Nabakusum Sangha

Call Directions

Nabakusum Sangha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabakusum Sangha, Non-Governmental Organization (NGO), Sutahata.

লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর সহযোগিতায় এবং নবকুসুম সংঘ, বাহারডাব-এর উদ্যোগে পরিচালিত ‘শুচি’– (নিরাপদ রিতুচক্র, সুন্...
08/10/2026

লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর সহযোগিতায় এবং নবকুসুম সংঘ, বাহারডাব-এর উদ্যোগে পরিচালিত ‘শুচি’– (নিরাপদ রিতুচক্র, সুন্দর আগামী) এর আওতায় আজ বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের হাতে বিনামূল্যে ন্যাপকিন তুলে দেওয়া হয়। কয়েকদিন আগে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলতি মাসের বিতরণ কর্মসূচি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। কিশোরীদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী সহজলভ্য করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই জনকল্যাণমূলক প্রকল্পে সর্বাত্মক সহযোগিতা করছে। আগামী মাসেও বিদ্যালয়ে পর্যায়ক্রমে এই ন্যাপকিন বিতরণ কর্মসূচি চলবে।

Sanitary napkins were distributed today at Bajitpur Saradamani Girls' School under the 'Shuchi' (Safe Menstrual Cycle, Beautiful Future) initiative, organized by Nabakusum Sangha, Bahardab, in collaboration with Lalbaba Engineering Limited. Free sanitary napkins were handed over to students from classes VI to IX. This distribution drive was undertaken as part of the project's ongoing activities, following its formal inauguration a few days ago.The primary objective of this project is to raise awareness about menstrual hygiene among adolescent girls and ensure the easy availability of essential sanitary products. Lalbaba Engineering Limited is extending its full support to this public welfare initiative. The program for distributing sanitary napkins in schools will continue in phases next month as well.

25/09/2026

শুচি ’ প্রকল্পের শুভ উদ্বোধন

 # # পূর্ব মেদিনীপুরে ‘শুচি ’ প্রকল্পের শুভ উদ্বোধনকিশোরীদের মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স...
25/09/2026

# # পূর্ব মেদিনীপুরে ‘শুচি ’ প্রকল্পের শুভ উদ্বোধন

কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজে স্যানিটারি ন্যাপকিনের সুযোগ করে দিতে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অনুমোদনে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ে উদ্বোধন হল ‘শুচি ’ প্রকল্প। প্রকল্পটির মূল বার্তা—**“নিরাপদ ঋতুচক্র, পরিচ্ছন্ন, সুস্থ আগামী”**।

আজ ২৫ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. বিভাস রায়। উপস্থিত ছিলেন সুতাহাটার বিডিও সৌরভ মাঝি, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, হলদিয়ার সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রাথমিক পর্যায়ে সুতাহাটা ব্লকের চারটি বিদ্যালয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর আওতায় বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন এবং ছাত্রীদের বিনামূল্যে ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের FY ২০২৬–২৭ CSR উদ্যোগের সহযোগিতায় এবং নবকুসুম সংঘের বাস্তবায়নে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য করা।

# # # ‘SUCHI’ Project Inaugurated in Purba Medinipur

The **‘SUCHI’ Project** was inaugurated at Bajitpur Saradamani Balika Vidyalaya to promote menstrual health, hygiene awareness and access to sanitary napkins among adolescent girls. The project carries the message: **“Safe Menstrual Cycle, Clean & Healthy Tomorrow.”**

The programme was inaugurated on **25 September, 2026** by **Dr. Bibhas Roy, Chief Medical Officer of Health, Purba Medinipur**. BDO Sutahata **Sourav Majhi**, Swami Vivekatmananda Ji Maharaj, General Secretary, Ramakrishna Sarada Mission Ashram, Haldia, Headmistress **Sumana Pahari**, and other dignitaries were present.

Initially, the project will be implemented in **four schools under Sutahata Block**, with sanitary napkin vending machines and a system for providing napkins free of cost to students.

The initiative has been undertaken with support from the **CSR Fund of Lalbaba Engineering Limited for FY 2026–27** and implemented by **Nabakusum Sangha**, with the objective of improving menstrual health awareness and making essential hygiene products easily accessible to adolescent girls.

