Upohar Welfare Society

Upohar Welfare Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Upohar Welfare Society, Non-Governmental Organization (NGO), Suri.

আপাতত প্রশাসনের নির্দেশ অনুযায়ী সিউড়ির এই বেসরকারি নার্সিংহোমের ক্লিনিক্যাল পরিষেবা বন্ধ রাখা হয়েছে তবে সম্পূর্ণ তদন্...
28/07/2026

আপাতত প্রশাসনের নির্দেশ অনুযায়ী সিউড়ির এই বেসরকারি নার্সিংহোমের ক্লিনিক্যাল পরিষেবা বন্ধ রাখা হয়েছে তবে সম্পূর্ণ তদন্ত হয়ে সম্পূর্ণ ব্যবস্থার পরিবর্তন এবং দোষীদের শাস্তির দাবি জানায়।।

23/07/2026

সিউড়ির বেসরকারি হাসপাতালে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি,সঠিক তদন্ত এবং সত্য উদঘাটনের জন্য উদ্যোগী ভূমিকা নিতে অনুরোধ জানায় জেলা প্রশাসনকে। আমাদের বিধায়ক সহ সর্বস্তরের সহযোগিতা আহ্বান করি।

কাজের খবর
13/07/2026

কাজের খবর

📢 জরুরি নিয়োগ | চাকরির সুযোগ | Marketing Executive নিয়োগ | Nirmala Devi Hospital
🚀 সিউড়ি, বোলপুর, রামপুরহাট, দুবরাজপুর, রাজনগর, নলা, দুমকা, নলহাটি, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, লাভপুর, আহমেদপুর, খয়রাশোল, ইলামবাজার ও আশেপাশের প্রার্থীদের জন্য বড় সুযোগ!
Nirmala Devi Hospital-এ বিভিন্ন জোনে Marketing Executive নিয়োগ চলছে।
✅ Graduate (যেকোনো শাখা) আবেদন করতে পারবেন
✅ Medical/Healthcare Marketing অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
✅ Two Wheeler ও বৈধ Driving License থাকলে অগ্রাধিকার
✅ আকর্ষণীয় বেতন + Incentive + Career Growth
📅 CV পাঠানোর শেষ তারিখ: ২০শে জুলাই, ২০২৬
📲 WhatsApp CV: +91 99330 22000
আপনি বা আপনার পরিচিত কেউ যদি Marketing Executive Job in Birbhum, Healthcare Marketing Job, Hospital Job in Suri, Bolpur Job, Rampurhat Job, Medical Representative Job খুঁজে থাকেন, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।

📢 NGO Internship Opportunity! 🌟Upohar Welfare Society is inviting applications for a 1-Year Internship Program (Academic...
12/07/2026

📢 NGO Internship Opportunity! 🌟
Upohar Welfare Society is inviting applications for a 1-Year Internship Program (Academic Purpose). Gain hands-on project experience, field exposure, and a certificate/LOR to boost your career!
📌 Domains: Community Development, Health, Education, Women Empowerment & Sustainability.
📍 Location: Suri Samannay Pally
📞 Contact: 8250379957 | WhatsApp: 7098641877
📧 Email your CV: [email protected]
Terms & Conditions Applicable. Apply Now! 🚀

📢 এনজিও ইন্টার্নশিপের দারুণ সুযোগ! 🌟
উপহার ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে শিক্ষামূলক উদ্দেশ্যে ১ বছরের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন নেওয়া হচ্ছে। প্রজেক্টের বাস্তব অভিজ্ঞতা, ফিল্ড ওয়ার্ক এবং সার্টিফিকেট/LOR পাওয়ার মাধ্যমে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যান!
📌 ক্ষেত্রসমূহ: সমাজ উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং পরিবেশ রক্ষা।
📍 ঠিকানা: সিউড়ি সমন্বয় পল্লী
📞 যোগাযোগ: 8250379957 | হোয়াটসঅ্যাপ: 7098641877
📧 আপনার সিভি পাঠান: [email protected]
শর্তাবলী প্রযোজ্য। আজই আবেদন করুন! 🚀

মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য পরিষেবায় কাজের জন্য আমাদের ফান্ড শেষ। যে যেমন পারবেন সহযোগিতা করতে পারেন। NGO Registard R...
12/07/2026

মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য পরিষেবায় কাজের জন্য আমাদের ফান্ড শেষ। যে যেমন পারবেন সহযোগিতা করতে পারেন। NGO Registard Receipt আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমরা ইন্টার্নশিপ অফার করছি কারোর প্রয়োজন থাকলে যোগাযোগ করবেন।

