05/06/2023
আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মৃত্যু জরা আমাদের গ্রাস করেছে ।চোখের সামনে এত মানুষের একসাথে মৃত্যু ভাবনার অতীত।স্বজনহারা দের যন্ত্রণা আমাদের হৃদয় বিদীর্ণ করে মরমে আঘাত হানছে। ঈশ্বরের কাছে ওনাদের আত্মার শান্তি কামনা করি।সময় বয়ে চলে নিজের গতিতে , আমরাও বহে চলি তার পেছন পেছন ।জীবন মানেই সুখ ,দুঃখ, ব্যথা, যন্ত্রণা ,তা বলে তো থেমে থাকা যায় না ।আমাদের তো এগোতেই হবে। মানুষের সেবাই আমাদের ধর্ম। সেই উদ্দেশ্যেই আমরা অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশন এর সদস্যরা গত তিন জুন ২০২৩ শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ধলহরা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চন্দ্রামেড় গ্রামের প্রাইমারি স্কুলে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিলাম ।উক্ত দিনে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডাঃকৌশিক শেণী মহাশয় ।উপস্থিত ছিলেন প্যারাডাইস নার্সিংহোমের প্যাথলজি ডিপার্টমেন্টের সদস্যরা। ছিলেন ডায়েটিশিয়ান পৌলমী পাড়ুই মহাশয়া ।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী সিদ্ধেশ্বর রায় মহাশয় ,ছিলেন গ্রাম পঞ্চায়েত শ্রী গুরুপদ দোলই মহাশয় । আমাদের লক্ষ্য ছিল দুস্থ ও সাধারণ গ্রামবাসী এবং পার্শ্ববর্তী ভাটার শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা । ঐদিন অসুস্থ মানুষদের ফ্রি মেডিকেল চেকআপের করা হয়েছিল ।রেনডম প্রেসার ,সুগার পালস ও ওয়েট মেপে তারপর ডাক্তারবাবু তাদের অসুবিধা গুলো জেনে নিয়ে সেই মতো প্রেসক্রিপশন করে ,তাদের হাতেহাতে প্রয়োজন অনুযায়ী ওষুধ দেওয়া হয় ।ডায়েটিশিয়ান ডায়েট চার্ট বানিয়ে দেন ।সঙ্গে কিছু রিফ্রেশমেন্ট ও টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। ডাক্তার বাবু ,ডায়েটিশিয়ান ও প্যারাডাইস নার্সিংহোমের সদস্যদের আমার আন্তরিক ভালবাসা ও অভিনন্দন রইল। আমরা ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। গ্রাম পঞ্চায়েত কে অনেক অনেক ধন্যবাদ। সিদ্ধেশ্বর বাবুর কাছে আমরা বিশেষভাবে ঋণী ।ওনার অভিজ্ঞতা এবং সঞ্চালন ক্ষমতা অসাধারণ ।ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটি মানুষের কাছে ভীষণ ভালো সাড়া পেয়েছি। আগামী দিনে এইভাবে মানুষের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ হলাম।
✍️ কমলিকা দাস মাইতি