Siliguri Moner Rangoli Smiling Society

Siliguri Moner Rangoli Smiling Society আমাদের সংস্থারকাজ চাপাতা বাগানের বাচ্চা ও মহিলা সাথে পথের অসহার পথ বয়স্ক মানুষ দের আশ্রয় খুঁজে দেওয়া

আজ সকালে হঠাৎ একটি অজানা ফোন এল।ওপাশ থেকে ভেসে এল , আমাদের সংস্থার সেক্রেটারি র কাছে একটি বাক্য—“আপনি যে দিদাকে মেডিকেল ...
16/08/2026

আজ সকালে হঠাৎ একটি অজানা ফোন এল।

ওপাশ থেকে ভেসে এল , আমাদের সংস্থার সেক্রেটারি র কাছে একটি বাক্য—
“আপনি যে দিদাকে মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিলেন… দিদা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।”

দিদার নাম ছিল, কিন্তু পরিচয় ছিল না।
ছিল না কোনো আত্মীয়-স্বজন, ছিল না এমন কেউ—যে তাঁর শেষ যাত্রার দায়িত্ব নেবে।

সেই বৃদ্ধা দিদাকে,আমাদের সংস্থা ভর্তি করেছিলেন, চিকিৎসা চলছিল।
তাই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আমাদের মনে এল—

“তাহলে কি তাঁর শেষকৃত্যও আমাকে সম্পূর্ণ করতে হবে?”

ওপাশ থেকে উত্তর এল—
আপনারা আগে মেডিকেল কলেজে আসুন। কিছু সিগনেচার লাগবে। যেহেতু আপনারাই বৃদ্ধা মহিলা কে ভর্তি করিয়েছিলেন, আপনিই ছাড়া তাঁর আর কেউ নেই।”

আমরা মেডিকেল কলেজে গেলাম।
মর্গে গেলাম।
পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললাম।
মর্গের দায়িত্বে থাকা টিমের সঙ্গে কথা বলেছিলেন আমাদের টীম।
প্রয়োজনীয় আবেদন জমা দিলাম, সমস্ত ডকুমেন্টেশন সম্পূর্ণ করলাম।

মনের রঙ্গোলি স্মাইলিং সোসাইটির সেক্রেটারির নিজেস্ব আইডেন্টিটি দিয়েই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো।

পোস্টমর্টেমের প্রক্রিয়াও সম্পূর্ণ হলো।

অবিশ্বাস্যভাবে, প্রায় ৩০ মিনিটের মধ্যেই প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ হয়ে গেল।

তারপর সামনে এল আরেকটি দায়িত্ব—শেষ যাত্রা।

আমরা ফোন করলাম মুক্তধারা ফাউন্ডেশনকে।
দিদার শেষকৃত্যের জন্য তাঁরা স্বল্পমূল্যে দারা শেষকৃত কাজ সম্পূর্ণ করেছে।

কথায় বলে—
কর্ম যদি পরিষ্কার থাকে, সময় এলে সেই যাত্রা কখনও লোকহীন হয় না।
কোনো না কোনোভাবে সহযাত্রী এসে দাঁড়ায়।

ঠিক তাই হলো।

আমাদের সংস্থার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন শিলিগুড়ি ড্রিম ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট বিজয় কর্মকার।

তাঁদের সহযোগিতায় এই কার্য একত্রে সম্পূর্ণ করা হলো।
সাথে আমাদের সংস্থার সদস্য মৌ আচার্য দিদির সহায়তায় শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য আমাদের হাতে কিছু অর্থ তুলে দিয়েছিলো যাতে আমরা সুষ্ঠভাবে সৎকার সম্পূর্ণ করতে পারি। ধন্যবাদ দিদি 🌞🌼🙏

সেই সহযোগিতাই দিদার শেষ যাত্রাকে সম্পূর্ণ হতে সাহায্য করল।

কোনো বাধা ছাড়াই, অত্যন্ত সুন্দরভাবে, একজন পরিচয়হীন মানুষের শেষ পরিচয়টুকু আমরা সম্পূর্ণ করতে পারলাম।

হয়তো জীবনে আমাদের পরিচয় অনেক কিছু দিয়ে তৈরি হয়।
কিন্তু মৃত্যুর পর একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন—
কেউ যেন তাকে একা ফেলে না যায়।

আজ দিদার কোনো আত্মীয় ছিল না,
কিন্তু শেষ যাত্রায় তিনি একা ছিলেন না।

🙏🌼🌞

কৃতজ্ঞতা জানাই—

🌼 শিলিগুড়ি ড্রিম ওয়েলফেয়ার সোসাইটিকে—সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

