SAVE NBU FORUM

SAVE NBU FORUM উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে ছাত্র ও গবেষকদের নিয়ে গড়ে উঠে এই ফোরাম

আন্দোলনের জয়!অবশেষে PhD কোর্স-ওয়ার্কে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।
11/03/2026

আন্দোলনের জয়!

অবশেষে PhD কোর্স-ওয়ার্কে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ধরনের অচলাবস্থা কাটাতে রাজ্যপালের উদ্দেশ্যে স্বাক্ষর সংগ্রহে ...
16/02/2026

অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ধরনের অচলাবস্থা কাটাতে রাজ্যপালের উদ্দেশ্যে স্বাক্ষর সংগ্রহে সামিল হোন।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSekBKq7JNARzvqn0Qu86P_R2DfY6UpR47whd0DJfDSBNXo69Q/viewform?usp=sharing&ouid=115519238134646774304

ছাত্র ছাত্রী গবেষকদের বিভিন্ন সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যা নিয়ে লাগাতার আন্দোলন করে যাচ্ছে   তার ধারাবাহ...
09/02/2026

ছাত্র ছাত্রী গবেষকদের বিভিন্ন সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যা নিয়ে লাগাতার আন্দোলন করে যাচ্ছে তার ধারাবাহিকতায় আজকে গবেষক এবং ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কিছু দাবি নিয়ে রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

03/02/2026

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাতে ক্যাম্পাস পরিধি পরিক্রমা।
সৌজন্যে : CCN



02/02/2026

দীর্ঘ দিন ধরে উপাচার্য সহ বেশ কিছু স্থায়ীপদ ফাঁকা!
ছাত্রদের একটি হোস্টেল ভেঙে পড়ে আছে!
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা ব্যবস্থাটি একটি বেসরকারি সংস্থার হাতে --পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা!
গবেষক থেকে কর্মচারী সকলেই সমস্যার সম্মুখীন!
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চরম অচলাবস্থা কাটাতে
ক্যাম্পাস পরিধি পরিক্রমা
সৌজন্যে: সংবাদ TIME



আজকের বিশ্ববিদ্যালয় পরিধি পরিক্রমার কিছু মুহূর্ত।।
02/02/2026

আজকের বিশ্ববিদ্যালয় পরিধি পরিক্রমার কিছু মুহূর্ত।।

31/01/2026

কলেজ থেকে বিশ্ববিদ্যালয় , ছাত্রছাত্রীদের সমস্যা
কাটাতে ২ ফেব্রুয়ারি "ক্যাম্পাস পরিধি পরিক্রমা" য় যুক্ত হওয়ার আহ্বান।।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাতে ২ ফেব্রুয়ারি " ক্যাম্পাস পরিধি পরিক্রমা" এর প্রচারে ক্যাম্পাস জুড়ে চলছে পোস্টার লাগান...
31/01/2026

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাতে ২ ফেব্রুয়ারি " ক্যাম্পাস পরিধি পরিক্রমা" এর প্রচারে ক্যাম্পাস জুড়ে চলছে পোস্টার লাগানো।।

।।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা ভাঙতে সোচ্চার হোন।। আমাদের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চরম সংকটের মধ্যে ...
31/01/2026

।।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা ভাঙতে সোচ্চার হোন।।

আমাদের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।ছাত্র ছাত্রী, গবেষক, কর্মচারী সবাই সমস্যার মুখে। দীর্ঘ দিন ধরে উপাচার্য সহ স্থায়ী পদগুলিতে নিয়োগ নেই।
যার ফলে ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে বহু ধরনের কাজ আটকে আছে। নতুন গবেষকদের রেজিস্ট্রেশন বন্ধ।যারা গবেষণার কাজ শেষ করেছে তারা সার্টিফিকেট পাচ্ছে না। হোস্টেল গুলি ভেঙে পরে আছে। হোস্টেল পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে না। এও আপনি জানেন যে একটি বেসরকারি সংস্থার দ্বারা পরীক্ষা পরিচালনা করার মধ্যে দিয়ে ধীরে ধীরে যেভাবে বিশ্ববিদ্যালয়টিকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে তেমন এর জেরে পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে প্রবল সমস্যার মুখে। বিভাগগুলোতে উপযুক্ত শিক্ষক নেই । এমনকি শিক্ষকের অভাবে বন্ধ করে দিতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের UG কোর্সগুলিকে।

এই অচল অবস্থা কাটাতে

ক্যাম্পাস পরিধি পরিক্রমা
২ ফেব্রুয়ারি
বেলা ১২
জমায়েত : রামমোহন মূর্তির পাদদেশ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে SAVE NBU FORUM এর উদ্যোগে আগামী ২ ফেব্রুয়ারি যে " ক্যাম্পাস পরিধি পরিক্রমা"...
30/01/2026

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে
SAVE NBU FORUM এর উদ্যোগে আগামী ২ ফেব্রুয়ারি যে " ক্যাম্পাস পরিধি পরিক্রমা" এর ডাক দেওয়া হয়। তার প্রচার আজকে ক্যাম্পাস জুড়ে করা হয়।

Address

NBU
Siliguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAVE NBU FORUM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share