21/06/2026
আজ দীনেন স্মৃতি ভবনে CITU হুগলী জেলা কাউন্সিল সভা সংঘটিত হল। উক্ত সভায় সভাপতিত্ব করলেন CITU হুগলী জেলা সভাপতি কমরেড মলয় সরকার, রিপোর্ট পেশ করলেন জেলা সম্পাদক কমরেড তীর্থঙ্কর রায়। CITU রাজ্য কমিটির তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডীর সদস্য কমরেড সমীর সাহা।
CITU হুগলী জেলার অন্তর্গত যথাক্রমে নির্মাণ কর্মী, ICDS, Rail Hawkers, Small scale industries, মুটিয়া মজদুর, অটো, বিদ্যুৎ, BTPS, বাস, জয়শ্রী টেক্সটাইল, Anmol, বিড়ি, Street Hawkers, টোটো চালক, রেয়ন, টিস্যু, MR union, ঠিকা শ্রমিক, Mid day Meal, Salimar, BCMU, আশাকর্মী, টালি - ইটভাটা শ্রমিক, পৌরকর্মী, LIC, LMI, সমবায় কর্মী, মাদার ডেয়ারি, ডানলপ ওয়ার্কার্স, হিমঘর, টিটাগর ওয়াগন, সিকিউরিটি ওয়ার্কার্স, বেকারী শ্রমিক, IT ও GIG ওয়ার্কার্স ইউনিয়নগুলির পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতৃত্বরা রিপোর্টিং করলেন। রিপোর্টিং শেষে সম্পাদক জেলা সম্পাদকম্ডলীর পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলি কাউন্সিলের সামনে উপস্থাপন করেন।
এই সভায় হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, চটকলগুলির পুনরুজ্জীবন, শ্রমকোড সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, সমালোচনা এবং আত্মসমালোচনা করা হয়।