🌼 মুক্তধারা ফাউন্ডেশনকে—মর্গ থেকে শ্মশান পর্যন্ত শেষকৃত্যের কাজে সহযোগিতা করার জন্য।

🌼 মাটিগাড়া পুলিশ প্রশাসনকে—সমস্ত প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য।

🌼 শিলিগুড়ি মেডিকেল কলেজ মর্গের সমস্ত টিমকে—প্রতিটি ধাপ বুঝিয়ে দিয়ে এবং আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য।

পরিচয়হীন মানুষের পরিচয় হয়ে দাঁড়ানো—
হয়তো এটাই আমাদের পথ।









🌿 অসম ত্রাণ মিশন ২০২৬ – শেষ দিনের প্রস্তুতি 🌿আজ আমাদের অসম ত্রাণ অভিযানের প্যাকিংয়ের প্রায় সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। এখন ...
05/08/2026

🌿 অসম ত্রাণ মিশন ২০২৬ – শেষ দিনের প্রস্তুতি 🌿

আজ আমাদের অসম ত্রাণ অভিযানের প্যাকিংয়ের প্রায় সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু কয়েকটি বস্তায় ভরে চূড়ান্ত প্রস্তুতি নেওয়াই বাকি। খুব শীঘ্রই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে ভাগ করে নেব।

এই দীর্ঘ পথচলায় যাঁরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, শ্রম দিয়েছেন, সংগ্রামে সঙ্গী হয়েছেন— আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️

বিশেষ ধন্যবাদ জানাই — Joydip Dasgupta, Niloy Majumdar, Rupak De Sarkar, Utpal Chatterjee, বনমালা নাট্য গোষ্ঠী, Ashim Bhaduri, Partha Paul, Dipanwita Dey, Indranil Bhattacharjee এবং প্রত্যেক শুভানুধ্যায়ীকে, যাঁদের সহযোগিতা ছাড়া এই মানবিক উদ্যোগ এতদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না।

আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও সহযোগিতা আমাদের শক্তি। আমরা শুধু ত্রাণ নয়, মানুষের পাশে মানুষের হাত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

🙏 হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Together We Can, Together We Will.
United Hearts • United Efforts • United For Assam ❤️

🌼 কৃতজ্ঞতা 🌼আজ আমরা গভীর শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতায় নত মস্তকে স্মরণ করছি ভগবান গোপালকে। আমাদের প্রতিটি সেবামূলক উদ্যোগ,...
04/08/2026

🌼 কৃতজ্ঞতা 🌼

আজ আমরা গভীর শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতায় নত মস্তকে স্মরণ করছি ভগবান গোপালকে। আমাদের প্রতিটি সেবামূলক উদ্যোগ, প্রতিটি মানবিক প্রচেষ্টা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রতিটি মুহূর্ত তাঁর অশেষ কৃপা ও আশীর্বাদে সম্ভব হয়েছে।

অনেক সময় মনে হয়েছে সামর্থ্য নেই, পথ বন্ধ। কিন্তু অলৌকিকভাবে তিনি পথ দেখিয়েছেন, প্রয়োজন পূরণ করেছেন এবং আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছেন। মানবতার সেবায় এগিয়ে যাওয়ার শক্তি, সাহস ও অনুপ্রেরণা আমরা তাঁর কাছ থেকেই পেয়েছি।

হে নন্দলাল, তোমার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তোমার আশীর্বাদেই আমরা আজও সেবা ও ভালোবাসার পথে এগিয়ে চলেছি।

🙏 তুমি আছো বলেই আমরা পারি। 🙏 তোমার চরণে কোটি কোটি প্রণাম।
জয় শ্রী গোপাল। 💙🦚

মানবতার সেবায় এগিয়ে আসা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। অসম বন্যা ত্রাণ অভিযা...
04/08/2026

মানবতার সেবায় এগিয়ে আসা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। অসম বন্যা ত্রাণ অভিযানে অসহায় ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য Dr. Amlan Jyoti Roy এবং সমগ্র Arogya Health Care Team-কে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আপনাদের মূল্যবান সহযোগিতা, মানবিকতা এবং নিঃস্বার্থ উদ্যোগ আমাদের এই ত্রাণ কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। আপনাদের এই সহমর্মিতা শুধু ত্রাণ সামগ্রী নয়, অসংখ্য মানুষের হৃদয়ে আশা ও সাহসের আলো জ্বালিয়েছে।

মানবতার এই মহৎ যাত্রায় আপনাদের পাশে পেয়ে আমরা গর্বিত। ভবিষ্যতেও একসাথে থেকে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা রাখি।
🙏 আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা 🙏

