13/04/2026
গত কিছুদিন ধরে ইউনিয়ন সদস্য মলয় দাস ও গ্রাব আই ডির মধ্যে চলতে থাকা ডিসপিউট রিজল্ব হয়েছে ।
ইউনিয়ন করার দরুন , গ্রাব আই ডি মলয়কে পানিশমেন্টের দরুন , ইলেকট্রনিক ওয়ালেট হোল্ড করে দেয় । এর ফলে কোনো পরিশ্রম করলেও মলয় কোনো টাকা তুলতে পারছিলেন না ।
এর পরিপ্রেক্ষিতে ইউনিয়নের তরফ থেকে চূঁচুড়ার শ্রম দপ্তরে একটি মিনিমাম ওয়েজ এক্টে কম্প্লেন দাখিল করা হয়।
এবং ইউনিয়নের তরফ থেকে টিম লিডের কাছে একটি আইনি নোটিশ করা হয় ।
শ্রম দপ্তরের নির্দেশে কোম্পানির পক্ষ থেকে,প্রথমে ওয়ালেট আনহোল্ড করে , মলয়কে সমস্ত টাকা ফেরত করা হলেও , তার আই ডি ইন্যাক্টিভ করে রাখা হয়েছিল ।
আবারও ইউনিয়নের সহায়তায় ও শ্রম দপ্তরের নির্দেশে এবং গিগ শ্রমিক নেতৃত্ব মলয় দাস সহ অন্যান্য শ্রমিক কমরেডদের সঙ্গবদ্ধ ও ক্রমাগত লড়াইয়ে , মলয়েরআই ডি খুলতে বাধ্য হন কোম্পানি।