PSF - Peace & Sunnah Foundation

Directions

PSF - Peace & Sunnah Foundation Spreading Peace and Sunnah through Hope, Charity and Education.

12/12/2025

🌺PSF - শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট🌺
২০২৫-২৬ (সিজন ৪)

🔹মানবতার প্রতি চিরন্তন দায়িত্ব: শীতের কঠোরতা আমাদের অনেকের জন্য স্বাভাবিক হলেও অসহায় মানুষের জন্য তা ভয়াবহ কষ্টের নাম। মাত্র একটি কম্বল বা উষ্ণ পোশাকের অভাবে বহু শিশু, বৃদ্ধ ও দরিদ্র পরিবার শীতজনিত রোগে ভুগে থাকে। এমন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।

🔸গত তিন বছর ব্যক্তিগত উদ্যোগে আমরা শীতবস্ত্র বিতরণ করে আসছি, যার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আরও বৃহৎ পরিসরে কাজটি করার সংকল্প নিয়েছি। এজন্য Section 8 Company Act-এর অধীনে PSF – Peace & Sunnah Foundation প্রতিষ্ঠিত করে উত্তরবঙ্গের পাঁচ জেলা—আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কুচবিহারে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

📖কুরআনে আল্লাহ বলেন: “সৎকাজে একে অপরকে সহায়তা করো।” (সূরা মায়িদাহ: ২)

📖আবার বলেন: “তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো।” (সূরা বাকারা: ১৪৮)

📖রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “সেরা মানুষ সে, যে মানুষের উপকারে আসে।” (সহীহুল জামি)

🔹এ উদ্যোগ শুধু দান নয়—এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ, সুন্নতের অনুসরণ এবং মানবতার সেবায় এগিয়ে আসার সুযোগ।

🔸আমাদের আহ্বান: আপনার আর্থিক সহায়তা, সময় ও শ্রম এ প্রকল্পকে সফল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📖আল্লাহ বলেন: “আল্লাহর পথে ব্যয় করলে সম্পদ কখনও কমে না।” (সূরা সাবা: ৩৯)

🔹স্ক্রীনে দেওয়া PSF এর QR CODE scan করে আর্থিক সহায়তা করতে পারেন, অথবা সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন।

BANK: STATE BANK OF INDIA
A/C NAME: PEACE & SUNNAH FOUNDATION
ACCOUNT NO: 44357763731
IFSC: SBIN0009704
BRANCH: LIUSIPUKURI, DARJEELING
UPI: PSF25@sbi

📖শেষে নবীজি ﷺ এর বাণী স্মরণ করি— “তোমরা মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিজি)

▪️আসুন, একসাথে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

🌺 আলহামদুলিল্লাহ্ PEACE & SUNNAH FOUNDATION এর Lifecare Mission এর অধীনে নভেম্বর মাসে তৃতীয় সফল মেডিক্যাল ক্যাম্প সম্পন...
07/12/2025

🌺 আলহামদুলিল্লাহ্ PEACE & SUNNAH FOUNDATION এর Lifecare Mission এর অধীনে নভেম্বর মাসে তৃতীয় সফল মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন।

🔹23/11/25 তারিখে কোচবিহারের শীতলকুচি ব্লকের কাশারপাড়া গ্রামে, ভারত–বাংলাদেশ বর্ডারের ঠিক পাশেই, আমরা তৃতীয় মেডিক্যাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছি—আলহামদুলিল্লাহ।

🔸এই বিশেষ ক্যাম্পে সাধারণ মানুষের পাশাপাশি আমরা BSF জওয়ানদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশের সুরক্ষায় যারা দিন-রাত পাহারা দেন, তাঁদের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য বড় সৌভাগ্য। ইন শা আল্লাহ, ভবিষ্যতে আরও বড় পরিসরে আমাদের দেশের সেনাদের নিয়মিত সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

🔹এই ক্যাম্পের প্রধান ডাক্তার ছিলেন Dr. R. N. Barman। তিনি অত্যন্ত আন্তরিকতা, ধৈর্য ও নিষ্ঠার সাথে প্রায় ১৯০ জন রোগীকে দেখেছেন এবং সঠিক চিকিৎসা প্রদান করেছেন। আমরা তার পরিশ্রম ও মানবিক সেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

