Paschimbanga Vigyan Mancha, Darjeeling District Committee

Call Directions Website Contact the organization

Paschimbanga Vigyan Mancha, Darjeeling District Committee Paschimbanga Vigyan Mancha is one of the largest people science movement organization of our country. PBVM is a voluntary organization working since 1986.

03/06/2026
22/03/2026

দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রথম দশকের বিশিষ্ট জন বিজ্ঞানকর্মীদের সম্মাননা জ্ঞাপন ও অভিজ্ঞতা বিনিময় সভা।

01/02/2026

আমাদের চল্লিশ বছর কর্মসূচিতে বিজ্ঞান অভিযান ২০২৬ উপলক্ষ্যে ২৯ এবং ৩০শে জানুয়ারী, ২০২৬, ফাঁসিদেওয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে শুরু হলো কৃষি বিজ্ঞান ও চা শিল্প মেলা।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ছিল মডেল প্রতিযোগিতা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাঁসিদেওয়া বিজ্ঞান কেন্দ্রের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের সকলের মিলিত পরিশ্রমে মেলার সৌন্দর্য অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। প্রথমদিন বিকেলে ছিল কুসংস্কার বিরোধী অনুষ্ঠান এবং দ্বিতীয়দিন বিজ্ঞান মঞ্চের একটি নাটক পরিবেশনা করা হয় এবং সন্ধ্যায় টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষনে আমাদের চাঁদ এবং বৃহস্পতি ও তার চারটি চাঁদ দেখে এলাকার প্রত্যেকের আনন্দের সীমা ছিল না।

 #বিজ্ঞানের_আলো_প্রতি_ঘরে_জ্বালো
28/01/2026

#বিজ্ঞানের_আলো_প্রতি_ঘরে_জ্বালো

26/01/2026

#বিজ্ঞানের_আলো_প্রতি_ঘরে_জ্বালো
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বছর উদযাপনে বিজ্ঞান অভিযান ২০২৬ কর্মসূচিতে দার্জিলিং জেলার খড়িবাড়িতে আজ ২৬শে জানুয়ারী ২০২৬ এর অনুষ্ঠান ! সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
এলাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো যুক্তিবাদ ও বিজ্ঞান প্রসারে আমাদের অনুষ্ঠান অলৌকিকতার মায়াজালে বিজ্ঞান

24/01/2026

আজ ২৪শে জানুয়ারী, ২০২৬
দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার সামনে সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
এলাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো যুক্তিবাদ ও বিজ্ঞান প্রসারে আমাদের অনুষ্ঠান অলৌকিকতার মায়াজালে বিজ্ঞান

18/01/2026

বিজ্ঞান অভীক্ষা ২০২৫- পুরস্কার বিতরণী অনুষ্ঠান :
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ , দার্জিলিং জেলা কমিটির পরিচালনায় , বিজ্ঞান অভীক্ষা ২০২৫ , এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ, ১৮ জানুয়ারি ২০২৬, শিলিগুড়ি ঐতিহ্যমন্ডিত মিত্র সম্মেলনী হলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি ডঃ গোপাল দে, উপদেষ্টা কমিটি সদস্য ডঃ তাপস চট্টোপাধ্যায়, যুগ্ম আহ্বায়ক ডঃ তপতী হালদার ও শ্রী কুশল ভট্টাচার্য। OMR প্রযুক্তি সম্পর্কে সচেতন বার্তা দেন সহ সম্পাদক শ্রী বিপ্লব দাস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা সম্পাদক শ্রী দেবর্ষি ভট্টাচার্য।
জেলা স্তরে শ্রেণীভিত্তিক ১৪ জন প্রথম, ১৩ জন দ্বিতীয় ও ১৭ জন তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় ।
সাত টি পরীক্ষাকেন্দ্র স্তরে শ্রেণীভিত্তিক প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্রায় ৮০ জনকে আজ পুরস্কৃত করা হয়।
বিশেষ সাফল্য
এই পরীক্ষায় দার্জিলিং জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করেছে শিলিগুড়ি পাঠ ভবন দেশবন্ধু পাড়া বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী, কৌশানি আঢ্য। তার প্রাপ্ত নম্বর ৯০ শতাংশ। কৌশানি পেয়েছে কাশীনাথ দাস স্মৃতি পুরস্কার স্বারক সম্মান। পিতার স্মৃতিতে পুরস্কারটি দিয়েছেন জেলার সহ সম্পাদক শ্রী বিপ্লব দাস।
অঙ্কন প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটি আয়োজিত “চাঁদ দেখি রঙে আঁকি” বিষয়ক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কারও আজ প্রদান করা হয়।
১ম স্থান: রনজয় দাস, শ্রেণি VIII, B.S.F. Sr. Sec. School, Kadamtala
২য় স্থান: আদ্রিজা অধিকারী, শ্রেণি V, Siliguri Girls Primary School
৩য় স্থান: লোলাক্ষী সাহা, শ্রেণি VII, Jyotsnamayee Girls High School

Please attend the program
16/01/2026

Please attend the program

Address

Uma Basu Vigyan Bhawan, Deshbandhupara, Darjeeling
Siliguri
0343

Alerts

Be the first to know and let us send you an email when Paschimbanga Vigyan Mancha, Darjeeling District Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Paschimbanga Vigyan Mancha, Darjeeling District Committee:

Shortcuts

Share