Dr. Amlan Jyoti Roy & Arogya Health Care Team
Together We Can, Together We Will. United Hearts • United Efforts • United For Assam ❤️

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ🙏🌼🌞আসাম ত্রাণ সহায়তা অভিযান ২০২৬-এ মানবতার পাশে দাঁড়িয়ে আর্থিক, নৈতিক ও বিভিন্নভাবে সহযোগিত...
03/08/2026

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ🙏🌼🌞

আসাম ত্রাণ সহায়তা অভিযান ২০২৬-এ মানবতার পাশে দাঁড়িয়ে আর্থিক, নৈতিক ও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি—

🌸 Director of Nrittyasanchar and Surangan (Dance & Music Academy)
Rija Dutta
🌸 Asraf Jasmeel
🌸 Swapan Banik
🌸 Kaushik Sarkar
🌸 Arogya Orthopaedic Superspeciality Clinic
(Dr. Amlan Jyoti Roy)
🌸 Better Tomorrow Foundation( chiranjib Chatterjee )
🌸 Mou Acharjee
🌸 Maya Karmakar
🌸 Sangita
🌸 Radhika Dance Academy( Malobika sarkar )

আপনাদের উদার সহযোগিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের আসাম ত্রাণ সহায়তা অভিযানে এক অমূল্য শক্তি হিসেবে কাজ করেছে। আপনাদের প্রতিটি অবদান বন্যাকবলিত অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালাতে সাহায্য করছে এবং মানবতার সেবায় আমাদের পথচলাকে আরও দৃঢ় ও অর্থবহ করে তুলেছে।

মানুষ মানুষের জন্য—এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে আপনারা যে সহমর্মিতা ও দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই মহৎ উদ্যোগ শুধু ত্রাণসামগ্রী নয়, অসংখ্য মানুষের মনে নতুন করে বেঁচে থাকার সাহস ও আশার সঞ্চার করেছে।
আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা। মানবতার এই সুন্দর বন্ধন অটুট থাকুক।

❤️ Together We Can, Together We Will ❤️
🤝 United Hearts • United Efforts • United For Assam 🤝

United For Truth & Humanity (UTH)
Siliguri Moner Rangoli Smiling Society (SMRSS)
Assam Relief Mission 2026 🙏🏻💐










🌼 আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🌼আসাম বন্যা ত্রাণ কার্যক্রমে মূল্যবান সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ...
02/08/2026

🌼 আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🌼

আসাম বন্যা ত্রাণ কার্যক্রমে মূল্যবান সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই—

🙏 Biswajit Kundu
🙏 Gopal Roy
🙏 Shila Ghosh

আপনাদের মানবিক অবদান, সহমর্মিতা ও উদারতা আমাদের এই সেবামূলক উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। আপনাদের সহযোগিতায় বন্যাদুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

আপনাদের এই মহানুভবতা অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাবে এবং কঠিন সময়ে তাদের পাশে থাকার সাহস জোগাবে।

❤️ ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ মানবতার পাশে থাকার জন্য।

🤝 একসাথে আমরা আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো।

Together We Can, Together We Will.

🌿 বিশেষ কৃতজ্ঞতা ও সহযোগিতার আবেদন 🌿আসাম বন্যা ত্রাণ কার্যক্রমে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই—💐 Sehenaj Runa💐 Ru...
02/08/2026

🌿 বিশেষ কৃতজ্ঞতা ও সহযোগিতার আবেদন 🌿
আসাম বন্যা ত্রাণ কার্যক্রমে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই—

💐 Sehenaj Runa
💐 Rumpa Dey
💐 Rajhorshi Pal
💐 Debaroti Ghosh

আপনাদের ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আমরা শুধুমাত্র একটি মাধ্যম; প্রকৃত নায়ক আপনারাই, যারা মানবতার পাশে দাঁড়িয়ে বিপদগ্রস্ত মানুষ ও অবলা প্রাণীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আপনাদের প্রতিটি অবদান পৌঁছে যাবে সেইসব মানুষের কাছে, যারা আজ বন্যার কারণে খাদ্য, আশ্রয় ও ন্যূনতম প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত। একইসঙ্গে রাস্তার অসহায় কুকুর, বিড়াল ও গবাদি পশুদের জন্যও আমরা শুকনো খাবার সংগ্রহ করছি।

🙏 মানবতার এই যাত্রায় আপনিও অংশ নিন।
আপনার সামান্য সহযোগিতাও কারও মুখে হাসি ফিরিয়ে দিতে পারে, কারও ক্ষুধার্ত দিনকে স্বস্তির দিনে পরিণত করতে পারে।

Together We Can, Together We Will.

