18/08/2026
English Name-Common krait
Scientific Name-Bungarus caeruleus
বাংলা নাম- কালাচ
Type- Venomous
এশিয়ার স্থলভাগের সবচেয়ে বিষধর সাপ এই কালাচ।কালোর উপর সাদা, সরু ব্যান্ড সাপটিকে চিনতে সাহায্য করে।তীব্র নার্ভ বিষ যুক্ত সাপটির প্রিয় খাদ্য চিতিবোড়া সাপ,এছাড়াও টিকটিকি,ছোট ইঁদুর খেয়ে থাকে।শুকনো ইটের পাঁজা,পাথর এদের বাসস্থান।কামড়ের লক্ষন খুবই অস্পষ্ট হওয়ায় সাপটির জন্য সতর্ক থাকা উচিত।
[ও কামড় সাধারণত রাতের বেলা বিছানার মধ্যে]
Lethal Dose-1.0mg.
এই সাপের কামড় থেকে বিরত থাকতে মেঝেতে শোবেন না এবং অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন ।
কামড়ের প্রধান লক্ষণ
তলপেটে অসহ্য যন্ত্রণা ।
শিবনেত্র অর্থাৎ চোখের পাতার স্নায়ু কাজ না করা ।
রোগীর কথা জড়িয়ে যাবে ।
এই সব লক্ষণ রাতে, ভোরে বা সকালে দেখা দিলে অবশ্যই নিকটবর্তী সরকারী হসপিটালে পৌঁছান ।