▪️প্রায় প্রত্যেককে বিনামূল্যে ওষুধ বিতরণ
▪️ব্লাড সুগার টেস্ট
▪️ব্লাড প্রেসার টেস্ট
▪️ECG টেস্ট

🔸এই ক্যাম্পের মাধ্যমে মোট প্রায় ₹1,00,000 টাকার সমমূল্যের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে—শুধুমাত্র আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ।

💠PSF Insaniyat Mission— শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট (Season 4)

🔹মানুষের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় বর্তমানে PSF-এর ইনসানিয়াত মিশন এর অধীনে “শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট — সিজন 4” চলছে—আলহামদুলিল্লাহ।

🔸প্রচণ্ড শীতে কষ্টে থাকা অসহায়, গরিব, পথবাসী, বৃদ্ধ, শিশু— হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সামান্য সহযোগিতাও কারো জীবনে উষ্ণতা ও হাসি এনে দিতে পারে।

🌺আপনাদের উদ্দেশ্যে: আপনারা যারা এই পোস্টটি পড়ছেন— আমাদের অনুরোধ, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের পাশে থাকুন।

🔹এই উদ্যোগগুলো আমরা কয়েকজন ভাই নিজেদের অল্প অর্থ সংগ্রহ করে পরিচালনা করি। আমাদের ইচ্ছাশক্তি অনেক, সেবা করার মনও অনেক বড়, কিন্তু অর্থসামর্থ্য সীমিত।

🔸আপনাদের ছোট সহযোগিতা আমাদের কাজকে আরও শক্তিশালী করবে ইন-শা-আল্লাহ।

💐আপনারা চাইলে PSF-কে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন।

🔹আপনাদের দেওয়া ১০ টাকাও অপব্যবহার করা হবে না ইন-শা-আল্লাহ—এই আমানতের প্রতি আমরা অত্যন্ত সতর্ক, কারণ আমরা আল্লাহকে ভয় করি এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই কাজগুলো করি।

🌍পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যেন আরও মানুষ মানবতার সেবামূলক কাজে যুক্ত হতে পারে।

🌺আল্লাহ আমাদের সকলকে কল্যাণের পথে রাখুন এবং মানবতার খেদমতে আরও বেশি কাজ করার তাওফিক দিন।

🤲 আমীন।

📢 বিস্তারিত ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে, ইন-শা-আল্লাহ।

🌺PSF - শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট🌺            ২০২৫-২৬ (সিজন ৪)🔹মানবতার প্রতি চিরন্তন দায়িত্ব: শীতের কঠোরতা আমাদের অনেকের জ...
06/12/2025

🌺PSF - শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট🌺
২০২৫-২৬ (সিজন ৪)

🔹মানবতার প্রতি চিরন্তন দায়িত্ব: শীতের কঠোরতা আমাদের অনেকের জন্য স্বাভাবিক হলেও অসহায় মানুষের জন্য তা ভয়াবহ কষ্টের নাম। মাত্র একটি কম্বল বা উষ্ণ পোশাকের অভাবে বহু শিশু, বৃদ্ধ ও দরিদ্র পরিবার শীতজনিত রোগে ভুগে থাকে। এমন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।

🔸গত তিন বছর ব্যক্তিগত উদ্যোগে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি, যার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আরও বৃহৎ পরিসরে কাজটি করার সংকল্প নিয়েছি। এজন্য Section 8 Company Act-এর অধীনে PSF – Peace & Sunnah Foundation প্রতিষ্ঠিত করে উত্তরবঙ্গের পাঁচ জেলা—আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কুচবিহারে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

📖কুরআনে আল্লাহ বলেন: “সৎকাজে একে অপরকে সহায়তা করো।” (সূরা মায়িদাহ: ২)

📖আবার বলেন: “তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো।” (সূরা বাকারা: ১৪৮)

📖রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “সেরা মানুষ সে, যে মানুষের উপকারে আসে।” (সহীহুল জামি)

🔹এ উদ্যোগ শুধু দান নয়—এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ, সুন্নতের অনুসরণ এবং মানবতার সেবায় এগিয়ে আসার সুযোগ।

🔸আমাদের আহ্বান: আপনার আর্থিক সহায়তা, সময় ও শ্রম এ প্রকল্পকে সফল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📖আল্লাহ বলেন: “আল্লাহর পথে ব্যয় করলে সম্পদ কখনও কমে না।” (সূরা সাবা: ৩৯)

