18/01/2026
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বাইসাইকেল চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত পরিভ্রমণ করে তেলিয়ামুড়ায় আগমন করেন পাপ্পুরাম চৌধুরী। তাঁর এই মহতী উদ্যোগকে সম্মান জানিয়ে তেলিয়ামুড়ায় তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে আমরা এই পরিবেশপ্রেমী যুবককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ উপলক্ষে তাঁর হাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কুফল ও তার পরিবেশগত প্রভাব বিষয়ক একটি সচেতনতামূলক প্রচারাভিযানের লিফলেট তুলে দেওয়া হয়।
পরবর্তীতে পরিবেশ রক্ষার অঙ্গীকারে গার্লস হোস্টেল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি রোটারি ক্লাব তেলিয়ামুড়া-র উদ্যোগেও তাঁকে সংবর্ধিত করা হয়।
পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে তাঁর এই নিরলস প্রচেষ্টাকে আমরা গভীর শ্রদ্ধা ও কুর্নিশ জানাই। 🌱🚴♂️