতির এক অনন্য মিলনস্থল।
আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রবীণদের পাশে দাঁড়াই। তাঁদের আশীর্বাদই আমাদের আগামীর চলার পথকে করবে মসৃণ। 🙏
✨ স্থাপিত: ২০২০
📍 ঠিকানা:
পূর্ব গকুলপুর, উদয়পুর, গোমতি, ত্রিপুরা।
📞 যোগাযোগের জন্য কল করুন:
9862819509
8787610036

#অমৃতালয় #বৃদ্ধাশ্রম #সেবা_ও_মানবিকতা #ত্রিপুরা #উদয়পুর #শান্তি_প্রতিষ্ঠা #মানবিক_সেবা #প্রবীণদের_আশ্রয়

25/03/2026
02/09/2024

সর্ব্বশ‌ক্তিমান "দয়াময়" পাঠালেন এই অতি বন্যায় বিপদসঙ্কুল পরিস্থিতিতে আমাদের ‘‘সাধনা দয়াময় সেবা আশ্রম” এর আবাসিকদের সাহায্য করার জন্য। তাহার নির্দেশে সর্ব্ব ধর্ম্ম মিশনের পক্ষ থেকে কিছু দয়াময়ে দূত এসে আমাদেরকে 5,000/- (পাঁচ হাজার) টাকা দিয়ে যান। মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, সে তখন সবচেয়ে বেশি অসহায়ত্ব অনুভব করে। ওই সময় সে আন্তরিকভাবে অন্যের সাহায্য প্রত্যাশা করে।



দয়াময়ের সৃষ্টি জগতে কোনো মানুষের পক্ষে পৃথিবীতে আমাদের একাকী বাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না,তাই আমাদের প্রতিষ্ঠানও হৃদয়বান মানুষের সাহায্য ছাড়া চলতে পারেন।



কোনো মানুষের কঠিন বিপদের মুহূর্তে যখন কেউ তাকে সাহায্য করে, তখন তার সে সাহায্যের কথা সে কখনো ভুলে না। যারা বিপদগ্রস্ত মানুষের সাহায্যকারী হয়, তারাই প্রকৃত বন্ধু। প্রবাদে আছে, ‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।



সৃষ্টি জগতের সব কিছুর সৃষ্টিকর্তা মহান ‘‘দয়াময়”। কোনো মানুষের সঙ্গে যখন সদয় ব্যবহার করা হয়, তার বিপদে সাহায্য করা হয়, তখন ”দয়াময়”-কেই খুশি করা হয়। সমাজের আশ্রয়হীন, দুর্বল ও অসহায় লোকজনের সাহায্য-সহযোগিতা দয়াময়ের নিয়মের অন্তর্ভুক্ত।

02/09/2024

সন্মানীয় সকল ছুটো ছোট ভাই বোনদেরকে এবং বয়োজ্যেষ্ঠ সকল সন্মানীয় মহাশয় মহাশয়াদের কে আমাদের পূর্ব গুকুলপুরও স্থিত অমৃত্যালয় ট্রাস্ট ( সাধনা দয়াময় সেবাশ্রম) এর আমি ও আমার মা বোনদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে এই বন্যার ফলে খাবারের অভাবের তাড়নায় আমার মা ও বোনদের ডাকে সাড়া দিয়েছে এবং মা ও বোনদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সাথে রাজীব দা ও অনির্বাণ ও নীলাদ্রি, সুনিতা ও সুনিতার কলেজ টিমকে কে ধন্যবাদ যে তারা সাহায্যের হাত বাড়িয়েছে।

🙏🙏🙏🙏🙏

Address

Purbo Gukulpur , সমতল পাড়া, নিয়ার সায়েন্স সিটি
Udaipur
799120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amritaloy Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share