🔹স্ক্রীনে দেওয়া PSF এর QR CODE scan করে আর্থিক সহায়তা করতে পারেন, অথবা সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন।

BANK: STATE BANK OF INDIA
A/C NAME: PEACE & SUNNAH FOUNDATION
ACCOUNT NO: 44357763731
IFSC: SBIN0009704
BRANCH: LIUSIPUKURI, DARJEELING
UPI: PSF25@sbi

📖শেষে নবীজি ﷺ এর বাণী স্মরণ করি— “তোমরা মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিজি)

▪️আসুন, একসাথে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

🌺আলহামদুলিল্লাহ— PEACE & SUNNAH FOUNDATION এর Lifecare Mission এর ধারাবাহিকতায় নভেম্বর মাসে দুইটি সফল মেডিক্যাল ক্যাম্প...
02/12/2025

🌺আলহামদুলিল্লাহ— PEACE & SUNNAH FOUNDATION এর Lifecare Mission এর ধারাবাহিকতায় নভেম্বর মাসে দুইটি সফল মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন।

🔹গত 09/11/25 তারিখে গত অক্টোবর মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা—জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বাসুসোবা গ্রামে আমরা “Free Medical and Medicine Distribution Camp” অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি—আলহামদুলিল্লাহ।

🔸এ ক্যাম্পে আমরা প্রায় ₹55,000 টাকার সমমূল্যের চিকিৎসা ও ঔষধ প্রদান করতে সক্ষম হয়েছি, আল্লাহর অশেষ রহমতে।

🌺 দ্বিতীয় মেডিক্যাল ক্যাম্প: আরও বড় আকারে মানবসেবার পদক্ষেপ:- এর ধারাবাহিকতায় আমরা 23/11/25 তারিখে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গোলেনাও হাটি গ্রামে নভেম্বর মাসের দ্বিতীয় মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ।

🔸এই ক্যাম্পের প্রধান ডাক্তার হিসেবে ছিলেন Dr. Arghya Das Gupta। সত্যিই ওনার পরিশ্রম ও নিষ্ঠা প্রশংসার যোগ্য। একাই ২০০+ রোগীকে দেখা, রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা, যথাযথ পরামর্শ ও চিকিৎসা প্রদান—সবকিছুই অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে সম্পন্ন করেছেন তিনি।

🔹আমরা তার এই মানবিক প্রচেষ্টা, সময় দেওয়া এবং কঠোর পরিশ্রমের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

🔸তাছারাও এই কাম্পে বিনামূল্যে ঔষধ বিতরণ, ফ্রি ব্লাড সুগার, ব্লাড প্রেসার টেস্ট, এবং ECG টেস্ট সম্পন্ন করা হয়।

🔹এ ক্যাম্পের মাধ্যমে প্রায় ₹1,20,000 টাকার সমমূল্যের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে—শুধুমাত্র আল্লাহর সাহায্যে, আলহামদুলিল্লাহ।

💠আমাদের উদ্দেশ্য:- “প্রিয় নবীর সুন্নাহ অনুসরণে, মানবতার কল্যাণে হাত বাড়িয়ে, স্বাস্থ্য, সেবা ও সচেতনতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা।”

🔹কুরআন থেকে অনুপ্রেরণা:- “তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আর মানুষের প্রতি অনুগ্রহ ও সৎকর্ম করো; নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন।” (সূরা বাকারা ২:১৯৫)

🔸হাদীস থেকে অনুপ্রেরণা:- রাসূল ﷺ বলেছেন: “মানুষের মধ্যে সবচেয়ে উত্তম সে-ই, যে মানুষের সর্বাধিক উপকার করে।” (সহিহ আল-জামি, হাদিস ৩২৮৯)

🔹আমরা কীভাবে কাজ করছি?- আমাদের এই সকল সমাজসেবামূলক উদ্যোগ—
চিকিৎসা ক্যাম্প, ঔষধ বিতরণ, সচেতনতা কর্মসূচি- সবকিছুই কয়েকজন দ্বীনি ভাই নিজেদের অর্থ সংগ্রহ করে পরিচালনা করছি।
আল্লাহ্‌র অসীম রহমতেই এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ।

🔸সবার উদ্দেশ্যে:- আসুন আমরা— কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ করে,
মানবতার কল্যাণে, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই।

