Siliguri Suryanagar Samaj-kalyan Sanstha

Siliguri Suryanagar Samaj-kalyan Sanstha We are voluntary organisation, working on different social activities for the community in the field

Pls Come & Join🤝🤝
08/06/2026

Pls Come & Join🤝🤝

27/05/2026






  #12.05.2026"Our Nurses Our Future. Empowered Nurses Save Lives."সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর এই দিনটিতে আমরা পৌঁছে যাই শ...
14/05/2026


#12.05.2026

"Our Nurses Our Future. Empowered Nurses Save Lives."
সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর এই দিনটিতে আমরা পৌঁছে যাই শহরের বিভিন্ন নার্সিং স্কুল এবং কলেজগুলোতে। বেশ কিছুটা সময় তাদের সাথে কাটিয়ে, আন্তরিক ভাবের আদান-প্রদান করা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় । তাদের নিঃস্বার্থ সেবা, মানবিকতা এবং অক্লান্ত পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি আমাদের কাছে আরো আত্মিক, অনুপ্রেরণাময় এবং হৃদয় স্পর্শী হয়ে ওঠে। এরকম মানুষদের সম্মান এবং সম্বর্ধনা জানাতে পেরে আমরা ধন্য।

 #08.05.2026   (H.S)
11/05/2026

#08.05.2026


(H.S)


সকলের শুভেচ্ছা ও ভালোবাসায়  আমরা পৌঁছেছি নতুন দিগন্তে। এই চলার পথ আলোকিত করতে  চাই আপনাদের পূর্ণ সমর্থন।
29/04/2026

সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় আমরা পৌঁছেছি নতুন দিগন্তে। এই চলার পথ আলোকিত করতে চাই আপনাদের পূর্ণ সমর্থন।

সূর্যনগর ফ্যান্সি ইয়ুথ ক্লাব এবং সূর্যনগর কালচারাল কমিটি এই দুটো সংগঠনকে অসংখ্য শুভেচ্ছা জানাই এই ব্যস্ত ভোটের আবহেও গত...
14/04/2026

সূর্যনগর ফ্যান্সি ইয়ুথ ক্লাব এবং সূর্যনগর কালচারাল কমিটি এই দুটো সংগঠনকে অসংখ্য শুভেচ্ছা জানাই এই ব্যস্ত ভোটের আবহেও গত ১২.৪.২০২৬ (রবিবার) এ রক্তদান শিবির আয়োজন করার জন্য।

বর্তমান সময়ে ভোটের ব্যস্ততা এবং গরমের তীব্রতায় সেভাবে শিবিরের আয়োজন হচ্ছে না বলে রক্তের চাহিদা ক্রমশ বেড়েই চলছে। তাই সবকিছুর পরেও নিয়মিতভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে আসুন প্রত্যেকে মিলে চেষ্টা করি।

সকলকে নববর্ষের আগাম আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি আগামী দিনগুলোতে আমরা আরো অনেক রক্তদান শিবিরের আয়োজন করতে পারবো।

মানবসেবার অঙ্গিকারে নিবেদিত স্বল্পমূল্যে আধুনিক পরিসেবার অঙ্গ হিসেবে অপরাজিতা সোনোস্ক্যান আলট্রা সোনোগ্রাফি পরিষেবার শুভ...
08/04/2026

মানবসেবার অঙ্গিকারে নিবেদিত স্বল্পমূল্যে আধুনিক পরিসেবার অঙ্গ হিসেবে অপরাজিতা সোনোস্ক্যান আলট্রা সোনোগ্রাফি পরিষেবার শুভ উদ্বোধন করলেন পূজ্যপাদ স্বামী বিশ্ব ধরানন্দজী মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন, চার মাইল, সেবক রোড, শিলিগুড়ি।
আমাদের বহুদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার পেছনে যার অকুণ্ঠ উদ্যোগ ও মহান হৃদয় রয়েছে তিনি হলেন অঞ্জন কাহালী মহাশয়।
তিনি তার সহধর্মিণীর পবিত্র স্মৃতিকে চির স্মরণীয় করে রাখতে যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন তা আমাদের সকলের কাছে এক গভীর প্রেরণা ও শ্রদ্ধার বিষয়। তার এই মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যিই অনুকরণীয়।

নিত্যদিনের খাদ্য জোগাড়েই যখন সাধারণ মানুষের দমবন্ধ অবস্থা, তখন চিকিৎসার আকাশছোঁয়া ব্যয় যেন বাড়তি বোঝা।এই কঠিন সময়েই...
05/04/2026

নিত্যদিনের খাদ্য জোগাড়েই যখন সাধারণ মানুষের দমবন্ধ অবস্থা, তখন চিকিৎসার আকাশছোঁয়া ব্যয় যেন বাড়তি বোঝা।
এই কঠিন সময়েই ‘সকলের আয়ত্ত্বে স্বাস্থ্য পরিষেবা’-কে আদর্শ মেনে শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা এগিয়ে এলো আরো একটি মানবিক উদ্যোগ নিয়ে। আধুনিক যন্ত্রে আলট্রাসনোগ্রাফি (USG) পরীক্ষা, আর হাজার টাকার বোঝা নয়—মাত্র ৪০০–৫০০ টাকায় সকলের নাগালে।
এর সঙ্গে রয়েছে সুলভ রক্ত পরীক্ষা (NABL স্বীকৃত) ডিজিটাল এক্স-রে (DR) ও ইসিজি— বিশ্বস্ত পরিষেবা।
আমাদের উদ্দেশ্য একটাই—
অল্প ব্যয়ে উন্নত চিকিৎসা ।

ভোটের আবহে এবং গ্রীষ্মকালীন তীব্র রক্তের সংকট ঘোচাতে  একদল  উদ্যোমী  তরুণ  ৩.৪.২০২৬ ( শুক্রবার) একটি সুশৃঙ্খল রক্তদান শি...
04/04/2026

ভোটের আবহে এবং গ্রীষ্মকালীন তীব্র রক্তের সংকট ঘোচাতে একদল উদ্যোমী তরুণ ৩.৪.২০২৬ ( শুক্রবার) একটি সুশৃঙ্খল রক্তদান শিবিরের আয়োজন করে।শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা তাদের এই মানবিক কাজে এগিয়ে আসার প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।আগামীতেও 'তরুণ দল সংঘ' এরকমভাবেই বিভিন্ন সমাজসেবামূলক কাজে এগিয়ে আসবে বলে আমরা আন্তরিকভাবে আশা রাখি।

Address

Suryanagar, P. O. Rabindra Sarani, Dist/Darjeeling
Siliguri
734006

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 10am - 2pm

Telephone

+913537963103

Alerts

Be the first to know and let us send you an email when Siliguri Suryanagar Samaj-kalyan Sanstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Siliguri Suryanagar Samaj-kalyan Sanstha:

Share