8250379957
7098641877
Upohar Welfare society

25/05/2026

প্রতি,
মাননীয় জেলা শাসক
বীরভূম জেলা
সিউড়ি, বীরভূম
পিন – ৭৩১১০১

বিষয়: পিচ রাস্তার ওপর ট্রাক্টরের চাকা থেকে মাটির আস্তরণ জমা হওয়া এবং তৎজনিত দুর্ঘটনা ও রাস্তা ক্ষয়ের হাত থেকে সুরক্ষার জন্য নির্দেশিকা জারির আবেদন।

মহাশয়,
নমস্কার নেবেন। আমরা ‘উপহার ওয়েলফেয়ার সোসাইটি’-র পক্ষ থেকে বীরভূম জেলার নাগরিকদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি সমস্যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
বিগত কিছু সময় ধরে দেখা যাচ্ছে যে, জেলার একাধিক প্রধান ও সংযোগকারী রাস্তা— বিশেষ করে সিউড়ি-সাইথিয়া রোড, বোলপুর রোড প্রভৃতি ব্যস্ততম মেন রোডগুলোতে ট্রাক্টরের চাকার মাধ্যমে প্রচুর পরিমাণে মাটি উঠে এসে পিচ রাস্তার ওপর জমা হচ্ছে। কৃষি বা নির্মাণ কাজের প্রয়োজনে যাতায়াতকারী এই ট্রাক্টরগুলির চাকা পরিষ্কার না করেই মূল রাস্তায় উঠে পড়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এর ফলে নিম্নলিখিত মারাত্মক সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে:
দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি: রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় এই মাটি শুকিয়ে ধুলোবালি সৃষ্টি করছে, যা চালকদের দৃশ্যমানতা কমাচ্ছে। আবার সামান্য বৃষ্টির জলে এই মাটি কাদার প্রলেপে পরিণত হয়ে রাস্তা মারাত্মক পিছল করে তুলছে, যার ফলে প্রতিনিয়ত দুই চাকা ও চার চাকার যানবাহন স্কিড করে দুর্ঘটনা ঘটছে।
সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি: পিচ রাস্তার ওপর ক্রমাগত কাদার আস্তরণ জমে থাকার ফলে এবং জল জমার কারণে রাস্তার স্থায়িত্ব দ্রুত নষ্ট হচ্ছে। ফলস্বরূপ, নতুন তৈরি রাস্তাগুলিও অল্প সময়েই ভেঙে যাচ্ছে, যা সরাসরি সরকারি তহবিলের অপচয় এবং জনগণের দুর্ভোগের কারণ।
বিগত বছরগুলিতে এই সমস্যার প্রকোপ এতটা তীব্র আকারে দেখা যায়নি, যা সাম্প্রতিককালে আশঙ্কাজনক রূপ ধারণ করেছে।

আমাদের বিনীত অনুরোধ:
জনস্বার্থে এবং সরকারি সম্পত্তির সুরক্ষার খাতিরে, প্রশাসন থেকে একটি সুনির্দিষ্ট নির্দেশিকা (Guideline) জারি করা হোক। যেখানে—
১. মূল পিচ রাস্তায় ওঠার আগে ট্রাক্টরের চাকা পরিষ্কার করা বাধ্যতামূলক করা হোক।
২. আইন অমান্যকারী সংশ্লিষ্ট যান বা মালিকের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থার বিধান রাখা হোক।
৩. ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে নজরদারির দায়িত্ব দেওয়া হোক।
আশা করি বীরভূমের সাধারণ মানুষের নিরাপত্তা ও জেলার পরিকাঠামো রক্ষার্থে আপনি দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন।

ধন্যবাদান্তে,
ইতি,
উপহার ওয়েলফেয়ার সোসাইটি*
সিউড়ি, বীরভূম
স্থান:সিউড়ি

17/05/2026

আসুন মানুষের প্রাণ বাঁচানোর এই মহৎ উদ্যোগে আমরা সবাই হাতে হাত মেলায়। যে কেউ এই উদ্যোগে সহযোগিতা করতে পারেন।
পাড়ার ক্লাব হোক বিদ্যালয় হোক উদ্যোগী সংস্থা হোক ব্যক্তিগত উদ্যোগ হোক আসুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা মানুষের অবাঞ্চিত বিপদকে আটকে দিক মানুষকে সুস্থ রাখি।

16/05/2026

স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে রূপান্তরের প্রক্রিয়া চলাকালীন সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না এবং রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে—স্বাস্থ্য ভবনে এই আশ্বাস পাওয়া গেছে। রাজ্য সরকারের এই জনমুখী উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

২০১১ সাল থেকে ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট (1.69 crore) পুনরায় ভেরিফিকেশনের নির্দেশ
15/05/2026

২০১১ সাল থেকে ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট (1.69 crore) পুনরায় ভেরিফিকেশনের নির্দেশ

13/05/2026

Address

Suri
731101

Telephone

+918250379957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upohar Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Upohar Welfare Society:

Shortcuts

Share