🔹নিজ নিজ এলাকায় ছোট বা বড় যেকোনো সামাজিক কাজ, দান-সদকা, সহযোগিতা ও সেবার মাধ্যমে মানবতা ছড়িয়ে দিন আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করতে পারেন—ইন শা আল্লাহ।

🌍এই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন যেন আরও অনেকে অনুপ্রাণিত হয় এবং সেবামূলক কাজে এগিয়ে আসে।

🌺আল্লাহ্ আমাদের সকলের জীবনকে কল্যাণময় করুন, আমাদের সেবাকে কবুল করুন, এবং দ্বীন ও মানবতার খেদমতে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন।

🤲আমীন।

📢বিস্তারিত ভিডিও শিগগিরই আপলোড করা হবে, ইন শা আল্লাহ।

🌺PEACE & SUNNAH FOUNDATION আজ কোচবিহার জেলার সীতলকুচি ব্লকের গোলেনাও হাটি জামে হাই মাদ্রাসায় “Free Medical Health Check...
23/11/2025

🌺PEACE & SUNNAH FOUNDATION আজ কোচবিহার জেলার সীতলকুচি ব্লকের গোলেনাও হাটি জামে হাই মাদ্রাসায় “Free Medical Health Check-up & Medicine Distribution Camp”
আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ।

🔹উপস্থিত আছেন, ডাঃ অর্ঘদাস গুপ্ত
জেনারেল ফিজিশিয়ান | MBBS, MD মেডিসিন স্পেশালিস্ট, বর্তমানে মেখলিগঞ্জ হাসপাতালে কর্মরত।

🔹আজকের ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে যে সেবাগুলো প্রদান করা হচ্ছে
🌟 ECG পরীক্ষা
🌟 Blood Pressure (BP) পরীক্ষা
🌟 Blood Sugar পরীক্ষা
🌟 সাধারণ স্বাস্থ্য পরীক্ষা
🌟 প্রয়োজনীয় মেডিসিন বিতরণ
🌟 বিভিন্ন রোগ সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ

🔹সব সেবা আজকে সম্পূর্ণভাবে বিনামূল্যে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ্।

🔹ক্যাম্পের উদ্দেশ্য:- “প্রিয় নবী ﷺ এর সুন্নাহ অনুসরণ করে মানবতার কল্যাণে হাত বাড়ানো, স্বাস্থ্যসেবা ও সচেতনতা ছড়িয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা।”

📖 কুরআন থেকে অনুপ্রেরণা:- “তোমরা আল্লাহর পথে ব্যয় করো, মানুষের প্রতি অনুগ্রহ করো এবং সৎকর্ম করো; নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহশীলদের ভালোবাসেন।” (সূরা আল-বাকারা ২:১৯৫)

📖 হাদীস থেকে অনুপ্রেরণা:- "রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে মানুষের সর্বাধিক উপকার করে।” (সহিহ আল-জামি, হাদিস: ৩২৮৯)

🔹আপনারাও নিজের এলাকায় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা ছড়িয়ে দিয়েন ইনশা আল্লাহ্।

🤲আল্লাহ আমাদের সকলের জীবনকে কল্যাণময় করুন। আমীন।

গত 09/11/25 তারিখে, আমরা গত অক্টোবর মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা—জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বাসুসোবা গ্রামে...
13/11/2025

গত 09/11/25 তারিখে, আমরা গত অক্টোবর মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা—জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বাসুসোবা গ্রামে "Free Medical and Medicine Distribution Camp" অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি—আলহামদুলিল্লাহ।

ক্যাম্পে শুধু স্থানীয় ভাইরাই নয়, দূর-দূরান্ত থেকে আগত অনেক ভাই কঠোর পরিশ্রম করেছেন। যারা সময়, শ্রম, অর্থ দান ও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন—সবার জন্য আল্লাহ্ তায়ালা উত্তম প্রতিদান দান করুন, আমীন।

বিশেষ করে আমাদের প্রিয় ডাক্তার Sk Asidul Islam সাহেব ক্যাম্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দিন, তাঁর খিদমত কবুল করুন।

আল্লাহ্ আমাদের সকলকে দ্বীনের জন্য ও মানুষের কল্যাণে, তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন।
আমীন।

ক্যাম্পের উদ্দেশ্য "প্রিয় নবীর সুন্নাহ অনুসরণে, মানবতার কল্যাণে হাত বাড়িয়ে, স্বাস্থ্য, সেবা ও সচেতনতা মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা।