যোগাযোগ 090640 35513










❤️

🌸 কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ 🌸আসাম বন্যা ত্রাণ কার্যক্রমে আন্তরিক সহযোগিতা ও মানবিক অবদানের জন্য আমরা হৃদয়ের গভীর থেকে ...
01/08/2026

🌸 কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ 🌸
আসাম বন্যা ত্রাণ কার্যক্রমে আন্তরিক সহযোগিতা ও মানবিক অবদানের জন্য আমরা হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই—

Ashok Gupta
Poulami Roy
Mousumi Sima Raha
Rituparna Dutta

আপনাদের সহমর্মিতা ও সহযোগিতা অসংখ্য দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে। মানবতার এই মহৎ কাজে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

আপনাদের মূল্যবান সহযোগিতা, ভালোবাসা ও মানবিক উদ্যোগ অসংখ্য দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে। সমাজের প্রতি এই দায়বদ্ধতা ও সহমর্মিতা আমাদের সকলকে অনুপ্রাণিত করে।

আপনাদের এই সুন্দর উদ্যোগের জন্য Siliguri Moner Rangoli Smiling Society-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আপনারাও যদি শুকনো খাবার ও ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার ছোট্ট সহযোগিতাও একটি প্রাণ বাঁচাতে পারে, একটি মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"

Together We Can, Together We Will ❤️
United Hearts • United Efforts • United For Assam

🙏 THANK YOU FOR YOUR SUPPORT & KINDNESS 🙏
Siliguri Moner Rangoli Smiling Society (SMRSS)
In Association With United For Truth & Humanity (UTH)










🙏 আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ 🙏আসাম বন্যা ত্রাণ সহায়তা কার্যক্রমে মানবতার পাশে দাঁড়িয়ে উদার সহযোগিতার হাত বাড়িয়ে দেও...
01/08/2026

🙏 আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ 🙏

আসাম বন্যা ত্রাণ সহায়তা কার্যক্রমে মানবতার পাশে দাঁড়িয়ে উদার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই—

Moumita Das • Bishnu Haldar • Parna Roy Kundu • Paromita Mondal • Rakesh Chowdhury • Pinky Biswas

আপনাদের মূল্যবান সহযোগিতা, ভালোবাসা ও মানবিক উদ্যোগ অসংখ্য দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে। সমাজের প্রতি এই দায়বদ্ধতা ও সহমর্মিতা আমাদের সকলকে অনুপ্রাণিত করে।

আপনাদের এই সুন্দর উদ্যোগের জন্য Siliguri Moner Rangoli Smiling Society-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আপনারাও যদি শুকনো খাবার ও ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার ছোট্ট সহযোগিতাও একটি প্রাণ বাঁচাতে পারে, একটি মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"

Together We Can, Together We Will ❤️
United Hearts • United Efforts • United For Assam

Siliguri Moner Rangoli Smiling Society (SMRSS) & United For Truth & Humanity (UTH)

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ 🌿আসাম ত্রাণ সহায়তা অভিযানে মানবতার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য sreeta...
31/07/2026

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ 🌿
আসাম ত্রাণ সহায়তা অভিযানে মানবতার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য
sreetama Bhattacharjee কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

আপনার এই মূল্যবান সহযোগিতা বন্যাকবলিত মানুষের কাছে শুধু ত্রাণ নয়, আশা ও সাহসের বার্তাও পৌঁছে দিচ্ছে। সমাজের প্রতি আপনার এই মানবিক উদ্যোগ আমাদের সকলকে অনুপ্রাণিত করে।

আমরা আসামের বন্যাদুর্গত মানুষদের পাশাপাশি ক্ষুধার্ত কুকুর, গরু ও অন্যান্য পশুপাখির জন্যও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। মানবতা শুধু মানুষের জন্য নয়, সকল প্রাণের জন্য।

আপনিও যদি মানুষ, কুকুর, গরু বা অন্যান্য পশুপাখির খাদ্য ও ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার ছোট্ট সহযোগিতাও একটি প্রাণ বাঁচাতে পারে, একটি মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।

❤️ মানুষ মানুষের জন্য, প্রাণও প্রাণের জন্য।

🤝 Together We Can, Together We Will

United For Truth & Humanity (UTH)
Siliguri Moner Rangoli Smiling Society (SMRSS)

Ph no 090640 35513, 086170 23289

Address

Dudh More, Near Royal Sporting Club
Siliguri
734006

Alerts

Be the first to know and let us send you an email when Siliguri Moner Rangoli Smiling Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Siliguri Moner Rangoli Smiling Society:

Shortcuts

Share