22/09/2026
নবকুসুম সংঘ প্রাঙ্গণে বিশিষ্ট অতিথিদের সৌজন্য পরিদর্শনআজ নবকুসুম সংঘের প্রাঙ্গণে পূর্ব মেদিনীপুর জেলার অ্যাডিশনাল ডিস্ট্...
22/09/2026

নবকুসুম সংঘ প্রাঙ্গণে বিশিষ্ট অতিথিদের সৌজন্য পরিদর্শন

আজ নবকুসুম সংঘের প্রাঙ্গণে পূর্ব মেদিনীপুর জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (এডিএম)-সহ প্রশাসনের বিভিন্ন বিশিষ্ট আধিকারিক ও সম্মানীয় ব্যক্তিবর্গের আগমন ও পরিদর্শন আমাদের কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত।

তাঁরা দীর্ঘক্ষণ সংঘের বিভিন্ন কার্যক্রম ও পরিকাঠামো পরিদর্শন করেন এবং আমাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। পরবর্তীতে সংঘের পক্ষ থেকে তাঁদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

তাঁদের মূল্যবান সময়, আন্তরিকতা ও উপস্থিতি নবকুসুম সংঘের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের অনুপ্রাণিত করেছে।

নবকুসুম সংঘের পক্ষ থেকে সকল সম্মানীয় অতিথিকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

📍 নবকুসুম সংঘ, বাহারডাব

Visit of Distinguished Guests to Nabakusum Sangha

Today, the premises of Nabakusum Sangha had the honour of welcoming the Additional District Magistrate (ADM) of Purba Medinipur District, along with several distinguished officials and respected personalities.

The esteemed guests visited various activities and facilities of the Sangha and spent valuable time with us in an atmosphere of warmth and cordial interaction. The guests were also hosted for lunch by Nabakusum Sangha before their departure.

Their gracious presence, valuable time and words of encouragement have been a great source of inspiration for all the members and well-wishers of Nabakusum Sangha.

Nabakusum Sangha sincerely expresses its gratitude and respects to all the distinguished guests for their gracious visit.

📍 Nabakusum Sangha, Bahardab.

ফল গাছের চারা বিতরণ কর্মসূচি
22/09/2026

ফল গাছের চারা বিতরণ কর্মসূচি

ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ সারাদিনব্যাপী নব কুসুম সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয...
05/07/2026

ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ সারাদিনব্যাপী নব কুসুম সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠিত হয়েছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর অঙ্কন প্রতিযোগিতা, কুইজ কনটেস্ট,আলোচনা সভা , প্রবন্ধ প্রতিযোগিতা ও স্বেচ্ছা রক্তদান শিবির।
আন্তরিক ধন্যবাদ জানাই উপস্থিত অতিথিবৃন্দ ,ছাত্র-ছাত্রী, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদেরকে ।

To mark the birth anniversary of 'Bharat Keshari' Dr. Syama Prasad Mukherjee, a series of events were held throughout the day at the premises of Nabakusum Sangha. The program included a drawing competition, a quiz contest, a discussion meeting, an essay competition, and a voluntary blood donation camp centered around Dr. Syama Prasad Mukherjee.
We extend our sincere thanks to the guests present, students, blood donors, volunteers and well-wishers.

আপনি জেনে খুশি ও আনন্দিত হবেন, ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামী ৫ই জুলাই, ২০২৬ ...
04/07/2026

আপনি জেনে খুশি ও আনন্দিত হবেন, ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামী ৫ই জুলাই, ২০২৬ (রবিবার); সকাল ৯টায় থেকে বাহারডাব নবকুসুম সংঘ প্রাঙ্গনে, এই এলাকার নানান জনপ্রিয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে একটি বড় মাপের স্বেচ্ছায় রক্তদান শিবির।

এদিন রক্তদান শিবির ছাড়া ও থাকছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কিত প্রবন্ধ প্রতিযোগিতা (৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ), ক্যুইজ কনটেস্ট (১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত), বসে আঁকো প্রতিযোগিতা (১ম থেকে ৫ম শ্রেণী ও ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত) ও মনোজ্ঞ আলোচনা সভা এবং প্রতিযোগিতায় কৃতী ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিশেষ আকর্ষনীয় উপহার।
তাই এই মহতী কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এই এলাকার সকল শুভবুদ্ধিসম্পন্ন সুস্থ্য নাগরিকের প্রতি সাদর আহ্বান জানাই । আপনারা সবাই আসুন, এই রক্তদান শিবিরে এসে আপনার মূল্যবান রক্ত দান করে মুমূর্ষ ব্যক্তিদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের এই বিশেষ প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করার জন্য জানাই সাদর আহ্বান।

: বিশদ জানতে যোগাযোগ করুন: 9126178659, 7908277834 এই মোবাইল নাম্বারগুলিতে।

Address

Sutahata
721658

Telephone

9475366339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabakusum Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby non profit organizations