"কুরআন থেকে অনুপ্রেরণা "তোমরা আল্লাহর পথে ব্যয় (খরচ) করো, আর মানুষের প্রতি অনুগ্রহ ও সৎকর্ম করো; নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন।" সূরা বাকারা ২:১৯৫

হাদীস থেকে অনুপ্রেরণা মুহাম্মদ ﷺ বলেছেন: "মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই, যে অন্যদের সর্বাধিক উপকার করে।" সহিহ জামি, হাদিস নম্বর: ৩২৮৯

সবার উদ্দেশ্যে উন্মূলিত বার্তা: আসুন, আমরা কুরআন-সুন্নাহ্‌র শিক্ষা ও মানবতার কল্যাণে নিজ নিজ এলাকায় গরীব, অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসি। নিজের সামর্থ্য মতো দান, সহযোগিতা ও সেবার মাধ্যমে সমাজে মানবতা ছড়িয়ে দিন এবং এই পোস্ট কি বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন, যেন আরও অনেকে অনুপ্রাণিত হন।

আল্লাহ্ আমাদের সকলের জীবনকে কল্যাণময় করুন, আমীন।

দিল্লির মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।​নিহতদের পরিবার-পরিজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্‌ ...
11/11/2025

দিল্লির মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
​নিহতদের পরিবার-পরিজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্‌ যেন তাঁদের পরিবারকে সবর করার শক্তি দেন।
​আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্যের জন্য দুআ করি।
​আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
​আল্লাহ্ আমাদের সকলের নিরাপত্তা ও শান্তি দান করুন। (আমিন)।

21/10/2025

আসুন, মানবতার ডাকে সাড়া দিই—আপনার দানই হতে পারে কারও জীবনের আশার আলো।
আজই মেডিসিন, দৈনন্দিন সামগ্রী বা অর্থ দিয়ে অংশ নিন এই মানবিক উদ্যোগে ইনশা আল্লাহ্।

18/10/2025

উত্তরবঙ্গের বন্যাক্রান্ত অসহায় মানুষের জন্য PEACE & SUNNAH FOUNDATION আয়োজন করেছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের ক্যাম্প। আমাদের লক্ষ্য—দূর্যোগ ও দুর্ঘটনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। বর্তমানে বহু মানুষ খাদ্য, ওষুধ, ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকটে দিন কাটাচ্ছেন। আপনার ছোট্ট একটি সাহায্য, মেডিসিন, দৈনন্দিন সামগ্রী বা অর্থ দান—তাদের নতুন জীবন উপহার দিতে পারে। আপনার দান আমাদের উদ্যোগকে আরও শক্তিশালী করবে, QR কোড স্ক্যান করে বা ব্যাংকের মাধ্যমে দান পাঠাতে পারেন। আসুন, মানবতার মনোভাব নিয়ে, বন্যাক্রান্ত মানুষের মুখে হাসি ফিরিয়ে আনি এবং আশার আলো ছড়িয়ে দিই ইনশা আল্লাহ্।

উত্তরবঙ্গের বন্যাক্রান্ত অসহায় মানুষের জন্য PEACE & SUNNAH FOUNDATION আয়োজন করেছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের ক্...
17/10/2025

উত্তরবঙ্গের বন্যাক্রান্ত অসহায় মানুষের জন্য PEACE & SUNNAH FOUNDATION আয়োজন করেছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের ক্যাম্প। আমাদের লক্ষ্য—দূর্যোগ ও দুর্ঘটনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। বর্তমানে বহু মানুষ খাদ্য, ওষুধ, ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকটে দিন কাটাচ্ছেন। আপনার ছোট্ট একটি সাহায্য, মেডিসিন, দৈনন্দিন সামগ্রী বা অর্থ দান—তাদের নতুন জীবন উপহার দিতে পারে। আপনার দান আমাদের উদ্যোগকে আরও শক্তিশালী করবে, QR কোড স্ক্যান করে বা ব্যাংকের মাধ্যমে দান পাঠাতে পারেন। আসুন, মানবতার মনোভাব নিয়ে, বন্যাক্রান্ত মানুষের মুখে হাসি ফিরিয়ে আনি এবং আশার আলো ছড়িয়ে দিই ইনশা আল্লাহ্।

 বর্তমানে আমাদের প্রিয় উত্তরবঙ্গ এক চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। টানা প্রবল বর্ষণ, ভূমিধস এবং নদীভাঙনের ফল...
06/10/2025


বর্তমানে আমাদের প্রিয় উত্তরবঙ্গ এক চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। টানা প্রবল বর্ষণ, ভূমিধস এবং নদীভাঙনের ফলে সৃষ্ট এই বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার—পাহাড় থেকে সমতল পর্যন্ত সর্বত্র ব্যাপক ক্ষতি হয়েছে।

এই ভয়াবহ বিপর্যয়ে এখন পর্যন্ত ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যদিও আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বহু মানুষ এখনও নিখোঁজ।

যোগাযোগ বিচ্ছিন্ন: বালাসন নদীর উপর দুধিয়া সেতু (লোহাব্রিজ) ভেঙে পড়েছে, যা শিলিগুড়ির সঙ্গে মিরিক এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে। এছাড়াও মিরিকে একাধিক বড় ধস নেমেছে।

নদীর তাণ্ডব: তিস্তা, মহানন্দা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের প্রধান নদীগুলি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। নদীর জল লোকালয়ে ঢুকে বহু বাড়িঘর তাসের ঘরের মতো ভাসিয়ে নিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত করেছে (মহানন্দে প্রায় ২৫০টি বাড়ি)।

অবরুদ্ধ রাস্তা: রোহিনীর রাস্তা এবং গুরুত্বপূর্ণ এনএইচ ১০ সহ বহু প্রধান সড়ক বন্ধ। টয় ট্রেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
পর্যটন স্থগিত: পরিস্থিতি এতটাই গুরুতর যে দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সে পর্যটন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। পর্যটকদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গুরুতর সতর্কতা: সবচেয়ে উদ্বেগের কারণ হলো, ভুটান সরকার বাঁধের জল ছাড়ার সতর্কতা জারি করেছে (টেকনিক্যাল ত্রুটির কারণে তালা বাঁধ উপচে পড়ছে), যা তিস্তা এবং অন্যান্য নদীর জলস্তর আরও বাড়িয়ে সমতলের বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

এই কঠিন সময়ে আমাদের মানবিক দায়িত্ব: এই কঠিন মুসিবতে আমাদের কর্তব্য হলো আল্লাহর (সুবহানাহু ওয়া তা'আলা) উপর পূর্ণ আস্থা রাখা এবং ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের পাশে দাঁড়ানো।

ঐকান্তিক প্রার্থনা: আমরা আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করি, যেন তিনি এই মহাবিপদ দ্রুত দূর করেন। যারা প্রাণ হারিয়েছেন, আল্লাহ যেন তাঁদের পরিবারকে অসীম ধৈর্য (সবর) দেন। আমরা বলি: "হে আল্লাহ! তুমি উত্তরবঙ্গকে রহম করো এবং আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করো। (ইয়া আরহামার-রাহিমীন)"

মানবিক কাজে আহ্বান: ক্ষতিগ্রস্ত এলাকার পার্শ্ববর্তী অঞ্চলের সকল ভাই-বোনের প্রতি আমাদের বিশেষ আহ্বান—এটি মানবতার ডাকে সাড়া দেওয়ার সময়। প্রশাসন ও NDRF উদ্ধারকার্য চালাচ্ছে, কিন্তু আমাদেরও ব্যক্তিগত বা সম্মিলিতভাবে এগিয়ে আসা জরুরি।

অনুগ্রহ করে নিজেদের সাধ্যমতো দুর্গতদের জন্য ত্রাণ, শুকনো খাবার, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে সাহায্য করুন। আপনার সামান্যতম সাহায্যও এই সময়ে বিশাল ভূমিকা রাখতে পারে। ইনশা আল্লাহ্, আমাদের সম্মিলিত সহযোগিতায় উত্তরবঙ্গবাসী এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

সবাই সজাগ এবং সাবধানে থাকুন এবং প্রশাসনের নির্দেশাবলী মেনে চলুন। আসুন, আমরা সকলে আমাদের প্রিয় উত্তরবঙ্গের দ্রুত আরোগ্যের জন্য দুআ (প্রার্থনা) করি।

Address

Phansidewa
Siliguri
734434

Website

Alerts

Be the first to know and let us send you an email when PSF - Peace & Sunnah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share